Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
‘রিভলবার রহস্য’ নিয়ে ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন অঞ্জন দত্ত  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 January, 2023, 11:45 am
Last modified: 07 January, 2023, 11:54 am

Related News

  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

‘রিভলবার রহস্য’ নিয়ে ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন অঞ্জন দত্ত  

ড্যানি ডিটেকটিভের গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ সিনেমা। অঞ্জন দত্তের পরিচালনায় উঠে এসেছে এক অদ্ভুত গোয়েন্দার গল্প। ট্রেইলারে গোয়েন্দা জানান তিনি নাকি কখনও গোয়েন্দা হওয়ার কথা ভাবেননি!
হিন্দুস্তান টাইমস
07 January, 2023, 11:45 am
Last modified: 07 January, 2023, 11:54 am
পোস্টার- সংগৃহীত

৩ বছর পর আবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত। এবার তার পরিচালনায় মুক্তি পেতে চলেছে একটি গোয়েন্দা চলচ্চিত্র, নাম 'রিভলবার রহস্য'। গত ৫ জানুয়ারি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার।

ড্যানি ডিটেকটিভের গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ সিনেমা। অঞ্জন দত্তের পরিচালনায় উঠে এসেছে এক অদ্ভুত গোয়েন্দার গল্প। ট্রেইলারে গোয়েন্দা জানান তিনি নাকি কখনও গোয়েন্দা হওয়ার কথা ভাবেননি। সিনেমায় রয়েছে ভূতের প্রসঙ্গও!

প্রকাশ পাওয়া ট্রেইলারে গোয়েন্দা আরও জানান যে ম্যাজিক দেখিয়ে নাকি তার জীবন কেটে যেতে পারত। কিন্তু আচমকাই তার জীবনের গতিপথ পাল্টে যায় একজনের পাল্লায় পড়ে। ম্যাজিশিয়ান থেকে তিনি গোয়েন্দা হয়ে ওঠেন। এখান থেকেই স্পষ্ট তিনি স্বেচ্ছায় নয় বরং পরিস্থিতির চাপে গোয়েন্দা হয়ে উঠেছেন।

'রিভলবার রহস্যে' মুখ্য ভূমিকায় দেখা যাবে সুপ্রভাত দাসকে। তার সঙ্গে থাকবেন তনুশ্রী চক্রবর্তী।

অঞ্জনের ভাষ্যে, ''আমি থ্রিলার বানিয়ে ক্লান্ত। শেষ বয়সে এসে দর্শককে একটু ভূত, গোয়েন্দা, গান- সব মিলিয়ে বিনোদনের প্যাকেজ উপহার দিতে চাই। তাই এই ছবি।''

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অঞ্জন দত্ত ড্যানি ডিটেকটিভের গল্প নিয়ে এসেছিলেন বড় পর্দায়। সেই সিনেমার নাম ছিল 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'। সেখানেও সুপ্রভাত দাস গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছিলেন।

'রিভলবার রহস্য'তে অভিনয় নিয়ে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুপ্রভাত বলেছিলেন, "সবার মতো আমারও স্বপ্ন ছিল গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করার। অঞ্জন স্যার যখন আমায় বলেছিলেন যে তৈরি হও, আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র তুমি… সেদিন দারুণ একটা উত্তেজনা অনুভব করেছিলাম।"

এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সুজয় নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রানা গুহ, সুদীপা বসু, চন্দন সেন, ছন্দক চৌধুরী, প্রমুখ।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। আর গানের দায়িত্বে ছিলেন নীল দত্ত।

Related Topics

টপ নিউজ

অঞ্জন দত্ত / সিনেমা / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net