Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
চট্টগ্রামে করোনাভাইরাসের ওষুধ নিয়ে গুজব

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
15 April, 2020, 05:40 pm
Last modified: 15 April, 2020, 05:55 pm

Related News

  • চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ: কাউসারের ‘রাজনৈতিক সম্পৃক্ততা মেলেনি’, দাবি সিএমপির
  • চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা
  • ভেটেরিনারি শিক্ষিকার মৃত্যুতে চট্টগ্রামে 'জাপানিজ এনসেফালাইটিস' আতঙ্ক, নেই আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

চট্টগ্রামে করোনাভাইরাসের ওষুধ নিয়ে গুজব

গতকাল মঙ্গলবার রাত থেকে থেকে এই গুজব ছড়িয়ে পড়ে। স্বপ্নে দেখা সাদা আকৃতির গাছের বিচি ভিজিয়ে খেলেই করোনা সেরে যাবে, এমন অন্ধবিশ্বাসের ভিত্তিতে বাড়ির আশাপাশ থেকে শুরু করে ঝোপ-জঙ্গলেও খুঁজতে বাকি রাখছেন না কয়েকটি উপজেলার মানুষ। 
টিবিএস ডেস্ক
15 April, 2020, 05:40 pm
Last modified: 15 April, 2020, 05:55 pm
টর্চ জ্বালিয়ে বিচি খুঁজতে ব্যস্ত মিরসরাই উপজেলার একটি গ্রামের বাসিন্দারা।

''স্বপ্নেপ্রাপ্ত ওষুধ খেলে সেরে যাবে করেনা। সাদা রঙ্গের গোল আকৃতির গাছের বিচি খেলে অথবা ভিজিয়ে পানি পান করলে মহামারি থেকে বাঁচা যাবে।'' তাই এই ফল কুড়াতে রাত-দিন গাছতলায় ভিড় করছে লোকজন। চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, বোয়ালখালী, পটিয়া, রাঙ্গুনিয়া, লোহাগাড়াসহ কয়েকটি উপজেলায় মঙ্গলবার রাত থেকে ছড়িয়ে পড়েছে এই গুজব।

এ দিকে চিকিৎসকরা বলছেন, এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনও ওষুধ আবিষ্কার হয়নি। তাই ওষুধ মনে করে গাছের বিচি ভিজিয়ে পানি খেলে উল্টো অসুস্থ হয়ে পড়ার শঙ্কা রয়েছে।

মিরসরাইয়ের বাসিন্দা মাঈন উদ্দিন লিটন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের নারী-পুরুষ টর্চলাইটের আলো জালিয়ে কি যেন খোঁজাখুজি করতে দেখে সামনে এগিয়ে যাই। সাদা মার্বেল আকৃতির গোটা জাতীয় বিচি সংগ্রহ করার কারণ জিজ্ঞেস করতেই তারা বলে, 'এগুলো ভিজিয়ে পানি খেলে করোনাভাইরাস থেকে বাঁচা যাবে।' তারা এই ওষুধধের কথা স্বপ্নে দেখেছে। আমি এর প্রতিবাদ করলে উল্টো আমার উপর ক্ষিপ্ত হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, করোনার ওষুধ পাওয়ার গুজবের বিষয়টি স্থানীয় লোকজনের কাছে শুনেছি। এ ধরনের খবর ভিত্তিহীন। কিছু অসচেতন লোক এ ধরনের গুজব ছড়াচ্ছে। এতে উল্টো অসুস্থ হওয়ার ঝুঁকি আছে।

সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা- নির্দেশ বড়ুয়া বলেন, বাড়বকুন্ড এলাকায় কিছু নারীকে সাদা আকৃতির গাছের বিচি কুড়াতে দেখি। এই বিচি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে এমনটাই তাদের বিশ্বাস। অনেক বোঝানোর পরও তাদের ভুল ভাঙ্গাতে পারলাম না।

নির্দেশ বড়ুয়া আরো বলেন, স্থানীয় ভাষায় এগুলোকে মেন্দা এবং হরবা গাছের বিচি হিসেবে অভিহিত করা হয়।

বিভিন্ন্ এলাকায় খোজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাত থেকে থেকে এই গুজব ছড়িয়ে পড়ে। স্বপ্নে প্রাপ্ত সাদা আকৃতির গাছের বিচি সংগ্রহ করতে বাড়ির আশাপাশ থেকে শুরু করে ঝোপ-জঙ্গলও বাদ যায়নি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, সীতাকুণ্ডে এ ধরনের গুজব ছড়ানোর বিষয়টি আমি শুনেছি। গাছের বিচি খেলে অথবা ধুয়ে পানি খেলে করোনা ভালো হয়ে যাবে এমন ধারণা অযৌক্তিক এবং বিজ্ঞান সম্মত নয়। জাতীয় সংকটময় মহুর্ত্বে এমন গুজবে প্রভাবিত না হওয়ার জন্য নাগকিরদের প্রতি আহবান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / চট্টগ্রাম / গুজব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ: কাউসারের ‘রাজনৈতিক সম্পৃক্ততা মেলেনি’, দাবি সিএমপির
  • চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা
  • ভেটেরিনারি শিক্ষিকার মৃত্যুতে চট্টগ্রামে 'জাপানিজ এনসেফালাইটিস' আতঙ্ক, নেই আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net