Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
‘পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে’, মনে করেন স্পিলবার্গ 

বিনোদন

টিবিএস ডেস্ক   
06 March, 2023, 03:40 pm
Last modified: 06 March, 2023, 03:54 pm

Related News

  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • অধিকাংশ আমেরিকান লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিরোধী
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স

‘পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে’, মনে করেন স্পিলবার্গ 

আমার মনে হয়, " এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা মানুষেরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী তা ম্যাথমেটিক্যালিও সত্যি হওয়া সম্ভব না। এই মহাবিশ্বে আমরা একাই আছি বলে আমার মনে হয় না।"
টিবিএস ডেস্ক   
06 March, 2023, 03:40 pm
Last modified: 06 March, 2023, 03:54 pm
অস্কারজয়ী হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ছবি: সংগৃহীত

এলিয়েন এবং মানুষের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা কিংবা এলিয়েনদের অস্তিত্ব আদৌ আছে কিনা, তা নিয়ে যদি কোনো সিনেমা আমাদের ভাবায় তা স্টিভেন স্পিলবার্গের 'ই.টি'। অস্কারজয়ী এই মার্কিন পরিচালক 'ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড'ও পরিচালনা করেছেন। শুধুমাত্র সিনেমা নির্মাণের জন্যই নয়, বাস্তব জীবনেও পৃথিবী নামক গ্রহের বাইরেও প্রাণের সন্ধান নিয়ে বেশ উৎসুক স্পিলবার্গ।

সম্প্রতি 'শিন্ডলার'স লিস্ট' পরিচালক বলেছেন, তিনি বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে। 'দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট'-এ একথা স্পষ্টভাবে জানিয়েছেন খ্যাতনামা এই পরিচালক।

কোলবার্টকে তিনি বলেন, "আমার মনে হয়, এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা মানুষেরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী তা ম্যাথমেটিক্যালিও সত্যি হওয়া সম্ভব না। এই মহাবিশ্বে আমরা একাই আছি বলে আমার মনে হয় না।"

স্পিলবার্গ আরো যোগ করেন, "আমি কখনো ইউএফও দেখিনি। কিন্তু যদি পারতাম! আমি এমন কিছু কখনোই দেখিনি যার ব্যাখ্যা আমি দিতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস, কেউ কেউ আছেন যারা 'এমন কিছু জিনিস' দেখেছেন, যেগুলোর ব্যাখ্যা তাদের কাছে নেই।

সম্প্রতি চীনা স্পাই বেলুনের পর আবারও আমেরিকার আকাশে ইউএফও বা অজ্ঞাত কিছু উড়ন্ত বস্তু দেখা যাওয়ার পর তা স্পিলবার্গের মধ্যে অন্য রকম আগ্রহ জন্ম দিয়েছে। তিনি মনে করেন, সরকারের মধ্যে এমন কেউ আছে যারা কিছু একটা লুকোচ্ছেন।

"আমি মনে করি, সাম্প্রতিক সময়ে যা দেখা যাচ্ছে সেগুলো খুবই চিত্তাকর্ষক! কিন্তু মনে হচ্ছে এক ধরনের গোপনীয়তার চাদরে এই বিষয়গুলো আড়াল করে রাখা হচ্ছে এবং স্বচ্ছতার অভাব রয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট এই জিনিগুলো জনসমক্ষে প্রকাশ নিশ্চিত না করবে। আমার মনে হয় এমন কিছু একটা চলছে যা আবিষ্কার করতে হলে শুধু যথাযথ অধ্যবসায় দরকার", বলেন স্পিলবার্গ।

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

স্টিভেন স্পিলবার্গ / চলচ্চিত্র নির্মাতা / আমেরিকান / পৃথিবী / গ্রহ / প্রাণবৈচিত্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • অধিকাংশ আমেরিকান লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিরোধী
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net