Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
এক বিলিয়নেরও বেশি তরুণ হেডফোন এবং অন্যান্য উচ্চ শব্দের কারণে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে

ফিচার

টিবিএস ডেস্ক 
18 November, 2022, 04:25 pm
Last modified: 18 November, 2022, 04:28 pm

Related News

  • বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ
  • অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা শুরু: ‘গর্বিত’ বললেন প্রধানমন্ত্রী; কিশোরদের মিশ্র প্রতিক্রিয়া
  • 'সিঙ্গেল' থাকার প্রবণতা যেভাবে বদলে দিচ্ছে বিশ্বকে
  • বিএনপি ১৯.৬%, জামায়াত ১৬.৯%; ভোটে এখনও সিদ্ধান্তহীন ৩০% তরুণ: বিওয়াইএলসি জরিপ
  • মাদক, আত্মহত্যা, রোগব্যাধিতে বাড়ছে বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার: গবেষণা

এক বিলিয়নেরও বেশি তরুণ হেডফোন এবং অন্যান্য উচ্চ শব্দের কারণে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে

স্বেচ্ছায় অনিরাপদ মাত্রায় অডিও শোনার অভ্যাসের কারণে বিশ্বজুড়ে ৬৭ কোটি থেকে ১৩৫ কোটি কিশোরকিশোরী ও তরুণ শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে আছেন। তরুণদের ২৩.৮ শতাংশ ডিভাইসে উচ্চ শব্দে গানসহ নানান অডিও নিয়মিত শুনে থাকেন। বিশেষ করে, তারাই শ্রবণ সংক্রান্ত ক্ষতির সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এর পরিপ্রেক্ষিতে, গবেষকরা নিরাপদ শ্রবণ অভ্যাস গড়ে তোলা ‘জরুরি প্রয়োজন’ বলে সতর্ক করেছেন।
টিবিএস ডেস্ক 
18 November, 2022, 04:25 pm
Last modified: 18 November, 2022, 04:28 pm
সংগৃহীত প্রতীকী ছবি

শব্দের তীব্রতা পরিমাপের একক হলো- ডেসিবল। নিরিবিলি কোনো পাঠাগারে নিচু স্বরের কথোপকথনের শব্দের মাত্রা প্রায় ২৫ ডেসিবল। ব্যস্ত সড়কে যানবাহনের শব্দমাত্রা ৫০ থেকে ৬০ ডেসিবল পর্যন্ত হতে পারে। আবার ড্রিল মেশিনের ক্ষেত্রে তা ১০০'র বেশিও হতে পারে।

কিন্তু, মানুষের শ্রবণ সীমার স্বাভাবিক মাত্রা ৪৫ ডেসিবল। এর বেশি হলে শব্দদূষণ হয়; যার ফলে মানুষের দেহে নানান সমস্যার তৈরি হয়। বিজ্ঞান বলছে, অল্প, মধ্য অথবা দীর্ঘ সময়ের জন্য ৮০ ডেসিবলের বেশি মাত্রার শব্দ দীর্ঘসময় ধরে কানে আসতে থাকলে- শ্রবণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এমনকি এর ফলে কোনো ব্যক্তি শ্রবণশক্তিও হারাতে পারেন বা বধির হয়ে যেতে পারেন। এসব তথ্য উঠে এসেছে এল পাইসের এক প্রতিবেদনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদন অনুযায়ী, পোর্টেবল অডিও ডিভাইসে ১০০ ডেসিবলে ১৫ মিনিট ধরে কোনো কিছু শুনলে- তা কোনো কারখানা কর্মীর আট ঘণ্টা কাজের ৮৫ ডেসিবল মাত্রার শব্দ- অভিজ্ঞতার সমান হয়। একজন শ্রোতা সাধারণত ৭৫ থেকে ১০৫ ডেসিবল মাত্রায় অডিও শোনেন- যা ডব্লিউএইচও'র মতে 'উদ্বেগের বিষয়।'

