Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ডিমকে ছাড়িয়ে মেসির ছবি এখন ইন্সটাগ্রামের সর্বাধিক লাইক পাওয়া পোস্ট 

টিবিএস ডেস্ক
20 December, 2022, 07:10 am
Last modified: 20 December, 2022, 07:14 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

ডিমকে ছাড়িয়ে মেসির ছবি এখন ইন্সটাগ্রামের সর্বাধিক লাইক পাওয়া পোস্ট 

এর আগে ইন্সটাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া পোস্ট ছিল একটি ডিমের। এখন পর্যন্ত এই ডিমের পোস্টটির লাইকের সংখ্যা ৫৬ মিলিয়নের বেশি। আর অন্যদিকে এই রেকর্ডকে পেছনে ফেলে মেসির পোস্টে লাইকের সংখ্যা ৬০ মিলিয়ন ছুঁই ছুঁই এবং এ সংখ্যা এখনও ক্রমবর্ধমান।
টিবিএস ডেস্ক
20 December, 2022, 07:10 am
Last modified: 20 December, 2022, 07:14 pm
ছবি: সংগৃহীত।

কেবল মাঠে নয়, মেসি রেকর্ড ভাঙছেন সামাজিক যোগাযোগের দুনিয়াতেও।

ফুটবল জাদুকর মেসির ভক্তের সংখ্যার কমতি ছিল না কখনোই। বিশ্বকাপ হাতে পাওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেশি বেড়ে চলেছে। প্রমাণ মিলবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে।

প্ল্যাটফর্মটিতে মেসির অনুসারীর সংখ্যা এখন ৪০৩ মিলিয়নের বেশি। সেখানে বিশ্বকাপ জয়ের পর সতীর্থ, পরিবার ও আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশ্য করে হৃদয়স্পর্শী এক পোস্ট লিখেছেন লিওনেল মেসি। সেই পোস্টে আরও ছিল তার ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবি।

ফুটবলের জীবন্ত কিংবদন্তীর এই পোস্ট একদিনের মাথায় বনে যায় ইনস্টাগ্রামে কোনো ক্রীড়াবিদের সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি। এর আগে এ রেকর্ডটি ছিল বিশ্ব ফুটবলের আরেক তারকা খেলোয়াড় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই পোস্টটিতেও ছিল মেসির উপস্থিতি।

এ রেকর্ড ভেঙেই ক্ষান্ত হয়নি বিশ্ববাসীর কাছে মেসির ক্রমবর্ধনশীল জনপ্রিয়তা। তার এই পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটির সর্বাধিক লাইক পাওয়া পোস্ট।

View this post on Instagram

A post shared by Leo Messi (@leomessi)

অবিশ্বাস্য হলেও সত্যি, এর আগে ইন্সটাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া পোস্ট ছিল একটি ডিমের। ওয়ার্ল্ড রেকর্ড এগ নামে একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম প্রোফাইলের পোস্টের সংখ্যা কেবল এক, যে পোস্টে আছে একটি ডিমের ছবি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ডিমের পোস্টটির লাইকের সংখ্যা ৫৬ মিলিয়নের বেশি। আর অন্যদিকে এই রেকর্ডকে পেছনে ফেলে মেসির পোস্টে লাইকের সংখ্যা ৬০ মিলিয়ন ছুঁই ছুঁই এবং এ সংখ্যা এখনও ক্রমবর্ধমান।

View this post on Instagram

A post shared by Egg Gang ? (@world_record_egg)

মেসি আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। আর শেষ দানে মাত করেছেন তিনি, বিশ্বকাপ নিয়েই বীরের বেশে বিদায় নিলেন তিনি।

মেসি তার এই পোস্টে স্প্যানিশ ভাষায় লিখেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন!!!!!!! এর স্বপ্ন আমি অসংখ্যবার দেখেছি। আমি এটাকে এতটাই চেয়েছি যে… আমার এখনো বিশ্বাস হচ্ছে না......"

'আমার পরিবার, যারা আমাকে সমর্থন করেন, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন; আপনাদের সবাইকে ধন্যবাদ।… আমরা পেরেছি!!! এগিয়ে যাও আর্জেন্টিনা!!!!! সবার সঙ্গে আবার শীঘ্রই দেখা হবে,' লিখেন মেসি।

Related Topics

খেলা

লিওনেল মেসি / বিশ্বকাপ ট্রফি / বিশ্বকাপ ফুটবল ২০২২ / ইনস্টাগ্রাম পোস্ট / ভাইরাল ডিমের পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net