Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
মেসিকে কিভাবে থামাতে হয় জানেন না ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং!  

টিবিএস ডেস্ক
08 December, 2022, 09:00 pm
Last modified: 08 December, 2022, 09:31 pm

Related News

  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত

মেসিকে কিভাবে থামাতে হয় জানেন না ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং!  

বার্সা তারকা বলছেন, মেসির সঙ্গে দুটি মৌসুম বার্সায় খেলার বাইরে তার সম্পর্কে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে নেই। তিনি আসলে জানেনই না মেসিকে কিভাবে থামাতে হবে!
টিবিএস ডেস্ক
08 December, 2022, 09:00 pm
Last modified: 08 December, 2022, 09:31 pm
লিওনেল মেসি (বামে), ফ্রেংকি ডি ইয়ং (ডানে)। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। দুই দলেই রয়েছেন বেশকিছু বিখ্যাত খেলোয়াড়, তাই শনিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ফুটবলভক্তরা। কিন্তু আর্জেন্টিনা দলে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, যার অপ্রতিরোধ্য গতিকে থামানো যেকোনো ফুটবলারের জন্য দুঃস্বপ্ন! তাহলে মেসিকে আটকাতে বিশেষ কী ব্যবস্থা নিয়েছে লুই ফন গালের দল?

এ বিষয়ে মুখ খুলেছেন একসময় মেসির বার্সা সতীর্থ, ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। বার্সা তারকা বলছেন, মেসির সঙ্গে দুটি মৌসুম বার্সায় খেলার বাইরে তার সম্পর্কে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে নেই। তিনি আসলে জানেনই না মেসিকে কিভাবে থামাতে হবে!

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডি ইয়ং বলেন, "বেশ, আমি তাকে জানি ঠিকই; কিন্তু সর্বকালের সেরা একজন খেলোয়াড়কে কিভাবে থামাতে হয় তা আমি জানিনা। গত ১৫ বছর ধরে ফুটবল মাঠে নিজের অসামান্য দক্ষতা দেখিয়ে চলেছে সে, তাই তাকে থামানোর জন্য কোনো একক উপায় নেই। সাধারণত, অনুশীলনের সময়ও সে ব্যবধান গড়ে দেয়। আমরা একে অপরের সাথে ম্যাসেজে কথা বলিনি এখনও, আর সেরকম কোনো পরিকল্পনাও আমার নেই। তার চেয়ে বরং শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়) মাঠেই দেখা হবে আমাদের।"

শুধুমাত্র একজন মেসিই যে ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন তা মাথায় রেখেই নেদারল্যান্ডস দল বিশ্বাস করে যে, আর্জেন্টিনার এই শক্তিশালী অস্ত্রের কোনো একটি দুর্বলতার সুযোগ নিয়েই তারা পার্থক্য গড়তে পারবেন।

এদিকে ডাচ কোচ লুই ফল গালের ভাষ্যে, "মেসি সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সৃজনশীল একজন খেলোয়াড়। সে নিজে গোল করার পাশাপাশি ম্যাচে অনেক ব্যবধান গড়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যখন আর্জেন্টিনার পায়ে বল থাকে না, তখন মেসিরও তেমন কিছু করার থাকে না; আর আমাদের এই সুযোগটাই নিতে।"

সূত্র: গোল 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা / নেদারল্যান্ডস / ফ্রেংকি ডি ইয়ং / বার্সেলোনা / মিডফিল্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net