Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চাঁপাইনবাবগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

বাংলাদেশ

ইউএনবি 
01 February, 2023, 07:35 pm
Last modified: 01 February, 2023, 07:43 pm

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

চাঁপাইনবাবগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী-সমর্থকরা এসব ঘটনার জন্য একে-অপরকে দায়ী করছেন।
ইউএনবি 
01 February, 2023, 07:35 pm
Last modified: 01 February, 2023, 07:43 pm
ছবি: ইউএনবি

আওয়ামী লীগ ও 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেলা শহরের শান্তির মোড়, বাতেন খাঁর মোড় ও সোনার মোড়ে নৌকা প্রতীক ও আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টার পর এই ঘটনা ঘটে। এসময় নৌকা প্রতীকের দুই কর্মী আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

শান্তির মোড়ের আপেল প্রতীকের দুটি নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়।

এদিকে, বেলা ৩টার দিকে সোনার মোড়ে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকালে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনার জন্য একে-অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর কর্মী-সমর্থকরা। 

এদিকে, চাপাইনবাবগঞ্জ-২ আসনের দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, শহরের দুটি জায়গায় বিছিন্ন ঘটনা ছাড়া আর কোথাও তেমন কিছু ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, বিছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রগুলোতে এর কোন প্রভাব পড়েনি, পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Related Topics

টপ নিউজ

উপ-নির্বাচন / চাঁপাইনবাবগঞ্জ / সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net