Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ: কাউসারের ‘রাজনৈতিক সম্পৃক্ততা মেলেনি’, দাবি সিএমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2026, 02:25 pm
Last modified: 13 May, 2026, 02:27 pm

Related News

  • চট্টগ্রামে বৃষ্টির পানিতে রেললাইন ডুবে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ  
  • টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী; চসিক বলছে, ‘উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি’
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ: কাউসারের ‘রাজনৈতিক সম্পৃক্ততা মেলেনি’, দাবি সিএমপির

সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, ‘নিহত কাউসার আহমেদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তার মায়ের সঙ্গেও আমরা কথা বলেছি। তিনিও জানিয়েছেন, তার ছেলে রাজনীতি করত না।’
টিবিএস রিপোর্ট
13 May, 2026, 02:25 pm
Last modified: 13 May, 2026, 02:27 pm
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া কাউসার আহমেদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

একই সঙ্গে তার বিরুদ্ধে দস্যুতা, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার তথ্যও জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) ফোনে এ বিষয়টি নিশ্চিত করেন সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, 'নিহত কাউসার আহমেদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তার মায়ের সঙ্গেও আমরা কথা বলেছি। তিনিও জানিয়েছেন, তার ছেলে রাজনীতি করত না।'

ডিসি আলমগীর হোসেন জানান, কাউসারের বিরুদ্ধে নগরীর আকবর শাহ ও পাহাড়তলী থানায় দস্যুতা, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এছাড়া ২০১৭ সালে তিনি একবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন।

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, কাউসার একাই ফ্লাইওভারে গিয়েছিলেন।'

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউসারের রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা তৈরি হয়।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, নিহত কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি তার নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, 'চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিএনপি-জামায়াত ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে।'

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসারের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর বুধবার (১৩ মে) সকালে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পরিবারের পক্ষ থেকে থানায় কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। পরিবার জানিয়েছে, কাউসার দীর্ঘদিন ধরে মাদক গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন।'

তিনি আরও বলেন, 'থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সাগরিকা ফ্লাইওভার / ঝুলন্ত মরদেহ / কাউসার আহমেদ / সিএমপি / চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • চট্টগ্রামে বৃষ্টির পানিতে রেললাইন ডুবে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ  
  • টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী; চসিক বলছে, ‘উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি’
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net