Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সবচেয়ে বেশি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন যে আটটি দেশের নারীরা

বিনোদন

টিবিএস ডেস্ক
16 January, 2023, 06:50 pm
Last modified: 16 January, 2023, 07:12 pm

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

সবচেয়ে বেশি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন যে আটটি দেশের নারীরা

বিশ্বকে সবচেয়ে বেশি মিস ইউনিভার্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র, দেশটি থেকে নয়জন নারী এ খেতাব জিতেছেন। সর্বশেষ 'মিস ইউনিভার্স ২০২২' বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের আর'বনি গ্যাব্রিয়েল।
টিবিএস ডেস্ক
16 January, 2023, 06:50 pm
Last modified: 16 January, 2023, 07:12 pm
মিস ইউনিভার্স ২০২২- এর ফাইনালের চিত্র। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে উঠে আসা যেকোনো জাতি-ধর্ম-বর্ণের নারীদের নারীত্বকে উদযাপন করতে এবং নারী ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৫২ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতা একটি গ্লোবাল ইভেন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে নারীরা বিভিন্ন অভিজ্ঞতা লাভের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারেন এবং আত্মবিশ্বাস অর্জন করে ক্যারিয়ারে সফলতার সুযোগ তৈরি করে নিতে পারেন। 

১৯৫৫ সালে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা টেলিভিশনে সম্প্রচার করা হয়। অন্যদিকে, ২০১৭ সালে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এ প্রতিযোগিতাটি দেখেছেন ৫.২১ মিলিয়ন দর্শক।

আর'বনি গ্যাব্রিয়েল, যুক্তরাষ্ট্র।

অবশ্যই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এতগুলো ধাপ পেরিয়ে আসেন প্রতিযোগীরা সেই বিজয়ীর মুকুট অর্জনের জন্যই। তবে সবাই তো আর বিজয়ী হতে পারেন না, সেরার মুকুট যায় শুধু একজনের মাথায়। প্রতিযোগিতার শুরুতেও বিশ্বের অনেকগুলো দেশ থেকে প্রতিযোগীরা মিস ইউনিভার্সে এসে জড়ো হন এবং বিজয়ী হন শুধু একটি দেশের প্রতিযোগী।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কখনোই বিজয়ী হয়নি এমন বহু দেশ আছে। আবার বিপরীতে এমন কয়েকটি দেশ রয়েছে যারা প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশিবার বিজয়ী হয়ে রেকর্ড গড়েছে।

যুক্তরাষ্ট্র

এই তালিকায় প্রথমেই আসে যুক্তরাষ্ট্রের নাম। বিশ্বকে সবচেয়ে বেশি মিস ইউনিভার্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র, তাদের রয়েছে নয়জন মিস ইউনিভার্স। তারা হলেন:

১৯৫৪: মিরিয়াম স্টিভেনসন

১৯৫৬: ক্যারল মরিস

১৯৬০: লিন্ডা বেমেন্ট

১৯৬৭: সিলভিয়া লুইস হিচকক

১৯৮০: শন ওয়েদারলি

১৯৯৫: চেলসি স্মিথ

১৯৯৭: ব্রুক লি

২০১২: অলিভিয়া কালপো

২০২২: আর'বনি গ্যাব্রিয়েল

ভেনেজুয়েলা 

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা মিস ইউনিভার্স প্রতিযোগিতা আলোকিত করেছে অনেকবার। এযাবত সাতজন মিস ইউনিভার্স সুন্দরী আত্মপ্রকাশ করেছে এই দেশটি থেকে। তারা হলেন:

১৯৭৯: মারিতজা সায়ালেরো

১৯৮১: আইরিন সায়েজ

গ্যাব্রিয়েলা ইজলার, ভেনেজুয়েলা।

১৯৮৬: বারবারা পালাসিওজ

১৯৯৬: এলিসিয়া মাচাদো

২০০৮: ডায়ানা মেনদোজা

২০০৯: গ্যাব্রিয়েলা ইজলার

পুয়ের্তো রিকো

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বেশ দাপটের সাথেই এগিয়ে আছে পুয়ের্তো রিকো। তাদের রয়েছে পাঁচজন মিস ইউনিভার্স বিজয়ী। এরা হলেন:

১৯৭০: ম্যারিসল মালারেট

১৯৮৫: ডেবোরাহ কার্থি-ডিউ

১৯৯৩: ডায়ানারা টরেস

জুলেইকা রিভেরা, পুয়ের্তো রিকো।

২০০১: ডেনিস এম. কুইনোনিস

২০০৬: জুলেইকা রিভেরা

ফিলিপাইন 

ফিলিপাইনের রয়েছে চারজন মিস ইউনিভার্স বিজয়ী। তারা হলেন:

১৯৬৯: গ্লোরিয়া দিয়াজ

১৯৭৩: মার্গারিটা মোরান

পিয়া ওয়ার্টবাখ, ফিলিপাইন।

২০১৫: পিয়া ওয়ার্টবাখ

২০১৮: ক্যাট্রিওনা গ্রে

সুইডেন 

এযাবতকালে সুইডেন থেকে মিস ইউনিভার্স জিতেছেন তিনজন নারী। তারা হলেন:

১৯৫৫: হিলেভি রোমবিন

১৯৬৬: মার্গারেটা আরভিডসন

ইভন রাইডিং, সুইডেন।

১৯৮৪: ইভন রাইডিং

দক্ষিণ আফ্রিকা 

দক্ষিণ আফ্রিকারও রয়েছে তিনজন মিস ইউনিভার্স:

১৯৭৮: মার্গারেট গার্ডিনার

২০১৭: ডেমি-লেই নেল-পিটারস

জোজিবিনি তুনজি, দক্ষিণ আফ্রিকা।

২০১৯: জজিবিনি তুনজি

মেক্সিকো 

সুইডেন এবং দক্ষিণ আফ্রিকার মতোই মেক্সিকোরও রয়েছে তিনজন মিস ইউনিভার্স:

১৯৯১: লুপিতা জোনস

২০১০: জিমেনা নাভারেত

আন্দ্রেয়া মেজা, মেক্সিকো।

২০২০: আন্দ্রেয়া মেজা

ভারত 

দক্ষিণ এশিয়ার দেশ ভারতেরও রয়েছে তিনজন মিস ইউনিভার্স, যারা এখন খ্যাতনামা অভিনেত্রী ও মডেল। এই তিনজন হলেন-

১৯৯৪: সুস্মিতা সেন

২০০০: লারা দত্ত

হারনাজ সান্ধু, ভারত।

২০২১: হারনাজ সান্ধু 

সূত্র: ইনসাইডার/এমএসএন 

Related Topics

টপ নিউজ

মিস ইউনিভার্স / যুক্তরাষ্ট্র / খেতাব / দেশ / সুন্দরী প্রতিযোগিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net