Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
'আমাকে ব্যবহার করে রোনালদোকে আক্রমণ করবেন না'

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2023, 06:00 pm
Last modified: 17 January, 2023, 06:17 pm

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

'আমাকে ব্যবহার করে রোনালদোকে আক্রমণ করবেন না'

বিশ্বকাপের ঠিক আগেই এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ট্যান হাগকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো। এরপর ইউনাইটেড তাকে আর দলে রাখার প্রয়োজন মনে করেনি। রোনালদোর সঙ্গে চুক্তি ছিন্ন করে রেড ডেভিলরা। 
টিবিএস রিপোর্ট
17 January, 2023, 06:00 pm
Last modified: 17 January, 2023, 06:17 pm
রোনালদোর সঙ্গে নিজের সম্পর্ক ঠিক আছে বলে দাবি ফার্নান্দেজের। ছবি: সংগৃহীত

গত মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের হয়ে সর্বোচ্চ গোলও করেছিলেন তিনি। কিন্তু এই মৌসুমের শুরুতে এরিক ট্যান হাগকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর ইউনাইটেডের দলে জায়গা হচ্ছিল না সিআর সেভেনের। 

বিশ্বকাপের ঠিক আগেই এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ট্যান হাগকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো। এরপর ইউনাইটেড তাকে আর দলে রাখার প্রয়োজন মনে করেনি। রোনালদোর সঙ্গে চুক্তি ছিন্ন করে রেড ডেভিলরা। 

রোনালদো এরপর যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। আর মৌসুমের শুরুতে ধুঁকতে থাকা ইউনাইটেডও যেন ছন্দ ফিরে পেয়েছে নতুন করে। প্রিমিয়ার লিগে একের পর এক জয় তুলে নিচ্ছে তারা। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জিতেছে ট্যান হাগের দল। 

যার সর্বশেষটি একটু বেশিই মধুর। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ইউনাইটেড। গত বছর আগস্টে এই সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিলেন রাশফোর্ড-ফার্নান্দেজরা। 

তাই ফিরতি ম্যাচে সিটিকে হারানোর পর একটু বেশিই উচ্ছসিত ছিলেন ইউনাইটেডের মাঝমাঠের তারকা ব্রুনো ফার্নান্দেজ। 

ম্যাচ জয়ের পর তিনি বলেন, এই মুহূর্তে একটি দল হয়ে খেলার জন্যই এমন সাফল্য পাচ্ছে ইউনাইটেড। এই একাত্মতা কিছুদিন আগেও ছিলো না বলেও মন্তব্য করেন তিনি। আর এটিকেই ভিন্ন দিকে নিয়ে গেছেন অনেকে। 

ফার্নান্দেজ এই কথার মাধ্যমে রোনালদোকে ইঙ্গিত করেছেন কিনা এমন প্রশ্নও উঠেছে। বিশ্বকাপের মাঝে পর্তুগাল দলে একসাথে খেলার সময়েও রোনালদো-ফার্নান্দেজের মধ্যে ঝামেলার গুঞ্জন উঠেছিল। 

কিন্তু এবারও আগের বারের মতোই এই ধরণের ব্যাপার উড়িয়ে দিয়েছেন ফার্নান্দেজ। সেইসাথে তিনি অনুরোধ করেছেন, তার নাম ব্যবহার করে রোনালদোকে যেন আক্রমণ না করা হয়, 'ইউনাইটেড ভালো করছে এটা অনেকের সহ্য হচ্ছে না। তাই এসব নিয়ে পড়েছে এখন। কিন্তু আমার নাম ব্যবহার করে ক্রিশ্চিয়ানোকে আক্রমণ করার কোনো মানে হয় না'। 

ইউনাইটেডের দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যে বোঝাপড়া বেশ কিছুদিন ধরেই বেড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ফার্নান্দেজ, বিশেষ করে গত মৌসুমে জনম জনমের শত্রু লিভারপুলের কাছে দুই ম্যাচ মিলিয়ে ৯-০ গোলের হারই খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করেছে বলে মনে করেন এই পর্তুগিজ তারকা। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / ব্রুনো ফার্নান্দেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net