Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
জি২০-কে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2023, 09:40 am
Last modified: 04 March, 2023, 04:06 pm

Related News

  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ

জি২০-কে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান বাংলাদেশের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বর্তমানে রাইজিনা ডায়ালগ ২০২৩-এ যোগ দিতে নয়া দিল্লি সফর করছেন।
টিবিএস রিপোর্ট
04 March, 2023, 09:40 am
Last modified: 04 March, 2023, 04:06 pm
ছবি / সৌজন্যে

এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) বাস্তবায়নে গ্লোবাল সাউথের দেশগুলোকে অর্থ ও প্রযুক্তি সহায়তা দিয়ে তাদের সক্ষমতা বাড়াতে জি-২০ প্লাটফর্মের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।

তিনি বলেন, জি২০ প্ল্যাটফর্ম গ্লোবাল সাউথের দেশগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিসহ বাস্তবায়নের উপায় জোগান দিতে পারে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভারতের উদ্যোগে আয়োজিত সম্মেলন রাইজিনা ডায়ালগের ৮ম সংস্করণে 'বিকাশমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জি২০-এর সম্ভাব্য ভূমিকা' শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংলাপে অন্যান্য প্যানেল আলোচক ছিলেন কানাডা, তুরস্ক ও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্ত বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি।

সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রেই বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির দিকে জি-২০ দেশসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি অন্যান্য দেশকে এই বিস্ময়কর যাত্রার অংশ হতে আহ্বান জানান। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবিলম্বে বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে জি-২০ দেশগুলোকে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লি-ভিত্তিক স্বাধীন গ্লোবাল থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)-এর পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সেখানে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রাইজিনা সংলাপ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এইদিন সংলাপের উদ্বোধন করেন। ইতালির মন্ত্রী পরিষদের সভাপতি মিসেস জর্জিয়া মেলোনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।

মন্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান, সামরিক কমান্ডার, শিল্পের কর্ণধার ক্যাপ্টেন, প্রযুক্তি নেতবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ, নেতৃস্থানীয় থিংক ট্যাংকের বিশেষজ্ঞ ও তরুণরাসহ ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের জি২০ সভাপতিত্বের প্রেক্ষাপটে এ বছরের সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হল- 'উসকানি, অনিশ্চয়তা, গোলযোগ: সামুদ্রিক ঝড়ে বাতিঘর?'।

পরে, বাংলাদেশের প্রতিমন্ত্রী রাইজিনা সংলাপের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গে বৈঠক করেন।

তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশ যাতে একটি উল্লেখযোগ্য সময়ের জন্য অগ্রাধিকারমূলক আচরণ থেকে লাভবান হতে পারে বাংলাদেশের এ পুনরাবৃত্ত আহ্বান ইউরোপীয় ইউনিয়নের কাছে পৌঁছে দেন।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় ইইউ'র সমর্থনও চেয়েছেন। জবাবে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি তাকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইইউর সহযোগিতার আশ্বাস দেন।

সন্ধ্যায় প্রতিমন্ত্রী আলম এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের সাথে দেখা করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে বর্ধিত বিনিময় ও সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

সূত্র জানায়, তিনি ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সাথে বিশেষ করে উন্নয়ন, সংযোগ ও জনগণ-জনগণ যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকারের আগ্রহের বার্তা পৌঁছে দেন।

উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বর্তমানে রাইজিনা ডায়ালগ ২০২৩-এ যোগ দিতে নয়া দিল্লি সফর করছেন।
 

Related Topics

টপ নিউজ

জি-২০ / ভারত / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net