Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ইইউ’র শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে চীনের স্থান দখলে নিতে পারে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
18 February, 2023, 10:15 pm
Last modified: 18 February, 2023, 10:45 pm

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • ট্রাম্পের সফরের এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • নিষেধাজ্ঞা নিয়ে দ্বন্দ্ব তীব্র হওয়ার মধ্যেই ইরানি তেল ক্রয় নিয়ে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইইউ’র শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে চীনের স্থান দখলে নিতে পারে বাংলাদেশ

‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য-যুদ্ধের কারণে চীনের অনেক রপ্তানি আদেশ বাংলাদেশ পেয়েছে।'
টিবিএস ডেস্ক
18 February, 2023, 10:15 pm
Last modified: 18 February, 2023, 10:45 pm
ছবি: মোস্তাফিজ উদ্দীন/নিকেই এশিয়া

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে চীনের স্থান দখল করে নিতে পারে বাংলাদেশ। ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক ভূরাজনৈতিক পটপরিবর্তনের কারণে সরবরাহ চেইন বাংলাদেশের অনুকূলে থাকায় রপ্তানি আদেশ বেশি পাচ্ছে বাংলাদেশ। খবর নিকেই এশিয়া'র।

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত (আরএমজি) থেকে। ২০২১ সালের প্রথম নয় মাসের তুলনায় গত বছরের একই সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪২ শতাংশ বেড়ে ১৯.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইইউ'র পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট-এর সর্বশেষ উপাত্ত অনুযায়ী, একই সময়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে চীনের রপ্তানি বেড়েছে ২৫.৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য-যুদ্ধের কারণে চীনের অনেক রপ্তানি আদেশ বাংলাদেশ পেয়েছে।' ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনার কারণে পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স ও স্মার্টফোনের অনেক ব্র্যান্ড বর্তমানে চীনের বাইরে সরবরাহকারী খুঁজছে।

ইইউ'র যেসব ক্রেতা বাংলাদেশ থেকে পোশাক কেনে, তাদের তালিকায় রয়েছে ফ্যাশন চেইন এইচঅ্যান্ডএম, প্রিমার্ক, জারা, জি-স্টার র, এবং মার্কস অ্যান্ড স্পেন্সার।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৪৫টির মতো উন্নয়নশীল দেশ শুল্ক ও কোটামুক্ত সুবিধায় ইইউ'র বাজারে পোশাক রপ্তানি করতে পারে। অন্যদিকে চীনের ব্যবসায়ীদেরকে শুল্ক দিয়ে রপ্তানি করতে হয়।

ট্যারিফবিহীন রপ্তানি সুবিধার কারণে ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য ক্রয়কে প্রাধান্য দেয়,' বলেন ট্যাড গ্রুপ নামক একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান তুহিন।

'বাংলাদেশ মৌলিক পণ্য থেকে সরে গিয়ে হাই-এন্ড ও মূল্য সংযোজিত পোশাক পণ্য উৎপাদন করতে শুরু করেছে। এটি ইইউ'র বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে সহায়তা করছে,' জানান বিজিএমইএ-এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম।

তবে ভবিষ্যতে ইউরোপে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়বে। ২০২৬ সাল থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাদ পড়বে। এর ফলে ইউরোপের অনেক রপ্তানি সুবিধা হারাবে এটি।

বর্তমানে বাংলাদেশ ইইউ'র জিএসপি-প্লাস সুবিধা পাওয়ার জন্য আলোচনা চালাচ্ছে।

গত মাসে ঢাকা ভ্রমণের সময় ব্রিটেনের ব্র্যান্ড প্রিমার্ক-এর প্রধান নির্বাহী পল মার্চেন্ট বলেন, তার কোম্পানি বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানি করার পরিকল্পনা করছে।

দেশের পোশাক উৎপাদনকারীস এ খাতসংশ্লিষ্ট অন্যরাও শীঘ্রই ইউরোপে বাংলাদেশ শীর্ষ রপ্তানিকারক হয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী।

'ইইউ'র বাজারে বাংলাদেশ চীনের কাছাকাছি। তাই আগামী চার থেকে পাঁচ বছরে আমরা শীর্ষস্থান দখল করতে পারি,' বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ. মনসুর।

তিনি আরও বলেন, 'বিশ্বব্যাপী চীনের আরএমজি বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। আমার মনে হয়, চীন এখন বৈদ্যুতিক গাড়ির মতো উচ্চমানের পণ্য উৎপাদনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে, তাই পোশাকের বাজার ধরে রাখার এর কৌশলগত কোনো আগ্রহ নেই।'

Related Topics

টপ নিউজ

পোশাক রপ্তানি / ইউরোপের পোশাক রপ্তানি বাজার / চীন / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • ট্রাম্পের সফরের এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • নিষেধাজ্ঞা নিয়ে দ্বন্দ্ব তীব্র হওয়ার মধ্যেই ইরানি তেল ক্রয় নিয়ে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net