Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
দেশে তৈরি হবে ৫০০ সিসির মোটরসাইকেল, তবে স্থানীয় ব্যবহার ১৬৫ সিসির ঊর্ধ্বে নয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2023, 11:20 am
Last modified: 07 February, 2023, 04:42 pm

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

দেশে তৈরি হবে ৫০০ সিসির মোটরসাইকেল, তবে স্থানীয় ব্যবহার ১৬৫ সিসির ঊর্ধ্বে নয়

বিদ্যমান নীতি অনুযায়ী, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করতে পারবে। কিন্তু এসব মোটরসাইকেল দেশে ব্যবহার করা যাবে, নাকি কেবল রপ্তানিই করতে হবে, সে সম্পর্কে কিছু বলা নেই।
টিবিএস রিপোর্ট
06 February, 2023, 11:20 am
Last modified: 07 February, 2023, 04:42 pm

দেশে ব্যবহারের জন্য ১৬৫ সিসির উর্ধ্বে মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ করে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২৪ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে, রপ্তানির উদ্দেশ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উৎপাদনকারীরা শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যেই ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ আমদানি করতে পারবেন। 

এদিকে, এমন নীতির বিরোধীতা করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বালার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ)।

বিদ্যমান নীতি অনুযায়ী, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করতে পারবে। কিন্তু এসব মোটরসাইকেল দেশে ব্যবহার করা যাবে, নাকি কেবল রপ্তানিই করতে হবে, সে সম্পর্কে কিছু বলা নেই।

আমদানি আদেশ সংশোধন করতে সম্প্রতি স্টেক হোল্ডারদের সঙ্গে সভা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ওই সভায় সিদ্ধান্ত হয়, দেশে ব্যবহারের জন্য ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে। তার বেশি সিসির মোটরসাইকেলের যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি পর উৎপাদিত মোটরসাইকেল বিদেশে রপ্তানি করতে হবে, দেশে সেগুলো ব্যবহার করা যাবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের বিরোধীতা করে গত ২৬ জানুয়ারি পাঠানো এক চিঠিতে এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনের জন্য গবেষণা, পরিকল্পনা ও কারখানা স্থাপন বাবদ ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।

"শুধুমাত্র রপ্তানির মাধ্যমে এই বিনিয়োগ ব্যয় সংবরণ করা সম্ভব নয়। এছাড়া, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং উৎপাদিত মোটরসাইকেলের গুণগত মান উন্নয়নে মোটরসাইকেল রপ্তানির পূর্বে স্থানীয় বাজারে বিক্রি করা প্রয়োজন," জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা।

বিএমএএমএ'র প্রেসিডেন্ট মতিউর রহমান পৃথক এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছেন, কয়েকটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কারখানা স্থাপনসহ উচ্চ সিসির মোটরসাইকেল উৎপাদনের প্রস্তুতি গ্রহণ করেছে। 

"এছাড়া, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে প্রবেশের পূর্বে প্রতিষ্ঠানগুলো যদি স্থানীয় বাজারে উচ্চ সিসির মোটরসাইকেল বিক্রি করতে পারে, তাহলে তার গুণগত মান উন্নয়নের পাশাপাশি তাদের বিনিয়োগ ব্যয় সংবরণ করতে সহায়ক ভূমিকা রাখবে," জানানো হয় চিঠিতে। 

Related Topics

টপ নিউজ

মোটরসাইকেল / যাতায়াত / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net