কারো শব্দ সহ্যক্ষমতার সীমা কত হতে পারে- তা ব্যক্তিভেদে ভিন্ন হয়। বহুদিন ধরে উচ্চশব্দের সংস্পর্শে থাকলে, তা ব্যক্তির শ্রবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। শব্দদূষণের কারণে- বিশেষ করে মানুষের অন্তকর্ণে 'ককলিয়া' নামক যে শামুকের আকৃতির প্যাঁচানো নালিকার মতো অংশ থাকে, সেটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ডব্লিউএইচও'র হিসাবমতে, বিশ্বজুড়ে বর্তমানে ৪৩ কোটি মানুষের শ্রবণশক্তি অক্ষম এবং উচ্চ শব্দ প্রতিরোধে কোনো পদক্ষেপ না নিলে এ সংখ্যাটি অচিরেই দ্বিগুণ হতে পারে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নাল গ্লোবাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণার প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছায় অনিরাপদ মাত্রায় অডিও শোনার অভ্যাসের কারণে বিশ্বজুড়ে ৬৭ কোটি থেকে ১৩৫ কোটি কিশোরকিশোরী ও তরুণ শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে আছেন। তরুণদের ২৩.৮ শতাংশ ডিভাইসে উচ্চ শব্দে গানসহ নানান অডিও নিয়মিত শুনে থাকেন। বিশেষ করে, তারাই শ্রবণ সংক্রান্ত ক্ষতির সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এর পরিপ্রেক্ষিতে, গবেষকরা নিরাপদ শ্রবণ অভ্যাস গড়ে তোলা 'জরুরি প্রয়োজন' বলে সতর্ক করেছেন।

গবেষণাটিতে প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি সময় ধরে ৮০ ডেসিবল মাত্রার শব্দকে 'অনিরাপদ শ্রবণ অভ্যাস' বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে গবেষকরা দুই ধরনের ঝুঁকির ওপর আলোকপাত করেন। প্রথমত, মুঠোফোন বা মিউজিক প্লেয়ারে হেডফোনের সাহায্যে গান শোনা এবং দ্বিতীয়ত, উচ্চ শব্দযুক্ত পরিবেশ বা স্থান যেমন- কোনো বার বা ক্লাবে উপস্থিত থাকা। 

গবেষক লরেন ডিলার্ড বলেন, 'উচ্চশব্দের ফলে কানের সেন্সরি কোষ এবং অন্যান্য গঠন বিবশ হয়ে একসময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও সাময়িক শ্রবণশক্তি হারানোসহ টিনিটাস (কানে ঝিঁঝিঁ পোকার বা স্টিমারের মতো আওয়াজ শোনা) এর মতো সমস্যা হতে পারে।

আর কোনো ব্যক্তি নিয়মিত বা অনেক সময় ধরে উচ্চস্বরের সংস্পর্শে থাকলে টিনিটাসের পাশাপাশি স্থায়ীভাবে শ্রবণশক্তি হারাতে পারেন, যা নিরাময় করা সম্ভব নাও হতে পারে।

তবে প্রত্যেক গবেষণার মতো এ গবেষণাটিতেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, গবেষকরা নিম্ন আয়ের দেশে এই জরিপ পরিচালনা করেননি। সুতরাং, তারা যেসব দেশের ওপর নিরীক্ষা করে ফলাফল দিয়েছেন- তা অন্য দেশের ক্ষেত্রে ঠিক নাও হতে পারে।

কিন্তু, এটির ফলাফলের সাথে বিজ্ঞানের আরও অন্যান্য গবেষণার ফলাফলের খুব একটা পার্থক্য নেই। অটোলজি কমিশন অব দ্য স্প্যানিশ সোসাইটি অব অটোল্যারিঙ্গোলোজি-এর প্রেসিডেন্ট লুইস ল্যাসালেটা মনে করেন, উচ্চশব্দের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই গবেষণাটি গুরুত্বপূর্ণ। 

ডব্লিউএইচও'র হিসাবমতে, ১২ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশ ব্যক্তিগত ডিভাইসে উচ্চশব্দে গান শোনেন।

স্পেনের একটি নাইটক্লাব। ছবি: এল পাইস

শ্রবণশক্তি হারানো এবং টিনিটাস

চারপাশ নিস্তব্ধ থাকার পরও কানে অস্বাভাবিক কোনো শব্দ যেমন ঝিঁঝিঁ পোকা বা স্টিমার কিংবা ঢাক পেটানোর শব্দ শোনার সমস্যাকে টিনিটাস বলা হয়।

উচ্চশব্দে অডিও শোনার ফলে সাময়িকভাবে শ্রবণশক্তি হারানো বা তীব্র মাত্রায় টিনিটাস হতে পারে। অল্প বয়স থেকে অনিয়ন্ত্রিতভাবে উচ্চশব্দের সংস্পর্শে আসলে– বার্ধক্যে শ্রবণশক্তিতে স্বাভাবিকের চেয়ে বেশি সমস্যা দেখা দিতে পারে।

