Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাসে ট্যাংকার জাহাজের ‘ছায়া বহর’ গড়ে তুলেছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 December, 2022, 09:35 pm
Last modified: 03 December, 2022, 10:28 pm

Related News

  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাসে ট্যাংকার জাহাজের ‘ছায়া বহর’ গড়ে তুলেছে রাশিয়া

শিপিং ব্রোকার সংস্থা– ব্রেমারের প্রাক্কলন, মস্কোর নিজস্ব বহরে ১০০টির বেশি জাহাজ রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে তেল রপ্তানিতে বিদেশি ট্যাংকার জাহাজের ওপরই বেশি নির্ভরশীলতা ছিল রাশিয়ার। কিন্তু, ইইউ ও আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে অনেক কোম্পানিই রাশিয়ার তেলবহন করতে চাইছে না। এই বাধাটি এড়াতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাহাজগুলো কিনেছে মস্কো। 
টিবিএস ডেস্ক
03 December, 2022, 09:35 pm
Last modified: 03 December, 2022, 10:28 pm
বিশ্লেষকদের ধারণা- ভারত, চীন ও তুরস্কসহ রাশিয়ান তেলের অন্যান্য বৃহৎ ক্রেতা দেশে রপ্তানিতে এই ট্যাংকার বহর ব্যবহার করা হবে। ছবি: গেটি ইমেজেস/ ভায়া ফিন্যান্সিয়াল টাইমস

ইউক্রেনে আগ্রাসনের পর- রাশিয়ার তেল রপ্তানিতে নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এসব বিধিনিষেধের প্রভাব এড়িয়ে তেল বাণিজ্য অব্যাহত রাখতে ১০০টি পুরোনো তেলবাহী ট্যাংকার জাহাজের বহর গড়ে তুলেছে রাশিয়া। বিষয়টি প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) জানিয়েছেন জাহাজ শিল্পের ব্রোকার ও বিশ্লেষকরা। 

শিপিং ব্রোকার– ব্রেমার সংস্থার প্রাক্কলন, মস্কোর নিজস্ব বহরে ১০০টির বেশি জাহাজ রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে তেল-রপ্তানি বিদেশি   ট্যাংকার  জাহাজের ওপরই বেশি নির্ভরশীলতা ছিল রাশিয়ার। কিন্তু, ইইউ ও আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আসার ভয়ে অনেক কোম্পানিই রাশিয়ার তেলবহন করতে চাইছে না। এই বাধাটি এড়াতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাহাজগুলি কিনেছে মস্কো। 

জ্বালানি পরামর্শক রিস্টাড এফটি'কে জানায়, চলটি বছর ক্রয় এবং ইরান ও ভেনিজুয়েলায় চলাচলকারী জাহাজ যুক্ত করার মাধ্যমে ১০৩টি   ট্যাংকার ের বহর গড়েছে রাশিয়া। ইরান ও ভেনিজুয়েলাও রয়েছে পশ্চিমাদের তেল রপ্তানি নিষেধাজ্ঞার অধীনে। তাদেরকে এতদিন ভাড়ায়   ট্যাংকার  জাহাজ দিত মস্কো। 

পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়াতে নিজস্ব ট্যাংকার বহর গড়ে তোলার ব্যাপারে ব্যাপক উদ্যোগ নেয় ক্রেমলিন। গোপনে গড়ে তোলায় একে 'ছায়া বহর' নাম দিয়েছে পশ্চিমা গণমাধ্যম। 

রাশিয়ার বিরুদ্ধে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে– দেশটি থেকে সমুদ্রপথে তেল আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা, গত সোমবার থেকে এটি কার্যকর হয়েছে। এছাড়া, রাশিয়ার তেলে সর্বোচ্চ ৬০ ডলার মূল্যসীমা আরোপের পক্ষেও গত শুক্রবার সম্মতি দিয়েছে ইউরোপীয় ব্লকটি। এই উদ্যোগ জি-৭ এর নিষেধাজ্ঞারই বর্ধিত অংশ।  

জ্বালানি ব্যবসায়ীরা জানান, রাশিয়ার 'ছায়া বহর' এসব প্রচেষ্টার প্রভাবকে প্রশমিত করবে, তবে পুরোপুরি দূর করতে পারবে না। 

জাহাজে পণ্য পরিবহনে নানান দুর্ঘটনার ঝুঁকি থাকে। এতে মালামালের ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণের ভার নেয় বীমাকারী সংস্থা। লন্ডনের লয়ডস এ ধরনের একটি বড় বীমা সেবাদাতা। কিন্তু, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল বহনকারী জাহাজকে বিমা সেবা দিতে পারবে না তারা। ইইউ এবং জি-৭ এভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে- যাতে বিমা সেবার অভাবে বৈশ্বিক   ট্যাংকার  বহরের সেবা বঞ্চিত হয় মস্কো। তবে মূল্যসীমা মেনে নিলে যেকোনো গন্তব্যের জন্য রাশিয়ান তেল বহনে তারা বিমা সুবিধা পাবে। 

তবে রাশিয়া অনেক আগেই জানিয়েছে, মূল্যসীমাকে সমর্থনকারী কোনো দেশের সাথে জ্বালানি বাণিজ্য করবে না। এর অর্থ– পশ্চিমা বিশ্বের কাছে তেল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করার পাল্টা পদক্ষেপ নিতে পারে মস্কো। 

বিকল্প হিসেবে, ভারত, চীন ও তুরস্কের মতো দেশে সরবরাহ বৃদ্ধির লক্ষ্য নিতে পারে, যাতে ওই দেশগুলো তা আবার পুনঃরপ্তানি করে আর্থিকভাবে লাভবান হতে পারে। তাছাড়া, কম দামে তেল কেনার সুবিধাও এরমধ্যেই পাচ্ছে তারা। ইউরোপ যখন রাশিয়ার তেল আমদানি কমায়– তার মধ্যেই রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে তুরস্ক।  

ব্রেমারের ট্যাংকার  রিসার্চ শাখার প্রধান অনুপ সিং বলেন, 'জাহাজের মালিকানা রেজিস্ট্রির হিসাবে নজর দিলে সেখানে অনেক নতুন ও বেনামি ক্রেতাকে দেখা যাবে, এভাবে রাশিয়ার   ট্যাংকার  ক্রয়কে ট্র্যাক করা সম্ভব'।     

তিনি বলেন, "এসব ক্রেতার ব্যাপারে আমাদের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্রোকাররা তেমন কিছুই জানে না। তবে আমরা নিশ্চিত, এভাবে কেনা বেশিরভাগ জাহাজেরই চূড়ান্ত ঠিকানা হয়েছে রাশিয়া।"
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া / অয়েল ট্যাংকার / জাহাজ / ছায়া বহর / পশ্চিমা নিষেধাজ্ঞা / তেল রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net