Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ধান কাটার শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে: শেখ হাসিনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2020, 12:15 pm
Last modified: 12 April, 2020, 04:33 pm

Related News

  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের: সংসদে প্রধানমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধান কাটার শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে: শেখ হাসিনা

রোববার সকাল সোয়া ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
12 April, 2020, 12:15 pm
Last modified: 12 April, 2020, 04:33 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বোরো ধান কাটার মৌসুম। যারা ধান কাটতে যান, তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। প্রশাসন তাদের ব্যবস্থা করবে। করোনাভাইরাসের জন্য দেশের সবকিছু স্থবির হয়ে যেতে পারে না।

রোববার সকাল সোয়া ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমরা দেখেছি, অন্যান্য বছর ধান কাটা ও মাড়াইয়ের জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় না। তবে এবার যেহেতু করোনাভাইরাসের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, তারা এখন ধান টাকা ও মাড়াইয়ে কাজ করতে পারবেন। 

শেখ হাসিনা বলেন, কোনো কোনো জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে। তাতে আমাদের শ্রমিকরা কিছু অর্থ পাবেন। তাই যা ব্যবস্থা করার দরকার তাই করা হবে।

তিনি বলেন, কিছু দিনের মধ্যেই বোরো ফসল উঠবে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, তার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে ৫ শতাংশ সুদ হারে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, কৃষকদের বীজ সংরক্ষণ বাবদ দেওয়া হবে ১৫০ কোটি টাকা। এছাড়াও আগামি অর্থবছরে সারের জন্য ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ধান কাটা / প্রধানমন্ত্রী / করোনাভাইরাস / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের: সংসদে প্রধানমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net