Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
সন্ধ্যায় দ‌ক্ষিণ এ‌শীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2020, 10:10 am
Last modified: 23 April, 2020, 12:56 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সন্ধ্যায় দ‌ক্ষিণ এ‌শীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এ সম্মেলন হতে যাচ্ছে।
টিবিএস রিপোর্ট
23 April, 2020, 10:10 am
Last modified: 23 April, 2020, 12:56 pm
কাউন্সিল অব ফরেন রিলেশনসে (সিএফআর) ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন।

সকালে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি' বিষয়ে এ সম্মেলন হতে যাচ্ছে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে 'বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা' সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি সন্ধ্যা ৭টায় শুরু হবে বলেও জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং পরে কোভিড-১৯ পরিস্থিতি এবং মহামারী থেকে উদ্ভূত সংকট মোকাবিলার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন।

ডব্লিউইএফ-এর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ভবিষ্যত গড়ে তোলা কর্মসূচির প্রধান আর্নোড বার্নায়ের্ট ফোরামের স্বাস্থ্যসেবা কমিউনিটি থেকে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন।

পরিশেষে, সঞ্চালক আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেবেন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অ্যাকশন গ্রুপের সদস্য অংশগ্রহণকারীদের কাছে তাদের মতামত জানাতে অনুরোধ করবেন।

গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্তসার ও ডাব্লিউইএফ গৃহীত পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net