Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত! দাবি মর্গকর্মীর

বিনোদন

টিবিএস ডেস্ক
27 December, 2022, 12:15 pm
Last modified: 27 December, 2022, 12:28 pm

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত! দাবি মর্গকর্মীর

ভারতীয় গণমাধ্যমকে কুপার হাসপাতালের কর্মী রূপকুমার শাহ বলেন, ময়নাতদন্তের জন্য যখন সুশান্তকে হাসপাতালে আনা হয়, তখন তার গলায় এবং দেহে একাধিক ক্ষতের দাগ ছিল। কিন্তু এ কথা ঊর্ধ্বতনদের জানালেও তারা রূপকুমারকে নির্দেশ দেন, ছবি তোলার কাজ দ্রুত সেরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করতে।
টিবিএস ডেস্ক
27 December, 2022, 12:15 pm
Last modified: 27 December, 2022, 12:28 pm

আড়াই বছর কেটে গেলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য কাটেনি আজও। সোমবার (২৬ ডিসেম্বর) সুশান্তের মামলা নিয়ে গণমাধ্যমে মুখ খুলেন ময়নাতদন্তের সময়ে উপস্থিত থাকা হাসপাতালের এক কর্মী। তিনি জানান, সুশান্ত আত্মহত্যা করেননি; তাকে হত্যা করা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় গণমাধ্যমকে কুপার হাসপাতালের কর্মী রূপকুমার শাহ বলেন, ময়নাতদন্তের জন্য যখন সুশান্তকে হাসপাতালে আনা হয়, তখন তার গলায় এবং দেহে একাধিক ক্ষতের দাগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কথা তিনি জানিয়েছিলেন বলেও দাবি করেন। কিন্তু কর্তৃপক্ষ তখন তাকে 'নীতি' মেনে কাজ করার নির্দেশ দেন। 

রূপকুমারের দাবি, মৃতদেহ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন, এটি আত্মহত্যা নয়।

হাসপাতালের কর্মীর এমন দাবির পর, এ নিয়ে এবার গণমাধ্যমে মুখ খুললেন প্রয়াত অভিনেতার আইনজীবী।

সুশান্ত সিং রাজপুত-মামলার দায়িত্বে থাকা আইনজীবী বিকাশ সিং জানান অভিনেতার দেহে থাকা আঘাত সম্পর্কে তিনি কিছুই জানেন না। 

তিনি বলেন, "আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না, কারণ ওর বোনেরা আমাকে এ নিয়ে কিছুই বলেনি। কিন্তু আমি এখনও বলব সুশান্তের মৃত্যু কোনো সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। এর পিছনে ছিল বড় ষড়যন্ত্র, যা একমাত্র সিবিআই-ই খুঁজে বের করতে পারবে।"

এদিকে রূপকুমার শাহ গণমাধ্যমকে আরও বলেন, "ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, দেহটি সুশান্তের। তার সারা গায়ে বেশকিছু চিহ্ন ছিল। আর গলা-ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ড হওয়ার কথা। কিন্তু উচ্চপদস্থরা বলেন, শুধু স্টিল ছবিই তোলা হবে। আমরা সেভাবেই কাজটি করি।" 

রূপকুমারের দাবি, তিনি দেখেই বুঝতে পেরেছিলেন এটি আত্মহত্যা নয়, খুন। আর তা তিনি জানিয়েছিলেন নিজের উচ্চপদস্থকে। কিন্তু তার ঊর্ধ্বতন তাকে নির্দেশ দেয়, দ্রুত ছবি তুলে কাজ সেরে মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করতে। 

২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। এই খবর বেশ হৈচৈ ফেলেছিল গোটা ভারতে। সুশান্ত আত্মহত্যা করেছিলেন- এ কথা এখনও অনেকেই বিশ্বাস করেন না। যদিও ময়নাদতন্তে এটিকে আত্মহত্যা বলেই ঘোষণা করা হয়েছে। 

অনেকেই প্রশ্ন তুলেছেন তদন্ত নিয়ে; কেন ময়নাদতন্তের কোনো ভিডিও ফুটেজ নেই, তা নিয়েও প্রশ্ন ওঠেছে। সুশান্তের পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। যাতে নাম রয়েছে সুশান্তের তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তীর। আপাতত এই মামলার দায়িত্বে রয়েছে সিবিআই, এনসিবি ও ইডি। মাদক ও আর্থিক তছরুপের ঘটনাও জড়িয়ে রয়েছে সুশান্তের কেসের সঙ্গে। 
 
Related Topics

টপ নিউজ

সুশান্ত সিং রাজপুত / হত্যা / বলিউড / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net