Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
এটা নিশ্চয়ই আমার জন্য অনেক সম্মানের: নুরুজ্জামান লাবু

বিনোদন

সোহেল আহসান
17 January, 2023, 04:35 pm
Last modified: 17 January, 2023, 04:46 pm

Related News

  • জঙ্গিবাদ নিয়ে প্রতিবেদন করায় মানবাধিকারকর্মী-সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি
  • দেশে ‘ফারাজ’ প্রচার-প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • অবশেষে মুক্তির অনুমতি পেল ‌‌‌‘শনিবার বিকেল’
  • রাস্তায় নামতে হলে নামব: মোস্তফা সরয়ার ফারুকী
  • হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’ 

এটা নিশ্চয়ই আমার জন্য অনেক সম্মানের: নুরুজ্জামান লাবু

২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা নিয়ে সাংবাদিক নুরুজ্জামান লাবু একটি বই লিখেছিলেন। সেই বইকে উপজীব্য করে বলিউডে তৈরি হয়েছে ফারাজ নামের একটি সিনেমা। সেটি আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সেই প্রসঙ্গটি এখন আলোচনার টেবিলে। এ সিনেমা প্রসঙ্গে সাংবাদিক নুরুজ্জামান লাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের  কাছে নিজের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন।
সোহেল আহসান
17 January, 2023, 04:35 pm
Last modified: 17 January, 2023, 04:46 pm

নুরুজ্জামান লাবু। তার বইকে উপজীব্য করে তৈরি হয়েছে ফারাজ সিনেমাটি। ছবি: সংগৃহীত

২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা নিয়ে সাংবাদিক নুরুজ্জামান লাবু একটি বই লিখেছিলেন। সেই বইকে উপজীব্য করে বলিউডে তৈরি হয়েছে ফারাজ নামের একটি সিনেমা। সেটি আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সেই প্রসঙ্গ এখন আলোচনার টেবিলে। এ সিনেমা প্রসঙ্গে সাংবাদিক নুরুজ্জামান লাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের  কাছে নিজের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন।


'২০১৯ সালের একদিনের কথা। সিনিয়র সাংবাদিক মোরশেদ আলী খান ভাই আমার বইটা খুঁজছিলেন। হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান শিরোনামে ২০১৭ সালে আমার একটি বই প্রকাশিত হয়। বইয়ের উপজীব্য ছিল ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা।

'মোরশেদ ভাই আমার সঙ্গে যোগাযোগ করে একটা বই চাইলেন। বইটা তখন মার্কেট আউট। ফলে তিনি কোথাও এর কপি পাচ্ছিলেন না। আমার কাছেও অতিরিক্ত কপি ছিল না। আমি এক বন্ধুর কাছ থেকে বইটি সংগ্রহ করে তার কাছে পাঠালাম।

'তারপর বিষয়টি ভুলেই গিয়েছিলাম। মাস ছয়েক পর মোরশেদ ভাই  আমাকে ফোন করে জানালেন বইটা তার কাছে চেয়েছিলেন তার বন্ধু, বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট। এখন মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস থেকে আমার সঙ্গে কথা বলতে চায়। আমার মোবাইল নম্বরটা তাদের দেবেন কি না। আমার সম্মতি নিয়ে মোরশেদ ভাই ভিশেষ ফিল্মসকে আমার মোবাইল নম্বর দিলেন।

'কদিন পর মুম্বাইয়ের ভিশেষ ফিল্মস-এর দুই কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করলেন। কথা হলো মহেশ ভাটের ভাই মুকেশ ভাটের মেয়ে সাক্ষী ভাটের সঙ্গেও। নিয়মিতত যোগাযোগটা হচ্ছিল সাহিল সাইগালের সঙ্গে। তারা আমার বইটা সংগ্রহের পর ইংরেজিতে অনুবাদ করিয়েছেন। ইংরেজি অনুবাদ পড়ে তারা মুগ্ধ হয়েছেন। বইটা অনেক তথ্যবহুল হিসেবে প্রশংসাও করলেন। এরপর বললেন, হোলি আর্টিজানের জঙ্গি হামলা নিয়ে একটা মুভি বানাবেন। এজন্য আমার বইয়ের তথ্য ব্যবহার করতে চান। বই থেকে তথ্য নিয়ে সিনেমার উপযোগী একটা স্ক্রিপ্ট তৈরি করবেন। এজন্য একটা চুক্তির প্রস্তাব দিলেন।

