Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থলাভিষিক্ত হওয়া কে এই গনসালো রামোস?

টিবিএস ডেস্ক
07 December, 2022, 12:55 pm
Last modified: 07 December, 2022, 06:09 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল
  • বিয়ের মাত্র ১০ দিনেই ওলট-পালট সবকিছু: দিয়েগো জোতা ও রুতে কারদোসোর মর্মান্তিক গল্প

ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থলাভিষিক্ত হওয়া কে এই গনসালো রামোস?

রামোস পর্তুগালের হয়ে বিশ্বকাপের নকআউট পর্বেই ৩টি গোল করে ফেলেছেন এবং খেলার ১৭ মিনিট থেকে তার গোলের খাতা খুলেছেন। যেখানে নকআউট পর্বে এখন পর্যন্ত প্রায় ৫১৪ মিনিট খেলেও কোনো গোল নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর।
টিবিএস ডেস্ক
07 December, 2022, 12:55 pm
Last modified: 07 December, 2022, 06:09 pm

ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে দ্বন্দ্বের জেরে পর্তুগাল হেড কোচ ফার্নান্দো সান্তোস রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ড ম্যাচে সিআর সেভেনকে মূল দলে রাখেন নি। মঙ্গলবারের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থলে ২১ বছর বয়সী গনসালো রামোসকে খেলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পুরো ফুটবল দুনিয়াকে। রামোসও জোর দিয়ে প্রমাণ করেছেন তার উপর কেন ভরসা করা যাবে!

ম্যাচের ১৭ মিনিটের মাথায় অপ্রতিরোধ্য এক শটে, দুর্দান্ত এঙ্গেলে কিক নিয়ে গোল করেন পর্তুগিজ ইয়ংস্টার; দলকে এগিয়ে নেন ১-০ ব্যবধানে।

প্রথমার্ধে ৩৩ মিনিটে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেন পেপে। দ্বিতীয়ার্ধের একটু পরেই নিজের গোলের খাতায় আরও একটি গোল যোগ করেন রামোস। ডিওগো ডালোতের সহায়তায় গোল করে ৩-০ ব্যবধানে প্রভাব বিস্তার করছিলো রোনালদো বিহীন পর্তুগাল।

তারপর অল্প একটু পরেই, ম্যাচের ৬৭ মিনিটে হ্যাট্রিক করেন রামোস। দলের হয়ে পঞ্চম গোলটি করে কাতার বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করে এই পর্তুগিজ ফরোয়ার্ড।

রামোস পর্তুগালের হয়ে বিশ্বকাপের নকআউট পর্বেই ৩টি গোল করে ফেলেছেন এবং খেলার ১৭ মিনিট থেকে তার গোলের খাতা খুলেছেন। যেখানে নকআউট পর্বে এখন পর্যন্ত প্রায় ৫১৪ মিনিট খেলেও কোনো গোল নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর।

চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলে রামোসের গোলের সংখ্যাও এখন চার। কিন্তু কে এই রামোস? রামোস সম্পর্কে আমাদের জানতে হলে তার ক্লাব এবং একাডেমির কথা জানতে হবে।

বেনিফিকা ডারউইন নানেজকে ৮০ মিলিয়নে বিক্রি করে লিভারপুলের কাছে, তার স্থলাভিষিক্ত হিসেবে খুঁজে পায় গনসালো রামোসকে।

১৩ বছর বয়সে বেনিফিকার একাডেমিতে ভর্তি হয় রামোস। সাবেক পর্তুগিজ ফুটবলার মারকো রামোস নিজের ছেলে সম্পর্কে বলেন, "আমি কখনোই তাকে সেভাবে খেলতে দেখিনি। আমার কাছে মনে হয় তার মধ্যে ফুটবলের পোকা ঢুকে আছে।"

ইউরো-২০১৯ এ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রামোস এবং এই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে শেষ করে পর্তুগাল। বেনিফিকার হয়ে ২০২০ এর জুলাই মাসে প্রথমবার ডেসপরতিভো এভেস এর বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে খেলতে নেমে কোনো সময় নষ্ট না করে দুইটি গোল করে বসে। এর মাধ্যমে এই খেলোয়াড় ইতিহাস লিখে ১৯৮৫ এর পর অভিষেক ম্যাচে গোল করেন।

পর্তুগালের সিনিয়র টিমে প্রথমবারের মত ডাক পায় সেপ্টেম্বরের নেশন্স লীগে।বেনিফিকার আরেক সতীর্থ এন্টনিও সিলভাও ডাক পেয়েছিলো সান্তোসের। বেনিফিকায় বিশ্বকাপের বিরতি চলছে, এর আগে টানা ২৫ ম্যাচে অপরাজিত ছিলো রামোসের দল।

সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে গনসালো রামোসের মোট গোল ১৪। পর্তুগাল প্রিমিয়ার লীগের টপ স্কোরারও রামোস। ২১-২২ মৌসুমে ১১টি ম্যাচে মোট ৯টি গোল করেন তিনি।

রামোসের গোলের মুভমেন্ট বেশ চমৎকার। ফিনিশিং লেন্থে এসে শট নিতে পারেন, এবং ১০ গজ দূর থেকেও তার শটে গোল হয়েছে।

রামোসের দুর্দান্ত পারফরম্যান্স গোটা ইউরোপ জুড়ে নজর কেড়েছে। ভবিষ্যতে যে তিনি সি আর সেভেনের জায়গা নিশ্চিত করবেন এটা এখন সময়ের ব্যাপার।   

Related Topics

টপ নিউজ

গনসালো রামোস / পর্তুগাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল
  • বিয়ের মাত্র ১০ দিনেই ওলট-পালট সবকিছু: দিয়েগো জোতা ও রুতে কারদোসোর মর্মান্তিক গল্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net