Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে

খেলা

টিবিএস রিপোর্ট
07 July, 2024, 09:15 am
Last modified: 07 July, 2024, 11:14 am

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • কোনো ম্যাচ না জিতেই অনূর্ধ্ব-১৭ সাফের সেমিতে বাংলাদেশ

ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে

পরপর দুটি টাইব্রেকার হেরে দুটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাজিল। শেষ ১৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে উরুগুয়ে। সেমি-ফাইনালে মার্সেলো বিয়েলসার দল মুখোমুখি হবে পানামাকে বিধ্বস্ত করা কলম্বিয়ার।
টিবিএস রিপোর্ট
07 July, 2024, 09:15 am
Last modified: 07 July, 2024, 11:14 am

আবারও টাইব্রেকার, আবারও বিভীষিকা ব্রাজিলের জন্য। ২০২২ বিশ্বকাপের মতো টাইব্রেকারেই ২০২৪ কোপা জেতার স্বপ্ন ভেঙে গেল সেলেসাওদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। 

পরপর দুটি টাইব্রেকার হেরে দুটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাজিল। শেষ ১৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে উরুগুয়ে। সেমি-ফাইনালে মার্সেলো বিয়েলসার দল মুখোমুখি হবে পানামাকে বিধ্বস্ত করা কলম্বিয়ার। 

নির্ধারিত সময়ের ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। বেশ কয়েকবার খেলা থামাতে হয়েছে আর্জেন্টাইন রেফারিকে। দুই দলের খেলোয়াড়রা তো হাতাহাতিতেও জড়িয়েছেন। কিন্তু ফুটবল ম্যাচ জিততে যেটি করতে হয়, সেই গোলটাই কোনো দল করতে পারেনি। 

তবে ম্যাচের ৭৪ মিনিটে উরুগুয়ের নাহিতান নান্দেজ সরাসরি লাল কার্ড দেখার পর যোগ করা সময় মিলিয়ে ২০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে উরুগুয়ে। সেই সুযোগও নিতে পারেনি ব্রাজিল। এমনকি রক্ষণে উরুগুয়ের সবচেয়ে বড় ভরসার জায়গা রোনাল্ড আরাউহো চোট পেয়ে ম্যাচের ৩৩ মিনিটেই বদলি হয়ে যান। 

টাইব্রেকারে নিজেদের প্রথম শটই মিস করে ব্রাজিল। উরুগুয়ে গোলরক্ষক রোচেট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এদার মিলিতাওয়ের শট। উরুগুয়ে নিজেদের প্রথম তিন শটেই গোল করে। এরপর ব্রাজিলের দগলাস লুইজের শট লাগে পোস্টে। 

চতুর্থ শটে গোল করলেই জিতত উরুগুয়ে। কিন্তু হোসে মারিয়া হিমেনেজের শট ঠেকিয়ে দেন এলিসন। কিন্তু তাতেও আরেকটি সুযোগ পায় উরুগুয়ে। নিজেদের শেষ শটে গোল করে বিয়েলসার দলকে সেমি-ফাইনালে তুলে দেন ম্যানুয়েল উগার্তে।

Related Topics

টপ নিউজ

২০২৪ কোপা আমেরিকা / ব্রাজিল ফুটবল দল / উরুগুয়ে ফুটবল দল / সেমি-ফাইনাল / টাইব্রেকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • কোনো ম্যাচ না জিতেই অনূর্ধ্ব-১৭ সাফের সেমিতে বাংলাদেশ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net