Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
প্রতিকূল পরিবেশে দেশের জিডিপি প্রবৃদ্ধি ২-৩ শতাংশে নামবে: বিশ্বব্যাংকের পূর্বাভাস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 April, 2020, 01:40 pm
Last modified: 12 April, 2020, 04:38 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

প্রতিকূল পরিবেশে দেশের জিডিপি প্রবৃদ্ধি ২-৩ শতাংশে নামবে: বিশ্বব্যাংকের পূর্বাভাস

লকডাউনের কারণে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের লাখ লাখ দিন এনে দিন খাওয়া মানুষ যখন তীব্র দারিদ্র্যের মুখোমুখি, ঠিক তখনই বিশ্বব্যাংক সামনে আরও দুঃসহ দিনের কথা জানালো।  
টিবিএস রিপোর্ট
12 April, 2020, 01:40 pm
Last modified: 12 April, 2020, 04:38 pm

বাংলাদেশের অর্থনীতি নিয়ে খুবই উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে, ওয়াশিংটনভিত্তিক দাতাগোষ্ঠী ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের বার্ষিক উৎপাদন প্রবৃদ্ধির ধ্বস, আর্থ-সামাজিক বৈষম্য বৃদ্ধির আশঙ্কাও করা হয় সেখানে। 

লকডাউনের কারণে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের লাখ লাখ দিন এনে দিন খাওয়া মানুষ যখন তীব্র দারিদ্র্যের মুখোমুখি, ঠিক তখনই বিশ্বব্যাংক সামনে আরও দুঃসহ দিনের কথা জানালো।  

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ করা, বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হচ্ছে। বছরে দুই বার বিশ্বব্যাংক এই  প্রতিবেদনটি প্রকাশ করে থাকে। 

সেখানে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, গতবছর দেশটির অর্থনীতি ৮ দশমিক ১৫ শতাংশের উচ্চপ্রবৃদ্ধি অর্জন করেছিল। করোনাভাইরাসের প্রভাবে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি আগের অবস্থান হারিয়ে আগামী ৩০ জুন বা চলতি অর্থবছরের শেষদিন নাগাদ, ২ শতাংশে নেমে আসবে। এর মধ্যে অর্থনীতি সবচেয়ে ভালো করলেও প্রবৃদ্ধি কোনোমতেই ৩ শতাংশের বেশি হবে না। 

আর আগামী ২০২০-২১ অর্থবছরের শেষে দেশের অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। সবচেয়ে ভালো হলে তার অবস্থান হবে ২ দশমিক ৯ শতাংশ।    

বাংলাদেশ ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশও অর্থনৈতিক মন্দভাবের চাপে পড়তে চলেছে। 

বৃহৎ প্রতিবেশী ভারতের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে ৪ দশমিক ৮ থেকে ৫ শতাংশে। পরবর্তী অর্থবছরে সেটা পরিস্থিতির ওপর নিভর করে ১ দশমিক ৫ থেকে দুই দশমিক ৮ শতাংশে পর্যন্ত বাড়তে পারে। ২০১৮-১৯ অর্থবছরে যা ছিল ৬ দশমিক ১ শতাংশ।

আর পাকিস্তান পড়তে চলেছে তীব্র মন্দার মুখে। চলতি অর্থবছর শেষে দেশটির জিডিপি প্রবৃদ্ধি সংকুচিত হয়ে মাইনাস ২ দশমিক ২ থেকে ১ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। ২০২০-২১ অর্থবছর শেষে এখান থেকে আংশিক উত্তরণ হওয়ার আশা থাকলেও তা দশমিক ৩ থেকে ৯ শতাংশের বেশি হবে না। 

প্রতিবেদনটি প্রকাশের আগে, বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফ্যার এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হান্স টিমার- সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। ওয়াশিংটন থেকে সরাসরি সম্প্রচারকৃত ওই টেলি-ব্রিফিংয়ে যোগ দিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ বাংলাদেশের মাত্র দুটি গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়। 
 
কোভিড-১৯ ভাইরাস মোকেবিলায় দক্ষিণ এশিয়াজুড়ে ব্যবসা-বাণিজ্য ও সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি স্থবির হয়ে পড়েছে। এর ফলে ব্যাংকিং সহ অনান্য আর্থিকখাতের ব্যবসাকে বিপুল চাপ সামলাতে হচ্ছে। মহামারির হুমকি দূর হয়ে যাবার পরেও এটা দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক পরিবেশে সহসাই নতুন বিনিয়োগ প্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে না। 

পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কাও ঋণাত্মক ৩ শতাংশ প্রবৃদ্ধি সংকোচনের শিকার হতে পারে। অর্থাৎ, এই দুটি দেশেই তীব্র মন্দার শঙ্কা করা হচ্ছে।

তবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি প্রভাবিত হবে পর্যটনশিল্প নির্ভর মালদ্বীপ এবং নেপালের অর্থনীতি। চলতি অর্থবছর শেষে মালদ্বীপের জন্য ঋণাত্মক ১৩ শতাংশ থেকে ৮ দশমিক ৫ শতাংশ সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়। নেপালের ক্ষেত্রে এই পূর্বাভাস ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৮ শতাংশ। 

Related Topics

টপ নিউজ

বিশ্ব ব্যাংক / বাংলাদেশ / দক্ষিণ এশিয়া / জিডিপি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net