Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা, সকাল থেকেই দলে দলে আসছেন নেতা-কর্মীরা

বাংলাদেশ

বুলবুল হাবিব
29 January, 2023, 01:40 pm
Last modified: 29 January, 2023, 09:35 pm

Related News

  • রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত
  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা, সকাল থেকেই দলে দলে আসছেন নেতা-কর্মীরা

দুপুর তিনটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নগরীতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
বুলবুল হাবিব
29 January, 2023, 01:40 pm
Last modified: 29 January, 2023, 09:35 pm
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে দলে দলে আসছেন নেতা-কর্মীরা। ছবি: টিবিএস

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে দলে দলে আসতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। জনসভাস্থল রাজশাহীর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ সকাল ৯টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নগরীতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

সমাবেশ উপলক্ষে তোরণ, ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে রাজশাহী নগরী। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন দলের সমর্থকেরা। নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি পরে স্লোগান এবং বাদ্যযন্ত্রে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।  

ছবি: টিবিএস

বেলা ১১টার দিকে সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ছবি: টিবিএস

দুপুর তিনটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ৩১টি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করবেন তিনি।

সরেজমিনে ঘুরে জানা গেছে, আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে দলের নেতাকর্মীরা ভোর ৬টা থেকে রাজশাহীর মাদ্রাসা মাঠে আসছেন। দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীরা দলীয় স্লোগানের পাশাপাশি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ধ্বনি করছেন।

ছবি: টিবিএস

আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করছেন, রোববারের এ সমাবেশে ৫ থেকে ৭ লাখ মানুষের সমাগম হবে। প্রায় চার একর জমির এই সমাবেশস্থলের পশ্চিম দিকে ৫ হাজার বর্গফুটের নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।

জনসভা উপলক্ষে সাতটি ট্রেন ভাড়া করে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে, বাস-ট্রাকে করে অন্যান্য এলাকা থেকে সমর্থকরা আসছেন। নেতাকর্মীদের জন্য ২টি বড় বড় পানির ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশাপাশি শহরের বেশ কয়েকটি স্থানে ৫ লাখ পানির বোতল রাখা হয়েছে।

ছবি: টিবিএস

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে শহরের চলমান ট্রাফিক ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। দূর থেকে আসা বাস-ট্রাকগুলো রাখার জন্য প্রধান প্রধান সড়কের একটি করে লেন ব্যবহার করতে বলা হয়েছে।

মিছিল করতে করতে জনসভায় আসা অনেকেই জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে চান এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চান। 

Related Topics

টপ নিউজ

রাজশাহী / জনসভা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / নেতা-কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত
  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net