Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আমাদের মধ্যে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে: হার না মানা মানসিকতা নিয়ে বললেন লুকা মদ্রিচ 

টিবিএস ডেস্ক
12 December, 2022, 08:10 pm
Last modified: 12 December, 2022, 08:12 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?

আমাদের মধ্যে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে: হার না মানা মানসিকতা নিয়ে বললেন লুকা মদ্রিচ 

আসন্ন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘অবশ্যই, তাদের সবচেয়ে ভালো খেলোয়াড় মেসি। তাকে থামাতে হলে আমাদের যথেষ্ট বেগ পেতে হতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা নিজেদের সর্বোচ্চটুকু দেব। আশা রাখি, ফাইনালে ওঠার জন্য সেটিই যথেষ্ট হবে।’
টিবিএস ডেস্ক
12 December, 2022, 08:10 pm
Last modified: 12 December, 2022, 08:12 pm
লুকা মদ্রিচ। ছবি: গোল ডট কম।

আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচের আগে নিজদের দলকে রিয়াল মাদ্রিদের হার না মানা মানসিকতার সাথে তুলনা করলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। নিজেদের রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে বলে জানান তিনি। খবর গোল ডট কম-এর।

কেবল নিজের জাতীয় দল নয়, রিয়াল মাদ্রিদেরও অন্যতম প্রাণ ভোমরা তিনি। চ্যাম্পিয়নস লীগ মানেই যেন রিয়াল মাদ্রিদ। ফুটবল বিশ্বে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটিকে তারা নিজেদের বানিয়ে ফেলেছে - এমনটা বললেও বোধহয় ভুল হবে না। এই স্প্যানিশ ক্লাবটির রয়েছে হার না মানা মানসিকতা!

চলতি বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে জিতে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। সেই টুর্নামেন্টে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন লুকা মদ্রিচ।

এবারের বিশ্বকাপ আসরেও এমন ভূমিকাই পালন করছেন ক্রোয়াশিয়ার এই মিডফিল্ডার। এই নিয়ে ৩৭ বছর বয়সী মদ্রিচ পরপর দুটো বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে নিয়ে গেলেন।

সম্প্রতি ফুটবল বিষয়ক স্প্যানিশ টিভি প্রোগ্রাম এল চিরিঙ্গুইতো'তে মদ্রিচ বলেন, 'বলতে পারেন, আমাদেরও রিয়াল মাদ্রিদের মতো একই ডিএনএ রয়েছে। কারণ আমরা সবসময় খেলায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাই। কখনো হাল ছাড়ি না।'

আসন্ন ম্যাচে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলতে বেশ আগ্রহী হয়ে আছেন ক্রোয়ায়য়ার এই অধিনায়ক। স্পেনের রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম টেলিভিশন এস্পানোলা'তে তিনি বলেন, 'কেবল একজন বড় খেলোয়াড় নয়, সেমিফাইনালে আরও একবার একটা বড় দলের সাথে খেলতে চাই।'

আর্জেন্টিনার মধ্যমণি লিওনেল মেসি সম্পর্কে তিনি বলেন, 'অবশ্যই, তাদের সবচেয়ে ভালো খেলোয়াড় মেসি। তাকে থামাতে হলে আমাদের যথেষ্ট বেগ পেতে হতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা নিজেদের সর্বোচ্চটুকু দেব। আশা রাখি, ফাইনালে ওঠার জন্য সেটিই যথেষ্ট হবে।'

Related Topics

টপ নিউজ

লুকা মদ্রিচ / আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া / বিশ্বকাপ সেমিফাইনাল / সেমিফাইনাল / লিওনেল মেসি / আর্জেন্টিনা / ক্রোয়েশিয়া / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net