Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
খুঁড়িয়ে খুঁড়িয়ে বাংলাদেশের ২০৯

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2023, 03:55 pm
Last modified: 02 March, 2023, 11:53 am

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

খুঁড়িয়ে খুঁড়িয়ে বাংলাদেশের ২০৯

তামিম-মুশফিকরা উইকেটে থিতু হয়েও হতাশ করেছেন। শেষ দিকে বোলার হয়েও তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা বরং ভালো করেছেন। তবে মোটা দাগে বাংলাদেশের পুরো ইনিংসজুড়ে ভাঙনের সুর বেজে গেছে, তাই সংগ্রহ থেকে গেছে সামান্যই। 
টিবিএস রিপোর্ট
01 March, 2023, 03:55 pm
Last modified: 02 March, 2023, 11:53 am

হতাশায় শুরু, হতাশায় শেষ। মাঝে কেবল নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের লড়াই। অনেক বল খরচায় শান্ত পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও মাহমুদউল্লাহ অবশ্য তা পারেননি। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা উইকেটে থিতু হয়েও হতাশ করেছেন। শেষ দিকে বোলার হয়েও তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা বরং ভালো করেছেন। তবে মোটা দাগে বাংলাদেশের পুরো ইনিংসজুড়ে ভাঙনের সুর বেজে গেছে, তাই সংগ্রহ থেকে গেছে সামান্যই। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ইংল্যান্ডের যে বোলারই বোলিং করেছেন, তার বিপক্ষেই ধুঁকতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। 

শান্ত ৮২ বলে ৬টি চারে ইনিংস সেরা ৫৮ রান করলেও স্বস্তিতে ছিলেন না। ১৬তম ম্যাচে এসে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যানকে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে। মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩টি চারে ৩১ রান করেন। শান্ত ও মাহমুদউল্লাহ জুটি থেকে সর্বোচ্চ ৫৩ রান পায় বাংলাদেশ। 

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা অধিনায়ক তামিম ৩২ বলে ৪টি চারে ২৩ রান করেন। সবার মতো ধীর-স্থির ব্যাটিং করে সফল হতে পারেননি মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৩৪ বলে একটি ছক্কায় ১৬ রান করেন। 

২০০ রানও পেরোনো হতো না তামিম ইকবালের দলের। শেষ দিকে দুই বোলার তাসকিন ও তাইজুলের কল্যাণে সেটা সম্ভব হয়েছে। তাসকিন ১৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৪ রান করেন। ১৩ বলে একটি চারে ১০ রান করেন তাইজুল। 

বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। লিটন কুমার দাস ৭, সাকিব আল হাসান ৮, আফিফ হোসেন ধ্রুব ৯, মেহেদী হাসান মিরাজ ৭ ও মুস্তাফিজুর রহমান শূন্য রান করেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে কোণঠাসা করে রাখা ইংলিশ বোলারদের মধৌ কেবল একজন পাঁচের বেশি ইকোনমিতে রান দেন, বাকিরা সবাই আরও কিপ্টে বোলিং করেন। 

১০ ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন তারকা পেসার জফরা আর্চার। আরেক পেসার মার্ক উড ৮ ওভারে ৩৪ রানে নেন ২ উইকেট। ডানহাতি অফ স্পিনার মঈন আলী ৭.২ ওভারে ৩৫ রানে ২ উইকেট পান। লেগ স্পিনার আদিল রশিদের শিকারও ২ উইকেট, ৯ ওভারে তার খরচা ৪৭ রান। এক উইকেট পাওয়া ক্রিস ওকস সবচেয়ে কম রান দেন, ৮ ওভারে তার খরচা মাত্র ২৮। অভিষিক্ত উইল জ্যাকস ৫ ওভারে ১৮ রানে পান একটি উইকেট।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net