'আমি দু-এক দিন চিন্তার জন্য সময় চেয়ে নিলাম। তারপর ২০২০ সালের মার্চ মাসে তাদের সঙ্গে একটি চুক্তি করে ফেললাম। আমার সঙ্গে যখন চুক্তি হয়, তখনও তারা মুভির নাম ঠিক করেননি। তবে পরবর্তী সময়ে আমি আঁচ করতে পারি, হলি আর্টিজানে নিহত ফারাজকে মুখ্য ভূমিকায় রাখা হবে। যদিও আমার বইয়ে ফারাজের যে হিরোইজমের কথা বলা হচ্ছে সেটি নেই। ফারাজকে জঙ্গিরা ছেড়ে দিতে চেয়েছিল এবং তিনি তার দুই বান্ধবীকে ছেড়ে আসতে চাননি, এটি সত্য নয়। কারণ এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। ঘটনার সময় হলি আর্টিজান ক্যাফেতে যারা জিম্মি অবস্থায় ছিলেন, তারা কেউ এই ঘটনার কথা বলতে পারেননি। পুলিশের তদন্তেও বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।

'কিন্তু যেহেতু এটি একটি সিনেমা এবং সিনেমাতে কাউকে না কাউকে হিরো বানানোর প্রবণতা থাকে, সেজন্য তারা ফারাজকে হিরো হিসেবে উপস্থাপন করেছেন। এ নিয়ে আমার কিছু বলারও নেই।

'ফারাজ নামে তৈরি হওয়া সিনেমাটা মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি। ইতিমধ্যে এর ট্রেইলার প্রচারিত হচ্ছে। ট্রেইলারে দেখা গেছে, গুলশানের হোলি আর্টিজান বেকারির মতো একটি ক্যাফের সেট তারা তৈরি করেছে। বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনীর কমান্ডো অভিযানও তারা মুভিতে রেখেছে। জঙ্গিদের পোশাক থেকে শুরু করে হামলার স্টাইল, পুরো বিষয়টি আমার বইয়ে বিস্তারিত উল্লেখ ছিল। তারা ফারাজের হিরোইজম বাদে পুরো বিষয়টি আমার বই থেকেই নিয়েছে।

'এই মুভিটির একটি অংশ বাংলাদেশে শ্যুটিং হওয়ার কথা ছিল। এক সপ্তাহের জন্য পুরো টিম বাংলাদেশে আসার প্রস্তুতি ও দিনক্ষণও ঠিক করেছিলে। আমাকেও আগেই তা জানানো হয়। কিন্তু করোনা মহামারির কারণে সেটি বাতিল হয়ে যায়।

'আমার যদিও চুক্তি হয়েছিল ভিশেষ ফিল্মস-এর সঙ্গে। হানসাল মেহতা ছবির পরিচালক থাকার কথা জানতাম আগেই। যদিও পরে তারা মুভিটা টি-সিরিজসহ অনুভব সিনহাকে প্রযোজনায় যুক্ত করে। আমার সঙ্গে এ নিয়ে কথাও হয়েছে। আমি বলেছিলাম, আমার কোনো আপত্তি নেই। তোমাদের যেটি ভালো মনে হয় তা-ই করো। অবশেষে মুভিটা সম্পন্ন হয়েছে। আমি এক্সাইটেড এজন্য যে, বলিউডের কোনো একটা মুভিতে আমার একটা অংশগ্রহণ আছে। এটা নিশ্চয়ই আমার জন্য অনেক সম্মানের।'

Related Topics

টপ নিউজ

ফারাজ / নুরুজ্জামান লাবু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • জঙ্গিবাদ নিয়ে প্রতিবেদন করায় মানবাধিকারকর্মী-সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি
  • দেশে ‘ফারাজ’ প্রচার-প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • অবশেষে মুক্তির অনুমতি পেল ‌‌‌‘শনিবার বিকেল’
  • রাস্তায় নামতে হলে নামব: মোস্তফা সরয়ার ফারুকী
  • হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’ 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net