Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
‘সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য’ বন্ধের নির্দেশ মোদির, প্রশংসার জোয়ার বলিউডে 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
19 January, 2023, 02:45 pm
Last modified: 19 January, 2023, 03:14 pm

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • বিএনপির শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ
  • তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদি
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি

‘সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য’ বন্ধের নির্দেশ মোদির, প্রশংসার জোয়ার বলিউডে 

ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন সিনিয়র বিজেপি নেতা শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা ‘পাঠান’ নিয়ে মন্তব্য করেছিলেন। সিনেমার গান ‘বেশরম রং’ নিয়ে আপত্তি তুলেছিলো একটা অংশ।
হিন্দুস্তান টাইমস
19 January, 2023, 02:45 pm
Last modified: 19 January, 2023, 03:14 pm
ফাইল ছবি

সিনেমা ও সিনেমার তারকাদের নিয়ে 'অপ্রয়োজনীয়' মন্তব্য করা থেকে বিজেপি নেতাদের বিরত থাকতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকের সময় মোদি বলেন, 'কেউ অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না, যা আমাদের কঠোর পরিশ্রমকে ঢেকে দেয়।' 

বৈঠকে উপস্থিত থাকা বিজেপির এক নেতা বলেন, 'যারা মূলত শিরোনামে আসার জন্য এসব কথা বলে থাকেন, তাদের সাবধান করে দেন মোদিজি।'  

এদিকে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

অশোক বলেন, 'প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিঃসন্দেহে বড় উদ্যোগ। যদি প্রধানমন্ত্রী তার নিজের লোকদের থামতে বলেন, চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে বাজে কথা না বলার নির্দেশ দেন, তাহলে তা শিল্পজগতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বোঝায় দেশের প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে আছে। আর প্রধানমন্ত্রীর দেওয়া এই সংকেত শুধু রাজনীতির মানুষদের জন্য নয়। মিডিয়ার জন্য, আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির মানুষদের জন্যও।' 

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি বলেন,  'প্রধানমন্ত্রী মোদিকে তার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই। কারণ কিছু লোক, নিজেদের দুই মিনিটের খ্যাতির জন্য এটা করছিল। প্রধানমন্ত্রী সর্বদা শিল্পের উন্নয়নের কথা চিন্তা করেন, তবে বিজেপি এবং অন্যান্য ডানপন্থী দলগুলির কিছু সদস্য শিল্পের বিরুদ্ধে মন্তব্য করে চলছিলেন, যা হিন্দি চলচ্চিত্র শিল্পকে প্রভাবিত করেছিল। সুতরাং, প্রধানমন্ত্রীর বলা কথা আমাদের জন্য একটি সার্টিফিকেটের মতো। এটি কর্মী, প্রযুক্তিবিদ এবং শিল্পীদের ক্ষমতায়ন করবে।'

প্রসঙ্গত, ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এবং ভোপাল সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ কয়েকজন সিনিয়র বিজেপি নেতা শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা 'পাঠান' নিয়ে মন্তব্য করেছিলেন। সিনেমার গান 'বেশরম রং' নিয়ে আপত্তি তুলেছিলো একটা অংশ। বিশেষ করে নায়িকার পরে থাকা গেরুয়া বিকিনি নিয়ে। দাবি তুলেছিলেন, হিন্দুদের পবিত্র রং গেরুয়া, আর  'বেশরম রং' গানে সেই রঙের বিকিনি পরা আসলে হিন্দু ধর্মের অবমাননা। তাদের পক্ষ থেকে যেমন সোশ্যাল মিডিয়ায় ছবি বয়কটের ডাক ওঠে, তেমনই নির্মাতাদের কাছেও নির্দেশ যায় যাতে দীপিকার গেরুয়া বিকিনি পরা দৃশ্য ছবিতে রাখা না হয়।   

 

Related Topics

টপ নিউজ

পাঠান / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • বিএনপির শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ
  • তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদি
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net