Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
গ্রামীণফোন সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2023, 03:45 pm
Last modified: 04 January, 2023, 03:34 pm

Related News

  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • এনইআইআর পোর্টালে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী

গ্রামীণফোন সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

গ্রামীণফোনের সেবার মান সন্তোষজনক না হওয়ায় এর আগে গত ২৯ জুন তাদের সব ধরনের সিম কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। তবে পরে জানা যায়, উদ্বোধনের দিন পদ্মা সেতুর চারপাশে দুর্বল নেটওয়ার্কের কারণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
টিবিএস রিপোর্ট
03 January, 2023, 03:45 pm
Last modified: 04 January, 2023, 03:34 pm

গ্রাহকদেরকে মানসম্মত সেবা দিতে ব্যর্থ হওয়ায় গত বছরের জুনে গ্রামীণফোনের সিম কার্ড বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার।

গ্রামীণফোনের কমিউনিকেশন হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে বলেন, সেবার মানের বিভিন্ন সূচকে তাদের উন্নতি দেখে সোমবার (২ জানুয়ারি) নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

গ্রামীণফোনের সেবার মান সন্তোষজনক না হওয়ায় এর আগে গত ২৯ জুন তাদের সব ধরনের সিম কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি।

তবে পরে জানা যায়, উদ্বোধনের দিন পদ্মা সেতুর চারপাশে দুর্বল নেটওয়ার্কের কারণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

৬ নভেম্বর এক অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, "পদ্মা সেতু উদ্বোধনের দিন সেখানে গ্রামীণফোনের নেটওয়ার্ক ভালো ছিল না; এটি প্রধানমন্ত্রীও দেখেছেন। তখন মন্ত্রিপরিষদ সচিব আমাদের সচিব [ডাক ও টেলিযোগাযোগ বিভাগ]কে ডেকে তার অসন্তোষ প্রকাশ করেন। অপারেটরটি নেটওয়ার্ক নিয়ে আরো অভিযোগ পেতে থাকে। পরিষেবার মান নিয়েও অভিযোগ আসে। তাছাড়া, এ বিষয়ে আদালতে একটি রিটও হয়েছিল। এসবের কারণে জিপি সিম কার্ড বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

৮ নভেম্বর আরেকটি অনুষ্ঠানে একই কারণ উল্লেখ করেন বিআরটিসি চেয়ারম্যান। উভয় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। তিনি বেশ কয়েকটি মিডিয়া বিবৃতিতে দাবি করেছেন, কলড্রপ সহ নিম্নমানের পরিষেবাই এ নিষেধাজ্ঞা দেওয়ার কারণ।

নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে গ্রামীণফোন ১৬ লাখ গ্রাহক হারিয়েছে। গেল বছরের আগস্টে গ্রামীণফোনের গ্রাহক ছিল ৮ কোটি ৩১ লাখ। অথচ জুন মাসে ছিল ৮ কোটি ৪৮ লাখ।

আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের আবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গ্রামীণফোন সিমের উচ্চ চাহিদা বিবেচনা করে কমিশন তাদেরকে ১৩-লক্ষ পুরনো অব্যবহৃত সিম বিক্রি করার অনুমতি দেয়।

এই নির্দেশের কারণে ১৮ অক্টোবর বিটিআরসিকে কারণ দর্শানোর নোটিশ জারি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পরে ৬ নভেম্বর সিম বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন।

অনুমতি প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, "সিম কার্ড বিক্রি স্থগিত করার পর থেকে অপারেটরটির পরিষেবার মান উন্নত হয়নি। পুরনো সিম বিক্রির যে আদেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।"

পরবর্তীতে ২০ নভেম্বর, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মতো নির্বাচনী সরকারি ও বেসরকারি কর্পোরেট ক্লায়েন্টদের কাছে ৭৮,০০০টি সিম কার্ড বিক্রি করার অনুমতি পায় টেলিকম জায়ান্ট গ্রামীণফোন।

২৫ নভেম্বর বিটিআরসিকে পাঠানো এক চিঠিতে গ্রামীণফোন উল্লেখ করে যে তারা তাদের পরিষেবা উন্নতির সব শর্ত পূরণ করেছে। ওই চিঠিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায় তারা। 

 

Related Topics

টপ নিউজ

বিটিআরসি / গ্রামীণফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • এনইআইআর পোর্টালে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net