Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
তিন মাসে ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে আমানত কমেছে প্রায় ১১,৫০০ কোটি টাকা

অর্থনীতি

তন্ময় মোদক
24 February, 2023, 11:15 am
Last modified: 24 February, 2023, 11:30 am

Related News

  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

তিন মাসে ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে আমানত কমেছে প্রায় ১১,৫০০ কোটি টাকা

সবচেয়ে বেশি লিকুইডিটি কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। এই ব্যাংকে সেপ্টেম্বর প্রান্তিকের ২৮৭৭ কোটি টাকার এক্সেস লিকুইডিটি কমে ডিসেম্বরে দাঁড়িয়েছে মাত্র ৩৭৬ কোটি টাকায়।
তন্ময় মোদক
24 February, 2023, 11:15 am
Last modified: 24 February, 2023, 11:30 am

ইনফোগ্রাফ- টিবিএস

২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত, লিকুইডিটি, এক্সপোর্ট ও ইমপোর্ট কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

অন্যদিকে সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় বেড়েছে ইনভেস্টমেন্ট ও রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় ১১,৪২৬ কোটি টাকা কমে ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ৪.১০ লাখ কোটি টাকা। তবে, এটি গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৪.২৮% বেশি।

প্রতিবেদন থেকে আরো জানা গেছে, এই সময়ে দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২৫.৮১% ছিল ইসলামী ব্যাংকগুলোর। সেপ্টেম্বর শেষে ছিল ২৮.৪৩%।

শুধু ডিপোজিটই নয়, কমেছে ব্যাংকগুলোর এক্সেস লিকুইডিটিও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ইসলামী ব্যাংকগুলোতে প্রায় ৪,৬৫৪ কোটি টাকা লিকুইডিটি কমেছে। ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর লিকুইডিটি দাঁড়িয়েছে ১২,৮৭১ কোটি টাকায়।

এরমধ্যে সবচেয়ে বেশি লিকুইডিটি কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। এই ব্যাংকে সেপ্টেম্বর প্রান্তিকের ২৮৭৭ কোটি টাকার এক্সেস লিকুইডিটি কমে ডিসেম্বরে দাঁড়িয়েছে মাত্র ৩৭৬ কোটি টাকায়। এছাড়া ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকে লিকুইডিটি কমেছে।  

তবে সব ইসলামী ধারার ব্যাংকে লিকুইডিটি কমেনি। সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ডিসেম্বরে আইসিবি ইসলামী, সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ, ইউনিয়ন, স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে লিকুইডিটি বেড়েছে।

ইনফোগ্রাফ- টিবিএস

বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী ধারার বেশ কয়েকটি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কারণে লিকুইডিটি ক্রাইসিসে পড়ে ব্যাংকগুলো। সেইসঙ্গে বাজার থেকে ডলার কিনে ইমপোর্ট বিল পরিশোধ করায় নগদ টাকার প্রবাহ কমে যায় ব্যাংকগুলোতে।

এছাড়া অনিয়মের মাধ্যমে ঋণ নেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাধারণত গ্রাহকরা রীতিমতো লাইন ধরে ডিপোজিটের টাকা তুলতে থাকে। ফলে অন্য ব্যাংকগুলোতে ডিপোজিট বাড়লেও ইসলামী ধারার ব্যাংকগুলোতে কমে যায়।

অবশ্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এরমধ্যে সুকুক বন্ডের বিপরীতে ১৪ দিনের 'ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি' ও 'মুদরাবা লিকুইডিটি সাপোর্ট' উল্লেখযোগ্য।

এর বাইরে ব্যাংকগুলো বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে থেকে ডিপোজিট সংগ্রহ করে লিকুইডিটি বাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইসলামিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গত তিনমাসে ইমপোর্ট ও এক্সপোর্ট কমেছে। সেপ্টেম্বর প্রান্তিকে যেখানে ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৬৬,০০০ কোটি টাকার ইমপোর্ট করা হয়েছিল, সেখানে ডিসেম্বর প্রান্তিকে করেছে মাত্র ৩৪,০০০ কোটি টাকা। কমার হার ৪২.৫৭%।

অবশ্য, ডিপোজিট ও লিকুইডিটি কমলেও ইনভেস্টমেন্ট বা লোন ডিসবার্সমেন্ট বাড়িয়েছে ব্যাংকগুলো। ২০২২ সালের ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকিংয়ের মোট বিনিয়োগ ৪.০৫ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৯০০০ কোটি টাকা বা ৪.৯১ শতাংশ বেড়েছে। এছাড়া আগের প্রান্তিকের তুলনায় ডিসেম্বরে রেমিট্যান্সও ২৭% বেড়েছে ইসলামিক ব্যাংকগুলোতে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জাফর আলম টিবিএসকে বলেন, "রেমিট্যান্স দেশে নিয়ে আসায় আমরা দেশের শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে আছি। এটিই প্রমাণ করে যে, আমাদের ব্যাংকের উপর সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি নেই।"

ডিপোজিট এখন বাড়ছে উল্লেখ করে এ ব্যাংকার বলেন, "নেতিবাচক প্রচারণার কারণে আমাদের ডিপোজিট কিছুটা কমেছিল। তবে এখন অবস্থার উন্নতি ঘটছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকও আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন আগের তুলনায় ভালো আছে।"

বাংলাদেশ ব্যাংক তাদের প্রতিবেদনে ইসলামী ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে বলেছে, সামাজিকভাবে উপকারি শিল্প যেমন কৃষি ও ছোট ব্যবসায় আরো বেশি বিনিয়োগ করা উচিত তাদের। "মুদরাবা এবং মুশরাকার মত আদর্শ ইসলামিক পদ্ধতিতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ এখনও ন্যূনতম পর্যায়ে রয়েছে," বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

 

 

 

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / আমানত / তারল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net