Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
রান্নাঘরের সবচেয়ে বেশি জীবাণুর বাস মসলাপাত্রে, নতুন গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
20 January, 2023, 11:45 pm
Last modified: 20 January, 2023, 11:51 pm

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা

রান্নাঘরের সবচেয়ে বেশি জীবাণুর বাস মসলাপাত্রে, নতুন গবেষণা

পৃষ্ঠতলের ওপর অনেক প্যাথোজেন দুর্বল হয়ে পড়ে বলেও উল্লেখ করেন চ্যাপম্যান। তবে কেবল খাবার তৈরির আগে ও পরে হাত না ধুয়ে খাবার রান্না করার মাঝ পর্যায়েও হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন এ অধ্যাপক।
টিবিএস ডেস্ক
20 January, 2023, 11:45 pm
Last modified: 20 January, 2023, 11:51 pm
অলংকরণ: দ্য ওয়াশিংটন পোস্ট

রান্নাঘরের কোন অংশে সবচেয়ে বেশি জীবাণু গিজগিজ করে বলে আপনার মনে হয়? কেউ কেউ বলবেন ফ্রিজের হাতল, কারও মনে হবে কাটিং বোর্ডের কথা, কেউবা আবার সিংকের অভ্যন্তরকেই মেনে নেবেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, ব্যাকটেরিয়ার মতো জীবাণু আস্তানা গাড়তে পারে রান্নাঘরের অপ্রত্যাশিত জায়গায়: মসলা রাখার স্থানে। খবর দ্য ওয়াশিংটন পোস্ট-এর।

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস-এর সহায়তায় করা এ গবেষণা অনুযায়ী, রান্নাঘরের অত্যাধিক জীবাণুপূর্ণ স্থানটি হচ্ছে মসলা রাখার পাত্রগুলো। এগুলো জীবাণুতে আক্রান্ত হয় ক্রস-কন্টামিনেশনের মাধ্যমে তথা অন্য পদার্থের সংস্পর্শ থেকে।

বিভিন্ন ধরনের রান্নাঘরে টার্কি রান্নার মাধ্যমে গবেষণাটি পরিচালনা করা হয়। এসব রান্নাঘরে ব্যবহৃত মসলার পাত্রগুলোর ৪৮ শতাংশে টার্কি থেকে আসা ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে।

সম্প্রতি জার্নাল অব ফুড প্রটেকশন-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। 'সাধারণত মসলার পাত্রে জীবাণুর ঝুঁকি থাকে না বলে সাধারণ মানুষ মনে করেন। ফলে ভোক্তারা হয়তো এগুলো পরিষ্কারের ব্যাপারে বিশেষ মাথা ঘামান না,' গবেষণাটিতে বলা হয়।

গবেষণাটিতে অংশগ্রহণকারী ৩৭১ ব্যক্তি টার্কি রান্না করেন। ওই টার্কিগুলোতে ক্ষতিকারক নয় এমন কিছু 'ট্রেসার' ব্যাকটেরিয়া মিশিয়ে দেন গবেষকেরা। রান্না শেষ হওয়ার পর গবেষকেরা বাসনপত্র ও মসলা রাখার স্থানসহ মোট ১২টি স্থান থেকে সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করেন।

বেশিরভাগ স্থানে ২০ শতাংশ সময় জীবাণু পাওয়া যায়। অন্যদিকে মসলাপাত্র রাখার স্থানে ৪৮ শতাংশ সময় জীবাণু খুঁজে পান গবেষকেরা। এছাড়া মসলায় পাওয়া জীবাণুর ঘনত্বও বেশিরভাগ স্থানের তুলনায় বেশি ছিল।

গবেষণাটি পরিচালনা করেছেন রুটজার্স স্কুল অব এনভায়রনমেন্টাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস-এর খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডোনাল্ড শাফনার। তিনি জানান, এ গবেষণার ফলাফল সংশ্লিষ্ট গবেষকদেরও অবাক করেছে।

তবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি ও মানব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং এ গবেষণার একজন জ্যেষ্ঠ লেখক বেঞ্জামিন চ্যাপম্যান মনে করেন না, গবেষণাটির ফলাফল দেখে মানুষজনের তাড়াহুড়ো করে মসলা রাখার স্থান ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলার কোন প্রয়োজন আছে।

পৃষ্ঠতলের ওপর অনেক প্যাথোজেন দুর্বল হয়ে পড়ে বলেও উল্লেখ করেন চ্যাপম্যান। তবে কেবল খাবার তৈরির আগে ও পরে হাত না ধুয়ে খাবার রান্না করার মাঝ পর্যায়েও হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন এ অধ্যাপক।

Related Topics

টপ নিউজ

রান্না / জীবাণু / ব্যাকটেরিয়া / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net