Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
পর্যাপ্ত সরবরাহে সবজির বাজারে স্বস্তি

বাংলাদেশ

জহির রায়হান
17 December, 2022, 09:40 am
Last modified: 17 December, 2022, 09:42 am

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে নতুন করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা

পর্যাপ্ত সরবরাহে সবজির বাজারে স্বস্তি

ফুলকপি, শিম, পাতাকপি, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, পেঁপে, নতুন আলুর দাম কমেছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা।
জহির রায়হান
17 December, 2022, 09:40 am
Last modified: 17 December, 2022, 09:42 am
প্রতীকী ছবি।

রাজধানীতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ কিছুটা স্বস্তি এনেছে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীতার বাজারে। 

ফুলকপি, শিম, পাতাকপি, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, পেঁপে, নতুন আলুর দাম কমেছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা।

গত সেপ্টেম্বরে আগাম জাতের শিম প্রতিকেজি বিক্রি হয়েছিল ২০০ টাকায়। এখন সেই শিমের কেজি ৪০ টাকা। আর গত আগস্টে কাঁচা মরিচের কেজি ছিল ২০০ টাকা, এখন সেই মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। এছাড়া, অক্টোবরের শেষ দিকে কারওয়ান বাজার, মগবাজারে লাল শাক ও পালং শাক প্রতি আটি ১৫ টাকায় বিক্রি হলেও এখন সেই শাক বিক্রি হচ্ছে ৫ টাকা আটি। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতের সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে রাধজানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন ২৫ থেকে ৩৫ টাকা, শিম ৩৫ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩৫ টাকা, নতুন আলু ৩০ টাকা এবং করলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কল্যাণপুরের সবজি বিক্রেতা মোহম্মদ মোশাররফ জানান, সবজির কমলেও সে তুলনায় বিক্রি বাড়েনি। 

কারওয়ান বাজারে কথা হয় মোহম্মদ রুবেল হোসেন এর সঙ্গে। তিনি বলেন, সবজির দাম কমলেও অন্যন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। ফলে সংসার পরিচালনার খরচ বেড়েই যাচ্ছে। 

রংপুর, বগুড়া, দিনাজপুর, মুন্সীগঞ্জে, পাবনা ও যশোর, জামালপুর ও ঝিনাইদহ, রাজশাহীতে সবজি উৎপাদন বেশি হয়। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম, শিম, টমেটো, পেঁয়াজ পাতা, লাউ, ব্রোকলি, মটরশুঁটি, গাজর, ধনিয়া পাতাসহ শীতের সবজিতে এখন বাজার ভরে গেছে।

পোলার চাল কেজিতে বেড়েছে ৬ টাকা

কারওয়ান বাজারে ইয়াসিন জেনারেল স্টোরের বিক্রয়কর্মী আলী হোসেন জানান, পোলাও চালের দাম প্রতি কেজিতে ৬ টাকা বেড়েছে। 

"১২৮ টাকা কেজির চাল এখন ১৩২ টাকা পাইকারি কিনতে হচ্ছে আমাদের। ২ টাকা লাভে প্রতিকেজি পোলাও চাল এখন আমরা বিক্রি করছি ১৩৪ টাকায়," বলেন তিনি। 

এ দোকানে ছোট দানার মসুর ডাল ১৪০ টাকা, প্যাকেটজাত আটা ২ কেজি ১৪৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

বাজারগুলোয় চালের দাম এখনও বাড়তি। প্রতি কেজি পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়, বিআর আটাশ ৫৫ থেকে ৫৮ টাকায় এবং মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকায়।

কারওয়ান বাজারের চাল বিক্রিতা মোহম্মদ রনি বলেন, এখন চালের মৌসুম হলেও দাম কমেনি। মিল মালিকরা দাম না কমালে চালের দাম কমবে না।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি; খাসির মাংস ৯০০ থেকে ১,০০০ টাকা; ব্রয়লার মুরগি ১৫০ টাকা ও পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে।
 
Related Topics

টপ নিউজ

শীতকালীন সবজি / সবজি / কাঁচাবাজার / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে নতুন করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net