Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানির প্রস্তাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
21 November, 2022, 07:30 pm
Last modified: 21 November, 2022, 07:35 pm

Related News

  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির
  • ৩ মাস পরপর বিদ্যুতের দাম বাড়ালে ক্ষতি হবে শিল্প ও অর্থনীতির: ব্যবসায়ী নেতারা
  • মার্চ নয়, ১ ফেব্রুয়ারি থেকে বাড়ল বিদ্যুতের দাম
  • গ্রাহকদের জন্য আরেকটি বৈদ্যুতিক শক! খুচরা পর্যায়ে দাম বাড়লো ৫ শতাংশ 
  • গ্রাহকদের জন্য এবার বৈদ্যুতিক শক!

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানির প্রস্তাব

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. আজহারুল ইসলাম গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খুচরা পর্যায়ে ২০ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মূলত পাইকারি দাম বাড়াতে খুচরা বিদ্যুৎ বিক্রির প্রভাব বিবেচনা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট 
21 November, 2022, 07:30 pm
Last modified: 21 November, 2022, 07:35 pm
সংগৃহীত ছবি

পাইকারিতে বাড়তেই খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) হাজির হলো- বিতরণ কোম্পানি। গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রথম প্রস্তাব দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। খুলনা বরিশালসহ দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ করে প্রতিষ্ঠানটি।

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. আজহারুল ইসলাম গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার (২০ নভেম্বর) খুচরা পর্যায়ে ২০ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মূলত পাইকারি দাম বাড়াতে খুচরা বিদ্যুৎ বিক্রির প্রভাব বিবেচনা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, 'আমরা এখনও আবেদন করিনি। কিন্তু আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। এখনও আমার অফিসে এ বিষয়ে কাজ চলছে।'

পাইকারি বা বাল্ক রেটে বিদ্যুৎ কেনে বিতরণ কোম্পানিগুলো। সোমবার (২১ নভেম্বর) বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে- এর কোনো প্রভাব গ্রাহক পর্যায়ে না পড়লেও বিতরণ কোম্পানিগুলো এতে লোকসান করবে। বিতরণ কোম্পানি তাদের লোকসান পোষাতে গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির আবেদন করে। এই আবেদনের ওপর শুনানি করে কমিশন গ্রাহক পর্যায়ে দাম নির্ধারণ করে দেয়। গ্রাহক পর্যায়ে কমিশন দাম নির্ধারণ করার আগপর্যন্ত বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধির জন্য গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে পারে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকাতে ডেসকো, ডিপিডিসি এবং দক্ষিণ-পশ্চিমে ওজোপাডিকো এবং উত্তরাঞ্চলে নেসকো বিদ্যুৎ বিতরণ করে থাকে।

সোমবার পাইকারি বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়।

Related Topics

টপ নিউজ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম / বিতরণ কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির
  • ৩ মাস পরপর বিদ্যুতের দাম বাড়ালে ক্ষতি হবে শিল্প ও অর্থনীতির: ব্যবসায়ী নেতারা
  • মার্চ নয়, ১ ফেব্রুয়ারি থেকে বাড়ল বিদ্যুতের দাম
  • গ্রাহকদের জন্য আরেকটি বৈদ্যুতিক শক! খুচরা পর্যায়ে দাম বাড়লো ৫ শতাংশ 
  • গ্রাহকদের জন্য এবার বৈদ্যুতিক শক!

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net