Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বোমা নিক্ষেপে পাখির ব্যবহার: বি এফ স্কিনারের 'প্রজেক্ট পিজিয়ন'

ফিচার

টিবিএস ডেস্ক
05 December, 2022, 04:00 pm
Last modified: 05 December, 2022, 04:13 pm

Related News

  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস
  • ইরানের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত ও ৬০ শতাংশ লঞ্চার এখনও অক্ষত
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানের এখনো রয়েছে ব্যাপক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সর্বশেষ মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

বোমা নিক্ষেপে পাখির ব্যবহার: বি এফ স্কিনারের 'প্রজেক্ট পিজিয়ন'

স্কিনার বলতেন, বিমান থেকে নিশানায় নিখুঁতভাবে বোমা ফেলার একমাত্র নির্ভরযোগ্য অবলম্বন হতে পারে পায়রা। পাখি নয়, বরং একেকটা অসাধারণ চলনক্ষমতাসম্পন্ন 'ডিভাইস' হিসেবে তাদের দেখতেন তিনি। ভাবলেন, এরা কি ক্ষেপণাস্ত্রের চালক হতে পারবে না?
টিবিএস ডেস্ক
05 December, 2022, 04:00 pm
Last modified: 05 December, 2022, 04:13 pm
"সায়েন্স ইন আমেরিকান লাইফ"-এ প্রদর্শিত বিএফ স্কিনারের পিজিয়ন-গাইডেড মিসাইলের নোজ কোন

সালটা ছিল ১৯৪৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঝড় বইছে তখন! জার্মানির নাৎসিবাহিনীকে নাজেহাল করতে মরিয়া যুক্তরাষ্ট্র। হিটলারবাহিনীকে নাস্তানাবুদ করতে নির্ভরযোগ্য কোনো উপায় বের করতেই হবে পশ্চিমের। কিন্তু নিশানায় নিখুঁতভাবে বোমা ফেলার মতো যন্ত্রের আবিষ্কার হয়নি তখনও। তাহলে উপায়? অভিনব সমাধান নিয়ে হাজির হলেন প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং উদ্ভাবক বি এফ স্কিনার। সমাধান ছিল 'পায়রা'।

বর্তমানে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করার জন্য হরেক রকম ড্রোন রয়েছে, যা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কার্যসাধন করতে পারে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা ছিল প্রাযুক্তিক দিক দিয়ে এখনকার চেয়ে ঢের অনুন্নত। বিমান থেকে বোমা নিক্ষেপ করলে তা নির্দিষ্ট জায়গায় পড়ার সম্ভাবনা থাকত ক্ষীণ। অনেকটা আন্দাজের ওপর নির্ভর করতে হতো। এ সমস্যা থেকে বের হয়ে আসতে চাচ্ছিলেন তৎকালীন মিলিটারি কর্মকর্তারা।

স্মিথসোনিয়ান ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিসার্ভ ডিফেন্স কমিটির কাছে তার অভিনব পরিকল্পনা মেলে ধরলেন স্কিনার, যেটির কোড নাম ছিল 'প্রজেক্ট পিজিয়ন'।

স্কিনার জানান, বিমান থেকে নিশানায় নিখুঁতভাবে বোমা ফেলার একমাত্র নির্ভরযোগ্য অবলম্বন হতে পারে পায়রা। শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান কমিটির সদস্যরা। প্রথমে সন্দিহান থাকলেও শেষমেষ প্রকল্প শুরুর জন্য তাকে ২৫ হাজার মার্কিন ডলার মঞ্জুর করে কমিটি।

এর আগে নিজের মনস্তাত্ত্বিক গবেষণায় পায়রা ব্যবহার করেছিলেন স্কিনার। বিভিন্ন উদ্দেশ্যে পায়রাগুলোকে হরেক রকমের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা ছিল তার। খিদে পেলে নির্দিষ্ট সুইচ টেপার প্রশিক্ষণ দিয়েছিলেন পোষা পায়রাগুলোকে।

তিনি একদিন আকাশে এক ঝাঁক পাখিকে উড়তে দেখেন। এই দৃশ্য দেখে তখনই বোমা নিক্ষেপে পাখি ব্যবহারের বুদ্ধি মাথায় আসে নব উদ্ভাবনের নেশায় মত্ত স্কিনারের।

পাখিদের পাখি নয়, বরং একেকটা অসাধারণ চলনক্ষমতাসম্পন্ন 'ডিভাইস' হিসেবে দেখলেন তিনি। ভাবলেন, এরা কি একটা ক্ষেপণাস্ত্রের চালক হতে পারবে না?

প্রকল্প শুরু

পায়রার দৃষ্টিশক্তি প্রখর। এছড়াও কঠিন বা বিশৃঙ্খল পরিস্থিতিতে অবিচলিত থেকে স্বাভাবিক আচরণ করে তারা। তাই প্রকল্পের অংশ হিসেবে বোমাযুক্ত একটি ছোট রকেট তৈরি করেন, সেটিতে ছিল তিনটি ছোট বৈদ্যুতিন স্ক্রিন এবং তিনটি ছোট পায়রা বসতে পারে এমন ককপিট। রকেটের সম্মুখের দৃশ্য দেখা যেত স্ক্রিনগুলোতে।

প্রকল্পটিতে রাস্তার পায়রাদের ব্যবহার করেছিলেন স্কিনার। সেগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দিতে শুরু করেন যাতে পায়রাগুলো লক্ষ্যবস্তু চিনতে পারে এবং চেনা মাত্রই খোঁচা দেয়। তিনটি পায়রা একসঙ্গে খোঁচা দেওয়া মানে হলো সেই দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এভাবে ঠোকরাতে থাকলে প্রত্যেক পায়রার মাথায় সংযুক্ত তারগুলো বোমাটিকে সচল করে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে। কিন্তু লক্ষ্যবস্তুর সংকেত দিয়ে বোমা নিক্ষেপের পর পায়রাগুলো সেখান থেকে কীভাবে পালাবে তার সমাধান খুঁজে পাননি স্কিনার। তাই বিস্ফোরণের সাথে সাথে পায়রাগুলোর মৃত্যু ছিল অবধারিত।

প্রকল্পের পরীক্ষায় সফল হয়েছিলেন স্কিনার। দেখিয়েছিলেন প্রশিক্ষিত পায়রাগুলোর সফল প্রদর্শনী। কিন্তু তাতেও সন্দেহ থেকে যায় কর্মকর্তাদের মনে। ফলাফল, শেষমেষ তারা এ প্রকল্প বন্ধ করে দেন।

প্রজেক্ট পিজিয়নের অবসান ঘটলেও প্রশিক্ষিত পায়রাগুলোকে নিজের কাছে রেখে দিয়েছিলেন স্কিনার। কৌতুহলবশত মাঝেমধ্যেই পরীক্ষা করে দেখতেন তাদের দক্ষতা তখনও ঠিকঠাক আছে কি না। ছয় বছর পরেও দেখা যায় পায়রাগুলো আগের মতোই ঠিক জায়গায় ঠোকরাতে সক্ষম।

তবে প্রকল্প বাস্তবায়িত হোক বা না হোক, দেশের অন্যতম প্রভাবশালী মনোবিজ্ঞানী বনে গিয়েছিলেন তিনি।  

Related Topics

টপ নিউজ

মিসাইল প্রযুক্তি / পায়রা / ক্ষেপণাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস
  • ইরানের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত ও ৬০ শতাংশ লঞ্চার এখনও অক্ষত
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানের এখনো রয়েছে ব্যাপক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সর্বশেষ মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net