Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ভারতের সবচেয়ে ধনী সাত পরিবারের সন্তানরাও বিজনেস টাইকুন হয়ে উঠেছেন

ফিচার

টিবিএস ডেস্ক
08 March, 2023, 09:50 pm
Last modified: 08 March, 2023, 09:51 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

ভারতের সবচেয়ে ধনী সাত পরিবারের সন্তানরাও বিজনেস টাইকুন হয়ে উঠেছেন

টিবিএস ডেস্ক
08 March, 2023, 09:50 pm
Last modified: 08 March, 2023, 09:51 pm
ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম হয়তো জানেন, কিন্তু তাদের সন্তানদের সম্পর্কে কতটুকু জানা আছে? এই ধনকুবেরদের সন্তানরা তাদের বিলাসবহুল বিয়ে আর লাইফস্টাইলের জন্য মাঝে মাঝেই খবরের শিরোনাম হন। তবে এর মধ্যেই এই তরুণ প্রজন্ম প্রস্তুত হচ্ছে পূর্বপ্রজন্মের ব্যবসার হাল ধরতে। চলুন জেনে নেওয়া যাক এরকম কয়েকজন ধনকুবের-সন্তানের কথা, যারা তৈরি হচ্ছেন নতুন নতুন আইডিয়া নিয়ে পূর্বপ্রজন্মের ব্যবসাকে আরও এগিয়ে নিতে।

অনন্যা বিরলা
গায়ক ও স্বতন্ত্র মাইক্রোফিনের প্রতিষ্ঠাতা

কুমার মঙ্গলম বিরলার বড় মেয়ে অনন্যা বিরলা। তিনি বাবা কুমার মঙ্গলম বিরলার ব্যবসায়িক সাম্রাজ্যে যোগ দেননি। নিজেই ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেন। অনন্যা পড়াশোনার জন্য বিদেশ যান এবং অক্সফোর্ড থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সংগীতে ক্যারিয়ার শুরু করার জন্য ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অনন্যা বিরলা ইতিমধ্যে একটি ইপি এবং নয়টির বেশি একক গান রিলিজ করেছেন। শুধু তা-ই নয়, অনন্যা বিরলা স্বতন্ত্র মাইক্রোফিনও প্রতিষ্ঠা করেছে। এ সংস্থা গ্রামাঞ্চলের নারীদের গৃহচালিত ব্যবসার সরঞ্জাম কেনার জন্য ঋণ দেয়।

ইশা আম্বানি পিরামল
রিলায়েন্স জিও ইনফোকম ও রিলায়েন্স রিটেইলের পরিচালক

ইশা আম্বানি পিরামল রিলায়েন্স জিও ইনফোকম এবং রিলায়েন্স রিটেইলের পরিচালক। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে ডাবল মেজর এবং এরপর দক্ষিণ এশীয় গবেষণায় ডিগ্রি অর্জন করেন। ম্যাককিনসে অ্যান্ড কোং ইনক-এ বিশ্লেষক হিসেবে কাজ করার পর তিনি রিলায়েন্স জিও ইনফোকম ও রিলায়েন্স রিটেইলে যোগ দেন।

আশনি বিয়ানি
ব্যবস্থাপনা পরিচালক, ফিউচার কনজিউমার

ফিউচার গ্রুপের কর্ণধার কিশোর বিয়ানির মেয়ে আশনি বিয়ানি। পার্সনস স্কুল অভ ডিজাইনের পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। এরপর তিনি ফিউচার গ্রুপে যোগ দেন। আশনি এখন 'ভুম' নামে একটি ফ্যাশন-ফার্স্ট ডিটারজেন্টও বাজারে এনেছেন। ফিউচার গ্রুপের প্রতিষ্ঠান ফিউচার কনজিউমার বৃহৎ ভারতীয় এবং বহুজাতিক এফএমসিজি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভালোভাবেই লড়ছে।

আকাশ আম্বানি
পরিচালক, রিলায়েন্স জিও ইনফোকম ও রিলায়েন্স রিটেইল

মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি রিলায়েন্স জিও ইনফোকম এবং রিলায়েন্স রিটেইলের পরিচালক। তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়াও আকাশ কোম্পানির চিফ স্ট্র্যাটেজিস্ট এবং বিজনেস ডেভেলপমেন্টের প্রধান।

রিশাদ প্রেমজি
নির্বাহী চেয়ারম্যান, উইপ্রো লিমিটেড

ধনকুবের আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি। ভারতের বৃহত্তম সফটওয়্যার পরিষেবা প্রদানকারী উইপ্রোর নির্বাহী চেয়ারম্যান রিশাদ। ২০০৭ সালে তিনি উইপ্রোতে চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে যোগ দেন। রিশাদের নেতৃত্বে উইপ্রো কয়েকটি প্রযুক্তি সংস্থা অধিগ্রহণ করে এবং ১০০ মিলিয়ন ডলারের উইপ্রো ভেঞ্চার ফান্ড গঠন করে যা ভারতসহ অন্যান্য দেশেও একাধিক স্টার্টআপে বিনিয়োগ করে।

আদর পুনাওয়ালা
সিইও, সিরাম ইনস্টিটিউট অভ ইন্ডিয়া

২০১১ সালে সাইরাস পুনাওয়ালার ছেলে আদর পুনাওয়ালা বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট অভ ইন্ডিয়াতে যোগ দেন। আদরের নেতৃত্বে সিরাম ইনস্টিটিউট অভ ইন্ডিয়া বিশ্বব্যাপী রপ্তানি শুরু করে। শুধু তা-ই নয়, আদর স্থাপন করেছেন পুনাওয়ালা ফাইন্যান্স, যা নিম্ন আয়ের ভোক্তা ও ছোট ব্যবসায়ীদের ঋণ প্রদান করে।


  • সূত্র: ফিন্যানশিয়াল এক্সপ্রেস ডটকম
     

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ধনকুবের / ভারতীয় ধনকুবের / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net