Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
রাস্তায় পড়েছিল লাশ, করোনা আতঙ্কে লাশের পাশে যায়নি কেউ

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
11 April, 2020, 12:30 pm
Last modified: 11 April, 2020, 12:35 pm

Related News

  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ভারতের কেরালায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো
  • দেশে ওমিক্রন বিএফ.৭ শনাক্তের পর বন্দরে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের
  • দেশে করোনার নতুন ধরন ওমিক্রন বিএফ.৭ শনাক্ত: আইইডিসিআর
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর

রাস্তায় পড়েছিল লাশ, করোনা আতঙ্কে লাশের পাশে যায়নি কেউ

করোনা ভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ যাচ্ছিল না। রাস্তা দিয়ে লোকজন চলাচল করলেও দুপুর পর্যন্ত এ খবর জানানো হয়নি পুলিশকে। 
বরিশাল প্রতিনিধি
11 April, 2020, 12:30 pm
Last modified: 11 April, 2020, 12:35 pm

বরিশালে আগৌলঝাড়া উপজেলায় পয়সার হাট ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পড়েছিল এক বৃদ্ধার লাশ। কিন্তু করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে কাছে যায়নি কেউই। বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। 

শুক্রবার (১০ এপ্রিল) ভোর থেকেই স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন ওই লাশটি। তবে করোনা ভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ যাচ্ছিল না। রাস্তা দিয়ে লোকজন চলাচল করলেও দুপুর পর্যন্ত এ খবর জানানো হয়নি পুলিশকে। 

দুপুর ৩ টার দিকে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে আগৌলঝাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর লাশটি পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকেই। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না। তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক রোগী মনে হয়েছে। 

শুক্রবার ভোরে কয়েকজন রাস্তায় বেরিয়ে বৃদ্ধার লাশটি পড়ে থাকতে দেখেছেন। করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। এ কারণে কেউ লাশের কাছে যেতে সাহস পায়নি।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, স্থানীয় চৌকিদার দুপুর আড়াইটার দিকে থানায় ফোন করে জানান, রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। তবে করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশেও কেউ ভিড়ছে না। খবর পেয়ে তিনি (ওসি আফজাল হোসেন) পুলিশ সদস্যদের নিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।  

ওসি মো. আফজাল হোসেন আরও জানান, বৃহস্পতিবার রাতের যে কোন সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। আপাতত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ভারতের কেরালায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো
  • দেশে ওমিক্রন বিএফ.৭ শনাক্তের পর বন্দরে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের
  • দেশে করোনার নতুন ধরন ওমিক্রন বিএফ.৭ শনাক্ত: আইইডিসিআর
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net