Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আর্জেন্টিনা ও মেসির হাসিমুখের পেছনের কারিগর যিনি

টিবিএস রিপোর্ট
17 December, 2022, 07:15 pm
Last modified: 17 December, 2022, 07:21 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

আর্জেন্টিনা ও মেসির হাসিমুখের পেছনের কারিগর যিনি

সেই স্কালোনিই এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ২০১৪ বিশ্বকাপে খুব কাছে চলে গিয়েছিলেন আলেহান্দ্রো সাবেলা। তবে শেষ ধাপ টা পেরোতে পারেননি। স্কালোনিও দাঁড়িয়ে আছেন একই জায়গায়। আর একটা ধাপ অতিক্রম করতে পারলেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়ে থেকে যাবে। 
টিবিএস রিপোর্ট
17 December, 2022, 07:15 pm
Last modified: 17 December, 2022, 07:21 pm
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিওনেল স্কালোনি। ছবিঃ এএফপি।

২০১৮ বিশ্বকাপ ব্যর্থতার পর যখন এক ভাঙাচোরা আর্জেন্টিনা দলের দায়িত্ব নিলেন, তখন কজনই বা চিনতেন তাকে! অবশ্য চেনার কথাও না। বয়সভিত্তিক দলের কোচ থেকে সরাসরি আর্জেন্টিনার মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়া, তাও আবার এর আগে কখনো পেশাদার ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা শূন্য। পাহাড় সমান চাপ নিয়েই এসেছিলেন লিওনেল স্কালোনি। 

সেই স্কালোনিই এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ২০১৪ বিশ্বকাপে খুব কাছে চলে গিয়েছিলেন আলেহান্দ্রো সাবেলা। তবে শেষ ধাপ টা পেরোতে পারেননি। স্কালোনিও দাঁড়িয়ে আছেন একই জায়গায়। আর একটা ধাপ অতিক্রম করতে পারলেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়ে থেকে যাবে। 

লিওনেল মেসির এটি পঞ্চম বিশ্বকাপ, প্রত্যেক বিশ্বকাপেই ভিন্ন ভিন্ন কোচের অধীনে খেলেছেন তিনি। স্কালোনির গোছানো দলের মতো আর কোনোটি মেসি পেয়েছেন কিনা, সেটি বড় একটি প্রশ্ন। 

২০০৬ বিশ্বকাপে হোসে পেকারম্যান, ২০১০ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা, ২০১৪ বিশ্বকাপে আলেহান্দ্রো সাবেলা আর ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি। কেউই পারেননি ১৯৮৬ বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার আর বিশ্বকাপ না জিততে পারার ক্ষরা ঘোচাতে। 

স্কালোনি যে পারবেনই, সেটিও নিশ্চিত নয়। কিন্তু আর্জেন্টিনার ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা না জেতার ক্ষরাটা কিন্তু স্কালোনির হাত দিয়েই ঘুচেছে। ২০২১ কোপা আমেরিকাতে স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। লিওনেল মেসি জেতেন তার প্রথম আন্তর্জাতিক শিরোপা। 

স্কালোনি আর্জেন্টিনা দলের হাল ধরেছিলেন সাময়িক সমাধান হিসেবে। কিন্তু সেটি যে স্থায়ী সমাধানে রূপান্তরিত হবে, তা স্কালোনি নিজে ভেবেছেন কিনা সন্দেহ। তার অধীনে আর্জেন্টিনা নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ টানা অপরাজিত থেকেছে। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে। 

যে হারের পর অন্য এক আর্জেন্টিনাকে দেখেছে বিশ্ব। যে আর্জেন্টিনা প্রতিপক্ষকে সমীহ করলেও নিজদের শক্তিমত্তা নিয়েও জানে। তাই ভয়ের লেশমাত্র দেখা যায় না এই আর্জেন্টিনার খেলায়। 

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের প্রতিশোধ এবার সেমি-ফাইনালে নিয়েছে আর্জেন্টিনা। একই বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন মেসি-দি মারিয়ারা। এবার ফাইনালে সেটির প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। 

স্কালোনির আর্জেন্টিনা যদি সেটি করতে পারে তাহলে জয়ের পেছনে শুধু এক লিওনেল মেসি নয়, আরেক 'লিওনেল', স্কালোনির নামও উচ্চারিত হবে সমানভাবে। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি / লিওনেল স্কালোনি / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net