Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
৮৩% হাসপাতালে চিকিৎসা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই : টিআইবি

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
14 December, 2022, 09:35 am
Last modified: 14 December, 2022, 10:46 am

Related News

  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর না করে সেগুলো দলীয়করণের পথেই হাঁটছে সরকার: টিআইবি
  • ‘গত ৭ মাসে রাজনৈতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়নি’ দাবি উপদেষ্টা মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
  • সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে, টিআইবির উদ্বেগ

৮৩% হাসপাতালে চিকিৎসা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই : টিআইবি

গবেষণা বলছে, চিকিৎসা বর্জ্যকর্মী নিয়োগে ২ হাজার টাকা থেকে ২ লাখ টাকা থেকে পর্যন্ত লেনদেন হয়। ৫৫% বর্জ্যকর্মীর নিয়োগ হয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে।
তাওছিয়া তাজমিম
14 December, 2022, 09:35 am
Last modified: 14 December, 2022, 10:46 am
ফাইল ছবি/টিবিএস

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চিকিৎসা-বর্জ্য তৈরি হয় বাংলাদেশে। তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) থাকা বাধ্যতামূলক হলেও ৮৩% হাসপাতালে ইটিপি নেই। যেসব হাসপাতালে (১৭ শতাংশ) ইটিপি আছে, তাদের ১৬ শতাংশ হাসপাতালে আবার এই ব্যবস্থা সচল নেই।

দেশের ৪৯% হাসপাতালে সিরিঞ্জের সূচ ধ্বংসকারী যন্ত্র ব্যবহার করা হয় না। এর ফলে বিভিন্ন ধরণের সংক্রামক রোগ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে বলে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে।

মঙ্গলবার অনলাইনে এক অনুষ্ঠানে 'চিকিৎসা–বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক গবেষণার তথ্য প্রকাশ করা হয়। গবেষণাটি পরিচালনা করেন টিআইবির গবেষক নেওয়াজুল মওলা, শহিদুল ইসলাম ও সাজ্জাদুল করিম।

টিআইবি ১৮৮টি সরকারি-বেসরকারি হাসপাতাল, ৩৮টি সিটি করপোরেশন-পৌরসভা ও ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে গবেষণাটি করেছে। এছাড়া তারা চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন স্তরের ৯৩ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। গবেষণার সময়কাল ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত।

টিআইবি বলছে, হাসপাতালের কর্মীদের একাংশ ও ঠিকাদারদের একটি চক্র কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিকের নল, ব্লেড, কাঁচি ধ্বংস না করে পুনঃব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহকারী সিন্ডিকেটের কাছে বিক্রি করে। এর ফলে এইচআইভি এইডসহ বিভিন্ন সংক্রামক রোগ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে। একটি সুপরিচিত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কালো বাজারে প্লাস্টিক চিকিৎসা বর্জ্যের অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে। একটি জেলার বিভিন্ন হাসপাতালের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিদিন প্রায় ৩ হাজার ৫০০ কেজি প্লাস্টিক চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে।

চিকিৎসা বর্জ্য পরিশোধন ও নষ্ট করার অনিয়ম-দুর্নীতির বিষয়ে টিআইবি জানিয়েছে, বিধিমালা ২০০৮-এর তফসিল ১ অনুযায়ী চিকিৎসা বর্জ্য পুনঃব্যবহার রোধে রাবার, প্লাস্টিক নল ও বিভিন্ন ব্যাগ টুকরো করে কাটার নির্দেশনা থাকলেও তা পালনে ঘাটতি রয়েছে। সার্বিকভাবে ২৮% হাসপাতালে রাবার ও প্লাস্টিকের ব্যাগ এবং ৩১% হাসপাতালে রাবার, প্লাস্টিকের নল কাটা হয় না।

বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতার চ্যালেঞ্জ হিসেবে বলা হয়েছে, বর্জ্য সংরক্ষণের জন্য নির্দিষ্ট রঙের পাত্রের ঘাটতি রয়েছে। চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী বর্জ্য সংরক্ষণের জন্য ৬টি নির্দিষ্ট রঙের পাত্র রাখার নির্দেশনা থাকলেও জরিপকৃত ৬০% হাসপাতালে তা নেই। এসব হাসপাতালের অভ্যন্তরে যত্রতত্র বর্জ্য ফেলা হয় এবং ক্ষেত্রবিশেষে বর্জ্যকর্মী সব ধরনের বর্জ্য একত্রে বালতি বা গামলায় সংগ্রহ ও সংরক্ষণ করে।

বর্জ্যকর্মী নিয়োগে সর্বোচ্চ দুই লাখ টাকা ঘুষ লেনদেন

টিআইবির গবেষণা বলছে, সরকারি হাসপাতাল, সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা বর্জ্যকর্মী নিয়োগে ২ হাজার টাকা থেকে ২ লাখ টাকা থেকে পর্যন্ত লেনদেন হয়। ৫৫% বর্জ্যকর্মীর নিয়োগ হয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। স্বজনপ্রীতির মাধ্যমে ৪৬%, প্রভাবশালীর হস্তক্ষেপে ৪২% ও সরাসরি ঘুষের মাধ্যমে ১৪% বর্জ্যকর্মীর নিয়োগ হয়। চিকিৎসা বর্জ্যকর্মীদের বেতন প্রদানে অনিয়ম ও দুর্নীতি হয়। কর্মী সংকট ও কর্মীদের দক্ষতার ঘাটতির বিষয়টিও উঠে এসেছে গবেষণায়।

ঠিকাদার নিয়োগেও অনিয়ম ও ‍দুর্নীতি হয়। অধিকাংশ ঠিকাদার প্রতিষ্ঠান চিকিৎসা বর্জ্য পৃথককরণ, পরিবহন, পরিশোধন ও অপসারণের সঠিক নিয়ম মানেনা।

টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সার্বিকভাবে পরিবেশের ক্ষেত্রে সুরক্ষা ও জনগণের নিরাপত্তার জন্য ওতপ্রোতোভাবে জড়িত বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইনে দুর্বলতা আছে। চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়নি। এই কাজে সমন্বয়ের ঘাটতি আছে।

বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে প্রতিষ্ঠানসমূহের সমন্বয়, তদারকি ও তত্ত্বাবধান নিশ্চিত করতে 'কর্তৃপক্ষ' গঠন, চিকিৎসা বর্জ্যের ঝুঁকি সম্পর্কে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা বর্জ্যকর্মী এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পুনঃব্যবহারযোগ্য চিকিৎসা বর্জ্যের অবৈধ ব্যবসা বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ ১১টি উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে টিআইবি।  

Related Topics

টপ নিউজ

টিআইবি / এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) / চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর না করে সেগুলো দলীয়করণের পথেই হাঁটছে সরকার: টিআইবি
  • ‘গত ৭ মাসে রাজনৈতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়নি’ দাবি উপদেষ্টা মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
  • সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে, টিআইবির উদ্বেগ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net