Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ঘানাকে হারিয়েও বিদায় নিলো উরুগুয়ে

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2022, 11:20 pm
Last modified: 02 December, 2022, 11:38 pm

Related News

  • ২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব
  • ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া
  • ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে
  • কোপা আমেরিকায় নজর থাকবে যাদের ওপর
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার

ঘানাকে হারিয়েও বিদায় নিলো উরুগুয়ে

শেষ ষোলোয় উঠতে জয়ের বিকল্প ছিলো না উরুগুয়ের। কাঙ্খিত সেই জয় এলো, কিন্তু তা যথেষ্ট হলো না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। ২০ বছর পর প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হলো লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি।
টিবিএস রিপোর্ট
02 December, 2022, 11:20 pm
Last modified: 02 December, 2022, 11:38 pm

১২ বছর আগের দুঃসহ স্মৃতিই যেন চাপ হয়ে ভর করলো ঘানা শিবিরে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এফএনবি স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে সেই পেনাল্টি মিসের ক্ষত এখনও যাদের মনে দগদগে, সেই ঘানা আবারও একই ভুল করলো। একই প্রতিপক্ষের বিপক্ষে পেনাল্টি পেয়ে আবারও গোল করতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকার দেশটি। সুযোগ হারিয়ে পরে হজম করতে হলো ২ গোল। প্রতিশোধের মিশন নিয়ে নেমে সেই প্রতিপক্ষের বিপক্ষে মেনে নিতে হলো হার। 

শুক্রবার কাতারের আল জানোব স্টেডিয়ামে 'এইচ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়ে উরুগুয়ে। শেষ ষোলোয় উঠতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলো না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কাঙ্খিত সেই জয় এলো, কিন্তু এই জয় যথেষ্ট হলো না। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচের সমীকরণের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। ২০ বছর পর প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হলো লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। 

দক্ষিণ কোরিয়ার সমান চার পয়েন্ট হওয়ায় গোল ব্যবধান, গোল দেওয়া ও হজম করার হিসেব কষা হয়। গোল ব্যধানে সমান থাকলেও বেশি গোল দেওয়ায় পিছিয়ে পড়ে উরুগুয়ে। পরের রাউন্ডে উঠতে ঘানারও দরকার ছিল জয়, তবে ড্র করলেও থাকতো সম্ভাবনা। কিন্তু এমন ম্যাচের চাপ সামলাতে পারলো না তারা। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের চার নম্বর দল হিসেবে উরুগুয়ের সঙ্গে তারাও বিদায় নিলো। 

এই গ্রুপ থেকে চমক দেখানো দক্ষিণ কোরিয়া রানার্স-আপ হিসেবে উঠেছে দ্বিতীয় রাউন্ডে। একই সময়ে শুরু হওয়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে ২-২ গোলে হারিয়েছে এশিয়ার দেশটি। বিশ্বকাপে ১১ বারের মিশনে এ নিয়ে তৃতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠলো কোরিয়া। প্রথম দুই ম্যাচ জিতেই পরের রাউন্ড নিশ্চিত করা পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে পা রাখলো। 

উরুগুয়ে ২-০ গোলে জিতলেও ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। গোলের জন্য মরিয়া দুই দলই সুযোগ বুঝে হানা দিয়েছে প্রতিপক্ষের শিবিরে। ম্যাচে ৪৯ শতাংশ সময় বল পায়ে রাখা উরুগুয়ে গোলমুখে শট নেয় ১২টি, এর মধ্যে ৭টি থাকে লক্ষ্যে। ঘানার নেওয়া ১০টি শটের ৪টি ছিল লক্ষ্যে। উরুগুয়ের পক্ষে দুটি গোলই করেন দিওগ্রিয়ান দি আরাসেতা। 

Related Topics

টপ নিউজ

উরুগুয়ে ফুটবল দল / কাতার বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব
  • ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া
  • ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে
  • কোপা আমেরিকায় নজর থাকবে যাদের ওপর
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net