Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
জীবাণুনাশক দিয়ে ফুসফুস পরিষ্কারের পরামর্শ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 April, 2020, 04:40 pm
Last modified: 24 April, 2020, 05:22 pm

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থানের গোপন তথ্য তুলে ধরছে চীনা কোম্পানিগুলো
  • ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন পাইলট উদ্ধারে যাওয়া বেশ কয়েকটি বিমান ধ্বংসের দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

জীবাণুনাশক দিয়ে ফুসফুস পরিষ্কারের পরামর্শ দিলেন ট্রাম্প

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে এমন উদ্ভট পরামর্শ দেন তিনি। কথা বলেছেন রোগীর শরীরের ভেতরে আলো ঢুকিয়ে দেওয়ার প্রসঙ্গেও!
টিবিএস ডেস্ক
24 April, 2020, 04:40 pm
Last modified: 24 April, 2020, 05:22 pm
হোয়াইট হাউজে করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্সের দৈনিক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ছবি:ইন্টারনিউজকাস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিমত, করোনাভাইরাসে আক্রান্তের শরীরে ইঞ্জেকশন দিয়ে জীবাণুনাশক ঢুকিয়ে দিলে নাকি ফুসফুস জীবাণুমুক্ত হবে! অর্থাৎ সেরে যাবে করোনার সংক্রমণ!

বৃহস্পতিবার হোয়াইট হাউসের দৈনিক সংবাদ সম্মেলনে এমন যুক্তি-বিবর্জিত উদ্ভট পরামর্শ দেন তিনি। এ সময়ে তিনি কথা বলেছেন রোগীর শরীরের ভেতরে আলো ঢুকিয়ে দেওয়ার প্রসঙ্গেও।

হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান বিল ব্রায়ান্টের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনে বিলও ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিল তার বিভাগের এক গবেষণার কথা জানান। যা তিনি বৈঠকে ট্রাম্পকেও জানিয়েছিলেন। ওই গবেষণায় দেখা গেছে, অধিকতর উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় করোনাভাইরাসের জীবাণু বেশিক্ষণ বাঁচে না।

তিনি বলেন, সূর্যের তাপে বা প্রখর রোদে এই জীবাণু খুব তাড়াতাড়ি মারা যায়। খবর রয়টার্সের।

এই কথার সঙ্গে সঙ্গেই শরীরের ভেতরে আলো প্রবেশের ব্যবস্থা করে জীবাণু হত্যা করা সম্ভব কি না, তা জানতে চান ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সম্মেলন চলাকালীন তিনি বিল ব্রায়ান্টের উদ্দেশে বলেন, তাহলে আমরা যদি (রোগীর) শরীরে উচ্চ তাপের ব্যবস্থা করি- যেমন তাকে যদি অতি বেগুনি রশ্মি কিংবা শক্তিশালী কোনো আলোর উৎসের সামনে আনি, তাহলে? আমার ধারণা, করোনা টেস্ট চলার কারণে আপনারা এটা নিয়ে পরীক্ষার সুযোগ পাননি বলেই আমাকে জানিয়েছিলেন।

ট্রাম্প আরও বলেন, তখন আমি আপনাদের বলেছিলাম, শরীরের ভেতরে আলোর ব্যবস্থা করতে হবে। চামড়ার ভেতর দিয়ে হোক বা অন্য কোনো পদ্ধতিতে। আমার মনে পড়ে, আপনি বলেছিলেন, আপনারা এসব পরীক্ষা করার জন্য বিবেচনা করবেন।

'আমার ধারণা জীবাণুনাশক দিয়ে এক মিনিটের ভেতর করোনার জীবাণু মেরে ফেলা সম্ভব। আপনারা কি এটা করতে পারবেন? মানে, ইঞ্জেকশন দিয়ে শরীরে এমন পরিষ্কারক (রাসায়নিক) ঢুকিয়ে দিয়ে বা তা দিয়ে সরাসরি (ফুসফুস) পরিষ্কার করে? আপনি ভালো করেই জানেন, এটা (কোভিড-১৯) ফুসফুসকে সংক্রমিত করে এবং এরপর ব্যাপক ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই আমার পরামর্শগুলো আপনাদের পরীক্ষা করে দেখা উচিত'- এসব কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ঠিক কোন ধরনের জীবাণুনাশক শরীরে ঢোকানোর কথা তিনি বলছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি।

এ ব্যাপারে বিশ্বখ্যাত শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্ত বলেন, 'জীবাণুনাশক ইনেজকশন দিয়ে বা তা রোগীকে খাইয়ে শরীরে ঢোকানোর চিন্তা খুবই বিপজ্জনক। এটা চরম দায়িত্বজ্ঞানহীন বক্তব্যও বটে। সাধারণত মানুষ যখন আত্মহত্যা করে, তখন তাদের এসব জিনিস খেয়ে মরতে দেখা যায়।'

ট্রাম্প অবশ্য বরাবরই চিকিৎসাবিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা উদ্ভট পরামর্শ দিয়ে চলেছেন। করোনাভাইরাস সারাতে টোটকা উপদেশ দেওয়াতেও তার জুড়ি মেলা ভার। এমনকি অপরীক্ষিত ওষুধকেও যুগান্তকারী বলে দাবি করছেন তিনি।

কিছুদিন আগেই হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে তিনি এমন অতি-উৎসাহী কথাবার্তা বলা শুরু করেছিলেন। তার প্রশাসনের স্বাস্থ্য কর্মকর্তারা অপ্রমাণিত কোনো ওষুধকে এমন মহিমান্বিত করা থেকে ট্রাম্পকে বিরত থাকতে বললেও- তা তিনি কানে তোলেননি।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / জীবাণুনাশক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থানের গোপন তথ্য তুলে ধরছে চীনা কোম্পানিগুলো
  • ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন পাইলট উদ্ধারে যাওয়া বেশ কয়েকটি বিমান ধ্বংসের দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net