Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
মার্কিন পাইলট উদ্ধারে যাওয়া বেশ কয়েকটি বিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক

রয়টার্স 
05 April, 2026, 02:40 pm
Last modified: 05 April, 2026, 02:48 pm

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থানের গোপন তথ্য তুলে ধরছে চীনা কোম্পানিগুলো
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

মার্কিন পাইলট উদ্ধারে যাওয়া বেশ কয়েকটি বিমান ধ্বংসের দাবি ইরানের

এর আগে ইরানের পুলিশ কমান্ড জানিয়েছিল, দেশটির ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করা হয়েছে।
রয়টার্স 
05 April, 2026, 02:40 pm
Last modified: 05 April, 2026, 02:48 pm
ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেক থেকে একটি ই-২ডি হকআই বিমান উড্ডয়ন করছে। ছবি: রয়টার্স

ইরানে আটকা পড়া মার্কিন বিমান বাহিনীর দ্বিতীয় ক্রুকে উদ্ধার চেষ্টার সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি ভূখণ্ডে অবস্থান করা একজন মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা করেছিল। আইআরজিসি জানায়, একটি যৌথ অভিযানের (অ্যারোস্পেস, পদাতিক বাহিনী, পপুলার ইউনিটস, বাসিজ এবং পুলিশ কমান্ড) মাধ্যমে শত্রুপক্ষের বিমানগুলো ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানের পুলিশ কমান্ড জানিয়েছিল, দেশটির ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স'-এর একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত বিমানগুলোর মধ্যে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে।

এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার দিনের শুরুতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা একই প্রদেশে একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে।

এই অভিযানের বিষয়ে এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

ইরান / ইরানে মার্কিন হামলা / যুক্তরাষ্ট্র / মার্কিন বিমান / আইআরজিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থানের গোপন তথ্য তুলে ধরছে চীনা কোম্পানিগুলো
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net