Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে এই চিড়িয়াখানা!

অফবিট

টিবিএস ডেস্ক   
30 January, 2023, 07:10 pm
Last modified: 30 January, 2023, 08:10 pm

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু
  • অস্ট্রেলিয়ায় ১ লাখ জ্যান্ত তেলাপোকা জব্দ; প্রতিটি আকারে মানুষের আঙুলের চেয়েও বড়
  • অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?

ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে এই চিড়িয়াখানা!

অংশগ্রহণকারী চাইলে তার প্রাক্তনকে একটি ডিজিটাল ভ্যালেন্টাইন ডে কার্ডও পাঠাতে পারবেন একথা জানিয়ে যে, তার নামে একটি তেলাপোকা বা ইঁদুর বা সবজির নাম রেখেছেন এবং সেটি আরেকটি প্রাণীকে খাইয়ে দেওয়া হয়েছে!
টিবিএস ডেস্ক   
30 January, 2023, 07:10 pm
Last modified: 30 January, 2023, 08:10 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

প্রাক্তনের প্রতি ক্ষোভ থেকে মানুষ কতকিছুই না করে; বিচ্ছেদের পর প্রাক্তনের সাথে কথা বলা বন্ধ করা থেকে শুরু করে কলম্বিয়ান গায়িকা শাকিরার মতো গানও লিখে ফেলেন অনেকে! কিন্তু এবারের ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রের স্যান অ্যান্টোনিও চিড়িয়াখানা দিচ্ছে এক বিশেষ সুযোগ—মাত্র ১০ ডলারের বিনিময়ে নিজের প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখা যাবে সেখানে! শুধু তাই নয়, পরবর্তীতে সেই তেলাপোকা খাওয়ানো যাবে অন্য একটি প্রাণীকেও...অর্থাৎ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি আর তার প্রতি আগ্রহী নন! খবর সিএনএন-এর।

স্যান অ্যান্টোনিও চিড়িয়াখানার ওয়েবসাইটে বলা হয়েছে- টেক্সাসসহ সারা বিশ্বের বন্যপ্রাণীদের জন্য নিরাপদ ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে 'সাপোর্ট দ্য জু' প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছে 'ক্রাই মি আ ককরোচ' নামক তহবিল সংগ্রহকারী (ফান্ডরেইজার)।

যারা তেলাপোকাতে আগ্রহী নন, তারা মাত্র ৫ ডলারের বিনিময়ে কোনো সবজি এবং ২৫ ডলারের বিনিময়ে একটি ইঁদুরের নাম রাখতে পারবেন প্রাক্তনের নামে।

ছবি: সংগৃহীত

অভিনব এই উদ্যোগে যারাই অংশগ্রহণ করবেন, তাদের সবাইকে একটি করে ডিজিটাল ভ্যালেন্টাইন ডে কার্ড দেওয়া হবে, যেখানে উল্লেখ থাকবে চিড়িয়াখানায় তাদের এই অর্থসাহায্যের কথা। আরও মজার ব্যাপার হলো, অংশগ্রহণকারী চাইলে তার প্রাক্তনকে একটি ডিজিটাল ভ্যালেন্টাইন ডে কার্ডও পাঠাতে পারবেন একথা জানিয়ে যে তার নামে একটি তেলাপোকা বা ইঁদুর বা সবজির নাম রেখেছেন এবং সেটি আরেকটি প্রাণীকে খাইয়ে দেওয়া হয়েছে!

আর যাদের প্রাক্তন অত্যন্ত জেদী ধরনের মানুষ, তাদের জন্য রয়েছে আরও বিকল্প ব্যবস্থা। তারা ১৫০ ডলারের বিনিময়ে ওই তেলাপোকা, ইঁদুর বা সবজি কোনো প্রাণীকে খাওয়ানোর ভিডিও তাদের প্রাক্তনদের পাঠাতে পারবেন।

স্যান অ্যান্টোনিও চিড়িয়াখানার জনসংযোগ শাখার পরিচালক সাইল পেরেজ জানিয়েছেন, তাদের এই বার্ষিক ইভেন্টটি ইতোমধ্যেই হিট হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও বাইরের ৩০টি দেশ থেকে আট হাজারের বেশি মানুষের অর্থসাহায্য পেয়েছেন তারা। তিনি বলেন, "এই মুহূর্তে আমরা গতবছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় আছি। এখন পর্যন্ত 'জাক', 'রে' এবং 'অ্যাডাম' নামে সবচেয়ে বেশি আবেদনপত্র এসেছে।"

এ উদ্যোগে অংশ নিতে চাইলে ভ্যালেন্টাইন ডে'র আগেই নিজের প্রাক্তনের নাম অনলাইনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

  • সূত্র: সিএনএন      

Related Topics

টপ নিউজ

ভালোবাসা দিবস / তেলাপোকা / প্রাক্তন / চিড়িয়াখানা / নাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু
  • অস্ট্রেলিয়ায় ১ লাখ জ্যান্ত তেলাপোকা জব্দ; প্রতিটি আকারে মানুষের আঙুলের চেয়েও বড়
  • অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net