Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি অর্ডার হওয়া খাবার ‘বিরিয়ানি’

অফবিট

টিবিএস ডেস্ক
29 December, 2022, 09:40 pm
Last modified: 29 December, 2022, 09:40 pm

Related News

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু

২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি অর্ডার হওয়া খাবার ‘বিরিয়ানি’

আর ভারতে ডিসকাউন্ট সবচেয়ে পছন্দ করেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের ভোজনরসিকরা।
টিবিএস ডেস্ক
29 December, 2022, 09:40 pm
Last modified: 29 December, 2022, 09:40 pm
ছবি: সংগৃহীত

ভারতীয়দের বিরিয়ানিপ্রীতি সর্বজনবিদিত। দেশটির প্রায় সব অঞ্চলেরই নিজস্ব স্বাদের বিশেষ সংস্করণের বিরিয়ানি রয়েছে। লক্ষ্ণৌ বিরিয়ানি, হায়দরাবাদি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি—ভারতের এরকম হরেক বিরিয়ানি স্বনামেই বিখ্যাত ও জনপ্রিয়।

ভারতীয়রা অনলাইন খাদ্য সরবরাহকারী অ্যাপগুলোতে দেদার বিরিয়ানি অর্ডার করেন। খাবারটি তারা এত বেশি অর্ডার করেন যে ২০২২ সালে অনলাইনে অর্ডার করা খাবারের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে বিরিয়ানি। খবর এনডিটিভির।

অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, ভারতীয়রা প্রতি মিনিটে ১৩৭টি বিরিয়ানি অর্ডার করেছেন সুইগিতে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ২.২৮ টি বিরিয়ানি। আর জোম্যাটোতে ভারতীয়রা মিনিটে ১৮৬টি বিরিয়ানি অর্ডার করেছেন।

সুইগির প্রতিবেদনে উঠে এসেছে, বিরিয়ানির মধ্যে সবচেয়ে বেশি অর্ডার দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি! 

এই নিয়ে টানা সপ্তমবার সুইগিতে অ্যাপে সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের তালিকার শীর্ষস্থান দখল করল চিকেন বিরিয়ানি।

এছাড়া জোম্যাটোর ২০২২ সালে ট্রেন্ড রিপোর্ট অনুসারে, বিরিয়ানির পরই সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের নাম পিজ্জা। প্রতি মিনিটে ১৩৯টি পিজ্জা অর্ডার করেছেন ভারতীয়রা।

এছাড়া সর্বাধিক অর্ডার দেওয়া খাবারের তালিকায় ছিল মশলা দোসা, চিকেন ফ্রাইড রাইস, পনির বাটার মসলা, বাটার নানও। 

মিষ্টির দিক থেকে এই তালিকার শীর্ষে আছে গোলাপজাম। প্রায় ২৭ লাখবার এই মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে ২০২২ সালে।

চলুন দেখে নেওয়া যাক জোম্যাটোতে ২০২২ সালে ভারতীয়রা কোন কোন খাবার সবচেয়ে বেশি অর্ডার করেছেন:

ভারতীয়রা সবচেয়ে বেশি অর্ডার করেছেন কোন খাবার?

• বিরিয়ানি। জোম্যাটোতে মিনিটে ১৮৬টি বিরিয়ানির অর্ডার এসেছে।

• দ্বিতীয় স্থানটি পিজ্জার—মিনিটে ১৩৯টি পিজ্জা অর্ডার করেছেন ভারতীয়রা। 

সবচেয়ে বেশি অর্ডার করেছেন কে?

• ২০২২ সালে অঙ্কুর নামের দিল্লির এক বাসিন্দা ৩ হাজার ৩৩০টি অর্ডার করেছেন।

কোন গ্রাহক সবচেয়ে বেশি টাকা বাঁচিয়েছেন?

• মুম্বাইয়ের একজন গ্রাহক। ২০২২ সালে তিনি অর্ডারের ওপর ২ লাখ ৪৩ হাজার ৪৯০ রুপি বাঁচিয়েছেন।

ভারতের কোন শহর ডিসকাউন্ট সবচেয়ে বেশি ভালোবাসে?

• পশ্চিমবঙ্গের রায়গঞ্জ। এই শহরের ৯৯.৭ শতাংশ অর্ডারে প্রোমো কোড ব্যবহার করা হয়েছে।

জোম্যাটোতে সার্চ করা সবচেয়ে মজার প্রশ্নগুলো কী ছিল? 

• ওরিও পাকোড়া—৪ হাজার ৯৮৮ সার্চ

• ইলন মাস্ক খাবার—৭২৪ সার্চ

• ইয়ে কোহলি কিয়া খাতা হ্যায় (এই কোহলি কী খান?)—১ সার্চ

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ভারত / বিরিয়ানি / সবচেয়ে বেশি অর্ডার করা খাবার / চিকেন বিরিয়ানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net