Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
জ্বালানি ঘাটতি মেটাতে বাংলাদেশে এলএনজি রপ্তানির প্রস্তাব রাশিয়ার

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
14 March, 2023, 03:05 pm
Last modified: 14 March, 2023, 03:06 pm

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

জ্বালানি ঘাটতি মেটাতে বাংলাদেশে এলএনজি রপ্তানির প্রস্তাব রাশিয়ার

বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এ দেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে।
সাইফুদ্দিন সাইফ
14 March, 2023, 03:05 pm
Last modified: 14 March, 2023, 03:06 pm

দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

সোমবার (১৩ মার্চ) ভার্চুয়ালি শুরু হওয়া রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চতুর্থ অধিবেশন চলাকালে এই প্রস্তাব দেওয়া হয়।

ইকোনমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, "আমরা রাশিয়ার প্রস্তাবের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে কথা বলব। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।"

তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করার আগে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশে বর্তমানে দৈনিক ৩,৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও এক্ষেত্রে বেশ ঘাটতি রয়েছে। এরমধ্যে ২,২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে অভ্যন্তরীণ উৎস থেকে, আরো ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে এলএনজি আমদানি থেকে।

বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এ দেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, "আমরা রাশিয়ার কাছ থেকে এখনো কোনো লিখিত প্রস্তাব পাইনি। লিখিত প্রস্তাব পাওয়ার পর আমরা সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব।"

"রাশিয়া ছাড়াও, আমরা বিভিন্ন সংস্থা ও দেশের কাছ থেকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এলএনজি কেনার প্রস্তাব পেয়েছি। কোন দেশ থেকে এলএনজি কিনব সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে," বলেন তিনি।

রাশিয়া বাংলাদেশে গ্যাস পাইপলাইন ও অন্যান্য যন্ত্রপাতি রপ্তানির পাশাপাশি ঘোড়াশাল ইউনিট-১ ও ইউনিট-২ আধুনিকায়নের প্রস্তাব করেছে।

পাকিস্তান আমলে নির্মিত বাংলাদেশের প্রাচীনতম বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন উৎপাদন নেই বললেই চলে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাত্র ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

ইআরডি কর্মকর্তারা বলেন, রাশিয়া বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পণ্য টেন্ডারের মাধ্যমে না দিয়ে সরাসরি বিক্রি করার প্রস্তাব দিয়েছে।

রাশিয়া মস্কোর মুদ্রা রুবল ব্যবহার করে বাংলাদেশে বাণিজ্য ও আর্থিক লেনদেন পরিচালনার প্রস্তাবও দিয়েছে। ব্যাংকিং লেনদেন নিয়ে আলোচনা করেছে দুই দেশ। তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য কাজ করছে, এই অঞ্চলগুলোর জন্য বিনিয়োগ চাওয়া হচ্ছে এখন।

তিনদিন মেয়াদী কমিশনের বৈঠকে দক্ষতার উন্নয়ন, কৃষি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মৎস্য, রেলপথ, আইসিটি এবং বৃহত্তর সংযোগ, বিশেষ করে জনগণ থেকে জনগণের মধ্যে যোগাযোগের বিষয়েও আলোচনা হবে।

অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা কমিশন সভায় অংশগ্রহণ করছেন।

কমিশনটি সমস্ত অর্থনৈতিক সহযোগিতার তদারকি করার জন্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

কমিশনের প্রথম বৈঠকটি ২০১৮ সালে মস্কোতে অনুষ্ঠিত হয়। এরপর ২০১৯ সালে ঢাকায় দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

তবে, কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তৃতীয় বৈঠকটি ২০২১ সালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিচালিত হয়।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / এলএনজি আমদানি / এলএনজি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net