Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
সংবাদপত্রের উপর শুল্ক-ট্যাক্স তুলে নেওয়ার আহ্বান নোয়াবের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2023, 11:05 am
Last modified: 10 February, 2023, 11:10 am

Related News

  • ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চায় সিপিজে
  • খবর এখন সংবাদপত্র ছাড়াই পাওয়া যায়, টিকে থাকতে কী বিক্রি করছেন হকাররা?
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা, অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ

সংবাদপত্রের উপর শুল্ক-ট্যাক্স তুলে নেওয়ার আহ্বান নোয়াবের

নিউজপ্রিন্ট আমদানিতে ৫% শুল্ক, ১৫% ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ও ৫% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) দিতে হয় সংবাদপত্র শিল্পকে।
টিবিএস রিপোর্ট
10 February, 2023, 11:05 am
Last modified: 10 February, 2023, 11:10 am
ছবি- সংগৃহীত

সংবাদপত্র শিল্পের নিউজপ্রিন্ট আমদানির শুল্ক প্রত্যাহার ও অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) বাতিলের দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবনে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) কর্তৃক আয়োজিত প্রাক বাজেট আলোচনায় নোয়াবের পক্ষ থেকে এ দাবি উপস্থাপন করা হয়।

আলোচনায় নোয়াবের সভাপতি একে আজাদ বলেন, "সংবাদপত্র শিল্পের এই সংকটময় পরিস্থিতিতে কর প্রত্যাহার করা খুবই জরুরি।"

নিউজপ্রিন্ট আমদানিতে ৫% শুল্ক, ১৫% ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ও ৫% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) দিতে হয় সংবাদপত্র শিল্পকে।

কাঁচামাল আমদানি পর্যায়ে আলোচ্য এআইটি ছাড়াও বিজ্ঞাপন আয়ের উপর ৪% ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (টিডিএস) – অর্থাৎ এআইটি ও টিডিএস মিলিয়ে ৯% হয়ে যায়।

নোয়াবের পক্ষ থেকে বলা হয়, বেশিরভাগ সংবাদপত্র প্রতিষ্ঠানের ৯ শতাংশ লভ্যাংশই থাকে না। এই আয়কর বছর শেষে প্রদেয় আয়করের সঙ্গে সমন্বয় করা করা সম্ভব হচ্ছে না।

ফলে সরকারের কাছে প্রতিষ্ঠানের অগ্রিম প্রদত্ত কর পাওনা হিসেবে থেকে যাচ্ছে। তাই এটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়া সংবাদপত্রের কর্পোরেট ট্যাক্স বিদ্যমান ২৭.৫% থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, কর্মীর আয়কর প্রতিষ্ঠানের উপর না চাপানোর দাবিও জানানো হয়।

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটিসিও) এর ভাইস প্রেসিডেন্ট ইকবাল সোবহান চৌধুরি বলেন, "দুই থেকে তিনটি টেলিভিশন বাদে কেউই মুনাফা করতে পারেন না। অথচ ট্যাক্সম্যানদের অসহযোগিতা ও অযৌক্তিক দাবির কারণে কর্তিত সোর্স ট্যাক্স পরবর্তীতে ফেরত পাওয়া যায় না। এ জন্য এই ট্যাক্স বাতিল করা উচিত।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম। করদাতাদের প্রাপ্য টাকা ফেরতের আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, "সমন্বয় নয়, এখন থেকে অ্যাডভান্স ট্যাক্সের টাকা ফেরত দেওয়া হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। রিফান্ড না পেলে কমিশনারের কাছে লিখিত আবেদন করুন। সেখানে না পেলে সরাসরি আমাদের কাছে বলুন।"
 
তিনি বলেন, "রিফান্ড দেওয়ার প্র্যাকটিস না হলে কর দেওয়ার কালচারও তৈরি হবে না।"

এ সময় ইকবাল সোবহান চৌধুরি বলেন, "ট্যাক্সপেয়ার সময়মত ট্যাক্স না দিলে যেমন জরিমানা করা হয়, একইভাবে এনবিআর সময়মত রিফান্ড না দিলেও জরিমানা থাকা উচিত।"

এছাড়া করদাতাদের হয়রানি বন্ধ করা এবং যারা ভালো করদাতা, তাদের ফ্যাসিলিটি বাড়ানোর তাগিদ দেন তিনি।  

আলোচনায় নোয়াবের সদস্য এবং ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান, নোয়াবের কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাক্স ভীতি এবং করদাতাদের হয়রানির প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স ভীতি দূর না হলে ট্যাক্স নেট বাড়বে না।

"অডিট ট্যাক্স ভীতির কারণ," যোগ করেন তিনি।  

অডিটের এই ভীতি দূর করতে এনবিআর ম্যানুয়াল তৈরি করছে জানিয়ে তিনি বলেন, "যে ম্যানুয়াল হচ্ছে, তাতে অডিটে ভীতি তৈরি করবে না। সেকেন্ডারি ডাটা, প্রমাণ হাতে পাওয়ার পর অডিট  করা হবে।"

 

Related Topics

টপ নিউজ

সংবাদপত্র / ট্যাক্স প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চায় সিপিজে
  • খবর এখন সংবাদপত্র ছাড়াই পাওয়া যায়, টিকে থাকতে কী বিক্রি করছেন হকাররা?
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা, অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net