Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
হবিগঞ্জে চা বাগান কর্তৃপক্ষের আগুনে পুড়ছে বন্যপ্রাণী, অনুমতি ছাড়াই কাটা হচ্ছে গাছ

বাংলাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি
23 January, 2023, 03:40 pm
Last modified: 23 January, 2023, 04:25 pm

Related News

  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, ২৫ গ্রাম প্লাবিত
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • যেভাবে গ্রেপ্তার হলেন বন্যপ্রাণী চোরাকারবারি হাদিস, খোঁজ মিলল তার গোডাউনের

হবিগঞ্জে চা বাগান কর্তৃপক্ষের আগুনে পুড়ছে বন্যপ্রাণী, অনুমতি ছাড়াই কাটা হচ্ছে গাছ

গাছ কাটার পর টিলা পরিস্কার করতে আগুন ধরিয়ে দেওয়ায় সেখানে বসবাস করা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পুড়ে মারা যাচ্ছে এবং অসংখ্য প্রাণী আহত হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি
23 January, 2023, 03:40 pm
Last modified: 23 January, 2023, 04:25 pm
ছবি: টিবিএস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রশিদপুর বন বিটের আওতাধীন হাতিমারা চা বাগানের গির্জাঘর এলাকায় টিলা পরিষ্কার করতে ধরিয়ে দেওয়া আগুনে পুড়ে মারা যাচ্ছে বন্যপ্রাণী। স্থায়ীভাবে বাসস্থান হারানোর পাশাপাশি এসব বন্যপ্রাণী লোকালয়ে এসেও পড়ছে শিকারির হাতে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গার কাছাকাছি হওয়ায় এ এলাকায় মায়া হরিণ, মুখপোড়া হনুমান, বিরল প্রজাতির কাঠবিড়ালি, বন্য শূকর, বানর, খরগোশসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর বাস। সেই সাথে বিভিন্ন ধরনের পাখি ও সরীসৃপ তো আছেই।

স্থানীয়রা জানান, হাতিমারা চা বাগান কর্তৃপক্ষ প্রতি বছরই বাগান সম্প্রসারণ করে। চলতি বছর তারা গির্জাঘর এলাকায় বাগান সৃজনের লক্ষ্যে টিলা পরিস্কার শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে গির্জাঘর এলাকার কয়েকটি টিলা থেকে অন্তত দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে বাগান কর্তৃপক্ষ, যে গাছগুলোর বয়স ৫০ থেকে ১০০ বছরেরও বেশি।

ছবি: স্থানীয়দের সূত্রে

টিলা পরিস্কার করতে আগুন ধরিয়ে দেওয়ায় সেখানে বসবাস করা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পুড়ে মারা যাচ্ছে এবং অসংখ্য প্রাণী আহত হয়েছে। স্থায়ী বাসস্থান হারিয়ে বন্যপ্রাণীরা এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে এবং লোকালয়ে এসে শিকারির হাতে পড়ছে।

গির্জাঘর এলাকার মো. নানু মিয়া বলেন, 'এখনও যেসব প্রাণী জীবিত আছে তারাও নিরুপায়। গাছ কেটে ফেলার কারণে প্রাণিগুলো স্থায়ীভাবে বাসস্থান হারিয়েছে। অনেকগুলো খরগোশ ও বন্য শূকর স্থানীয় কিছু লোকজন শিকার করে খেয়ে ফেলেছে।'

প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন মিতা ফাউন্ডেশনের সমন্বয়কারী রবি কাস্তে বলেন, 'হাতিমারা চা বাগানের গির্জাঘর এলাকা মায়া হরিণদের একটি পছন্দের জায়গা। এখানে থাকা আউলা নামের একটি গাছের ফল মায়া হরিণ খায়। কিন্তু এবার এই গাছগুলোও কেটে ফেলা হয়েছে।'

ছবি: স্থানীয়দের সূত্রে পাওয়া

তিনি আরও বলেন, 'আমরা বাগানের ব্যবস্থাপক মঈন উদ্দিন সাহেবের সাথে কথা বলতে গেলে তিনি আমাদের মুখ বন্ধ রাখতে উল্টো হুমকি দেন। পরে আমরা বিষয়টি রশিদপুর বিট কর্মকর্তা ও বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু আজ তিনদিন হয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।'

এদিকে, জঙ্গলে আগুন দেয়া ও গাছ কাটার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর পরিবেশকর্মী ও সংবাদকর্মীদের তৎপরতার কারণে নতুন করে আগুন লাগানো বন্ধ করে কর্তৃপক্ষ।

ছবি: টিবিএস

এ বিষয়ে জানার জন্য রোববার হাতিমারা চা বাগানে ঢুকতে চাইলে বাধা দেন গেটের পাহারাদার। এমনকি চা বাগানের ব্যবস্থাপক মঈন উদ্দিনের সাথে কথা বলতে তার কার্যালয়েও যেতে দেয়া হয়নি। মঈন উদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে সহকারী ব্যবস্থাপক আসিফ আঞ্জুম চৌধুরী জানান, বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো কথা বলতে পারবেন না।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, 'গত তিনদিন ধরে এই বিষয়টি নিয়ে আমার কাছে ফোন আসছে। সেখানে যেহেতু বন্যপ্রাণীদের বাস, সেহেতু এই এলাকায় গাছ কাটা বা আগুন দেওয়া বাগান কর্তৃপক্ষের মোটেও ঠিক হয়নি। তবে বিষয়টি আমি বন বিটের কর্মকর্তাকে জানিয়েছি।'

ছবি: স্থানীয়দের সূত্রে পাওয়া

রশিদপুর বন বিটের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়েছি। যে জায়গায় আগুন দেয়া হয়েছে এবং গাছ কাটা হয়েছে সেটি বাগানের নিজস্ব জায়গা। তবে এ ঘটনায় যদি কোনো বন্যপ্রাণী মারা যায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা বিষয়টি নিয়ে এখনও তদন্ত করছি।

তিনি বলেন, 'স্থানীয়রা আমাদেরকে যে ছবিগুলো দিয়েছেন সেগুলো এ ঘটনার নাকি পুরনো তা পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষ হওয়ার পরই এ ব্যপারে বিস্তারিত বলা যাবে।' 

Related Topics

টপ নিউজ

বন্যপ্রাণী / হবিগঞ্জ / চা বাগান / গাছ কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, ২৫ গ্রাম প্লাবিত
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • যেভাবে গ্রেপ্তার হলেন বন্যপ্রাণী চোরাকারবারি হাদিস, খোঁজ মিলল তার গোডাউনের

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net