Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি বিএনপির

বাংলাদেশ

ইউএনবি
14 April, 2020, 08:50 pm
Last modified: 14 April, 2020, 08:53 pm

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি বিএনপির

মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান।
ইউএনবি
14 April, 2020, 08:50 pm
Last modified: 14 April, 2020, 08:53 pm

স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম রোধে প্রান্তিক মানুষের তালিকা তৈরি করে ত্রাণ ও সরকারের অন্যান্য সহায়তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান।

তিনি বলেন, 'আমি মনে করি একটি বিস্তৃত তালিকা তৈরি করা উচিত যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ সহায়তা পান। ইতোমধ্যে সরকারের কাছে ভিজিএফ, টিআর, মুক্তিযোদ্ধা এবং বয়স্ক ভাতা প্রদানের তালিকা আছে। এ তালিকায় দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের জনগণকে অন্তর্ভুক্ত করা উচিত।'

বিএনপির এ নেতা আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের এ দায়িত্ব দেয়া হলে তারা সঠিকভাবে তালিকা তৈরি করবেন। সেনাবাহিনী ও পুলিশের তদারকির মাধ্যমে সব ত্রাণসামগ্রী এবং অন্যান্য সহায়তা বিতরণ করা হলে দরিদ্র মানুষরা এর উপকারভোগী হতে পারবে এবং তারা বেঁচে থাকতে পারবে।

তিনি বলেন, 'সরকারের প্রধান কাজ হচ্ছে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা এবং না খেয়ে মারা যাওয়ার হাত থেকে জনগণকে রক্ষা করা। এ ক্ষেত্রে আমাদেরও সরকারের পাশাপাশি অবদান রাখতে হবে।'

ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকদের দিয়ে স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ করা সম্ভব নয়। কারণ তারা গত ১২ বছর ধরে ক্ষমতার অপব্যবহারে ডুবে রয়েছে। সরকার তা টের পেয়ে সোমবার থেকে ওএমএস চাল বিক্রি বন্ধ করে দিয়েছে।

সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্তদের শিগগিরই পরীক্ষা করার মাধ্যমে চিহ্নিত করতে এবং তাদের সংর্স্পশে অন্যদের সংক্রমিত করা থেকে বাঁচাতে সরকারকে যতটা বেশি সম্ভব পরীক্ষা করার পরামর্শ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ।

ক্রমবর্ধমান করোনা রোগী মোকাবিলায় এবং তাদের জীবন বাঁচানোর জন্য পর্যাপ্ত আইসিইউ বেড এবং ভেন্টিলেটরসহ হাসপাতালগুলোকে আরও উন্নত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কার্যকরভাবে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে এবং মানুষকে বাঁচাতে নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারীদের মতো প্রথম সারির যোদ্ধাদের আরও বেশি করে প্রণোদনা দেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। 
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / সেনাবাহিনী / ত্রাণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net