Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
যুক্তরাজ্যে শুরু হয়েছে মানবদেহে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 April, 2020, 10:05 am
Last modified: 24 April, 2020, 10:31 am

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

যুক্তরাজ্যে শুরু হয়েছে মানবদেহে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ

অক্সফোর্ডের বিজ্ঞানীরা শিম্পাঞ্জির দেহে পাওয়া করোনাভাইরাসের একটি উপপ্রজাতিকে ব্যবহার করে তাদের নতুন টিকার উদ্ভাবন করেছেন। চ্যাডওক্স-১ নামের এই ভাইরাস মানুষের জন্য মৃত্যুর হুমকি সৃষ্টি করে না।
টিবিএস ডেস্ক
24 April, 2020, 10:05 am
Last modified: 24 April, 2020, 10:31 am
গবেষণাগারে মুখ্য অক্সফোর্ড টিকা বিশেষজ্ঞ সারাহ গিলবার্ড। ছবি: দ্য টেলিগ্রাফ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জৈব গবেষণা অনুষদের আবিষ্কৃত একটি সম্ভাব্য টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাজ্যে। ব্রিটিশ বিজ্ঞানীদের এই পরীক্ষা সফল হলে অতি-দ্রুত তা সরকারি-বেসরকারি সহায়তায় ব্যাপক পরিমাণে উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। 

তবে দেশটির সরকার সতর্ক করে বলেছে, আগামী বছরের আগে টিকাটির পরীক্ষানিরীক্ষা সম্পন্ন না হওয়ার সম্ভবনাই বেশি। তাই এই সময় পর্যন্ত সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার সকল প্রচেষ্টা চালু থাকবে। 

ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইট্টি আগামী বছরের আগে কোন টিকা আবিষ্কারের সম্ভাবনা খুবই কম বলে জানান। 

তিনি বলেন, 'আমাদের বাস্তবসম্মত আশা রাখা উচিত। আর বাস্তবতা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর আমাদের নির্ভর করতে হবে।'

এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক যে টিকা দেওয়া হচ্ছে, তা আবিষ্কার করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউড। খবর সিএনএনের

অক্সফোর্ড প্রফেসর এবং গবেষক দলটির শীর্ষ টিকা বিশেষজ্ঞ সারাহ গিলবার্ড টাইমস অব লন্ডনকে জানান, তার টিমের আবিষ্কৃত টিকাটি ভাইরাস মোকাবিলায় সফল হবে এ ব্যাপারে তিনি প্রায় ৮০ ভাগ নিশ্চিত। এমনটি হলে আগামী সেপ্টেম্বর মাসের আগেই ১০ লাখ ডোজ উৎপাদন করা সম্ভব হবে।  

অক্সফোর্ডের বিজ্ঞানীরা শিম্পাঞ্জির দেহে পাওয়া করোনাভাইরাসের একটি উপপ্রজাতিকে ব্যবহার করে তাদের নতুন টিকার উদ্ভাবন করেছেন। চ্যাডওক্সওয়ান (ChAdOx1 nCoV-19) নামের এই ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয় এবং মৃত্যুর হুমকি সৃষ্টি করে না।

সারাহ গিলবার্ড জানান, এখন পর্যন্ত চ্যাডওক্সওয়ান ভাইরাস থেকে তৈরি করা টিকা ৩২০ জন ব্যক্তির দেহে প্রয়োগ করে দেখা হয়েছে। এর মাধ্যমে টিকাটি যে নিরাপদ এবং স্থিতিশীল তা প্রমাণিত হয়। তবে টিকা নেওয়ার পর মানবদেহে অস্থায়ী কিছু উপসর্গ যেমন শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া, মাথাব্যথা বা হাতে অবশ অনুভূতি দেখা দিতে পারে। 
 
Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / টিকা / অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net