Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
নতুন বছর উদযাপন: কক্সবাজারে পর্যটকের সংখ্যা কম, কাঙ্ক্ষিত আয় হয়নি ব্যবসায়ীদের

বাংলাদেশ

নুপা আলম
03 January, 2023, 02:35 pm
Last modified: 04 January, 2023, 03:49 pm

Related News

  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বে-টার্মিনাল নির্মাণসহ তিন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম

নতুন বছর উদযাপন: কক্সবাজারে পর্যটকের সংখ্যা কম, কাঙ্ক্ষিত আয় হয়নি ব্যবসায়ীদের

খাত সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারের পর্যটন খাতে নানান অব্যবস্থাপনা, নিম্নমানের সেবা, অতিরিক্ত অর্থ আদায় এবং সরকারি বিধিনিষেধের কারণে এবারের থার্টিফার্স্টে পর্যটকদের সমাগম ছিল কম। 
নুপা আলম
03 January, 2023, 02:35 pm
Last modified: 04 January, 2023, 03:49 pm
ছবি/টিবিএস

ইংরেজি বছর ২০২২ এর বিদায় ও নতুন বছর ২০২৩ সালের বরণকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটকের দেখা পাননি সংশ্লিষ্টরা। 

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, "৩ দিনে পর্যটক খাতে কমপক্ষে ৩৬০ কোটি টাকা ব্যবসা হবে এমনটাই আশা করে প্রস্তুতি নিয়ে ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু হয়েছে তার অর্ধেক মাত্র।"

খাত সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারের পর্যটন খাতে নানান অব্যবস্থাপনা, নিম্নমানের সেবা, অতিরিক্ত অর্থ আদায় এবং সরকারি বিধিনিষেধের কারণে এবারের থার্টিফার্স্টে পর্যটকদের সমাগম ছিল কম। 

কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, কক্সবাজারে এবার থার্টিফাস্ট নাইটে কোনো প্রকার আয়োজন ছিল না। আবাসিক প্রতিষ্ঠানের ভিতরে নিজস্ব অনুষ্ঠান আয়োজনেও ছিল কড়াকড়ি। ফলে সৈকতে আসেননি পর্যটকরা। 

তিনি বলেন, "বর্ষবরণ ও বিদায়কে কেন্দ্র করে ৩ দিনে ছুটিতে প্রতিদিন গড়ে ১ লাখের বেশি পর্যটক আসবেন বলে আশা করা হয়েছিল। প্রতি বছর এমন দিনে গড়ে দেড় থেকে ২ লাখ করে পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতেন। কিন্তু এবার প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন।"

তিনি আরও বলেন, পর্যটক বাড়লে এক শ্রেণির মৌসুমী ব্যবসায়ী অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। যার কারণে পর্যটকদের মধ্যে কক্সবাজার সম্পর্কে একটি নৈতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এরসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণের কারণে পর্যটকের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে কম।

বিচ ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, গত কিছুদিন আগের টানা ছুটি এবং থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় এবার আশানুরূপ পর্যটকের সমাগম হয়নি কক্সবাজারে। 

"এখানে এমন কিছু ব্যবসায়ী রয়েছেন, যারা সেবা না দিয়ে টাকা আদায়ে বিশ্বাসী। পর্যটন ব্যবসা একটি সেবামূলক ব্যবসা। এখানে সেবার মান বাড়নো জরুরি," যোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, "সমুদ্র সৈকতে খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল, ভিতরে অনুষ্ঠান আয়োজনেও ছিল প্রশাসনের বিধিনিষেধ; যদি উদযাপনই করতে না পারে, তাহলে কেন আসবে পর্যটকরা?" 

কক্সবাজারের প্রতি পর্যটকদের অনীহা বাড়ার কারণ জানতে চাইলে আবু মোর্শেদ চৌধুরী খোকা সমুদ্র সৈকতে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অনুষ্ঠান আয়োজনেও বিধিনিষেধসহ পর্যটকদের কাছ থেকে ব্যবসায়ীদের মধ্যে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিযোগিতা, মধ্যস্বত্বভোগীদের দ্বারা পর্যটক হয়রানি এবং সেন্টমার্টিনগামী জাহাজে যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

"পর্যটকরা এখন কক্সবাজারে আসতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। পর্যটন ব্যবসায়ে দিন দিন অনিয়ম বাড়ছেই, এখানে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পর্যটন খাত / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বে-টার্মিনাল নির্মাণসহ তিন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net