Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
বান্দরবানের ৩ উপ‌জেলায় ভ্রম‌ণে আবারো নি‌ষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2023, 07:10 pm
Last modified: 10 January, 2023, 07:13 pm

Related News

  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বান্দরবানের ৩ উপ‌জেলায় ভ্রম‌ণে আবারো নি‌ষেধাজ্ঞা

এর আগে গত বছরের ১২‌ ডি‌সেম্বর রোয়াংছড়ি ও রুমা‌য় পর্যটকদের ভ্রমণে অ‌নি‌র্দিষ্টকা‌লের নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছিল।  এবার নতুন করে থান‌চি‌তে নিষেধাজ্ঞা দেওয়া হলো।  অবশ্য গত ৪ ডি‌সেম্বর সকাল থে‌কেই ১১ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন এ তিন উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
টিবিএস রিপোর্ট
10 January, 2023, 07:10 pm
Last modified: 10 January, 2023, 07:13 pm
ছবি: টিবিএস

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌ ও থান‌চি‌তে পর্যটকদের ভ্রমণে আবারো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  সন্ত্রাসীবিরোধী টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখতে আগামী ১১ জানুয়ারি সকাল থে‌কে ১৭ জানুয়ারি পর্যন্ত সাত দি‌নের নি‌ষেধাজ্ঞা দি‌য়ে‌‌ছে স্থানীয় প্রশাসন।  সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ১২‌ ডি‌সেম্বর রোয়াংছড়ি ও রুমা‌য় পর্যটকদের ভ্রমণে অ‌নি‌র্দিষ্টকা‌লের নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছিল।  এবার নতুন করে থান‌চি‌তে নিষেধাজ্ঞা দেওয়া হলো।  অবশ্য গত ৪ ডি‌সেম্বর সকাল থে‌কেই ১১ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন এ তিন উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, 'রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাসের রিজিয়ন।  এজন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে- ওই তিন উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  তবে এই তিন উপ‌জেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।'  

জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, 'ওই তিন উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে আবা‌রো সাত দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।  এগুলো ছাড়া অন্যান্য উপজেলায় ভ্রমণ কর‌তে পার‌বেন পর্যটকরা।'

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে ২২ অক্টোবর পর্যন্ত রুমা ও রোয়াংছ‌ড়ি‌ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।  ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত ওই দুই উপজেলাসহ থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।  ৩১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।  পরে এই চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত আবারো নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়।  ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌ উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। 

তারপর ১৩ ন‌ভেম্বর থে‌কে ১৬ ন‌ভেম্বর পর্যন্ত এই তিন উপ‌জেলায় আবা‌রো নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়।  প‌রে থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে ১৭ থে‌কে ২০ ন‌ভেম্বর পর্যন্ত রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়।  

ওই দুই উপজেলায় ২১ ন‌ভেম্বর থে‌কে ২৭ ন‌ভেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়ার পর, আবা‌রো ২৮ ন‌ভেম্বর থে‌কে ৪ ডি‌সেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়।  নি‌ষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন আগেই ৪‌ ডি‌সেম্বর থে‌কে ১১‌ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন নি‌ষেধাজ্ঞা দেওয়া হয় এবং  ১২‌ ডি‌সেম্বর থে‌কে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য দুই উপজেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।  

Related Topics

টপ নিউজ

ভ্রমণ নিষেধাজ্ঞা / বান্দরবান / পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net