বিজ্ঞানীরা সতর্ক করেন, শিশুদের ক্ষেত্রে শ্রবণ ক্ষমতা হারানো স্কুলের পারফর্ম্যান্সে ক্ষতি ও মনোযোগ নষ্ট হতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে- মানসিক স্বাস্থ্যের অবনতি থেকে শুরু করে চিন্তার বৈকল্যের মতো গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে।

তবে গবেষকরা এটিও স্বীকার করেন যে, কিশোরকালে অধিক সময় ধরে উচ্চশব্দে অডিও শোনার সাথে স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের সম্পৃক্ততার উদাহরণ কম। তবে এতে শ্রবণের স্নায়বিক সিস্টেমের ক্ষতি হওয়ার প্রমাণ মিলেছে নানা গবেষণায়।

লরেন বলেন, উচ্চশব্দের কিছু শোনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সাময়িক ক্ষতি, টিনিটাস এবং শোনার ক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে। তবে তা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়।'

সাময়িক হোক কিংবা স্থায়ী; উচ্চশব্দে যে ক্ষতি হয়- তা নিশ্চিত। ল্যাসেলেটা বলেন, 'কেবল অস্বস্তিকর টিনিটাস এবং মানসিক স্বাস্থ্যের অবনতি নয়, ইস্কেমিক হৃদরোগ হওয়ারও আশঙ্কা রয়েছে। টিনিটাস সাধারণ একটি সমস্যা হতে পারে, কিন্তু যাদের এটি একাধিক বার বা প্রতিনিয়ত হতে থাকে– এর প্রভাবে তাদের মানসিক সাহায্য (চিকিৎসা) জরুরি হয়ে পড়ে।' 
 
শ্রবণ সমস্যাকে গুরুত্ব না দেওয়া

অনেকে শ্রবণ সংক্রান্ত সমস্যাগুলোকে তুচ্ছ করে এড়িয়ে চলেন। এতে ঝুঁকি আরও বেড়ে যায় বলে চিকিৎসকরা নিরাপদ শ্রবণ অভ্যাস গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধির সুপারিশ করেন। 

উচ্চশব্দ সংক্রান্ত নানা নীতিমালা প্রণয়নের ওপর বিশেষ জোরদার করেন গবেষকরা। উদাহরণস্বরূপ, সুইজারল্যান্ডে বিনোদনমূলক স্থানে শব্দমাত্রা নিয়ন্ত্রণের বিধিমালা রয়েছে। এ নিয়ম অনুসারে, প্রতি ঘণ্টায় শব্দের মাত্রা গড়ে ১০০ ডেসিবলের মাঝে রাখতে হবে এবং প্রয়োজনে বিনামূল্যে ইয়ারপ্লাগ (শব্দের তীব্রতা বাড়লে, শ্রবণশক্তির নিরাপত্তার জন্য ব্যবহৃত) বিতরণ করতে হবে। 

ক্ষতি এড়িয়ে যেতে চাইলে, দৈনন্দিন জীবনে হেডফোনে গান বা যেকোনো অডিও শোনার অভ্যাসে পরিবর্তন আনতে হবে। ৬০ শতাংশ ভলিউমের বেশি উচ্চশব্দ এক ঘণ্টার বেশি শোনা উচিত নয় বলে সুপারিশ করেন ল্যাসেলেটা। হেডফোনে ভলিউম কমিয়ে গান শুনতে এবং কোনো কনসার্টের উচ্চশব্দ থেকে নিজের কান রক্ষায় জোর দেন তিনি। 
 
 
 

Related Topics

টপ নিউজ

শ্রবণশক্তি / হেডফোন / শব্দ দূষণ / তরুণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ
  • অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা শুরু: ‘গর্বিত’ বললেন প্রধানমন্ত্রী; কিশোরদের মিশ্র প্রতিক্রিয়া
  • 'সিঙ্গেল' থাকার প্রবণতা যেভাবে বদলে দিচ্ছে বিশ্বকে
  • বিএনপি ১৯.৬%, জামায়াত ১৬.৯%; ভোটে এখনও সিদ্ধান্তহীন ৩০% তরুণ: বিওয়াইএলসি জরিপ
  • মাদক, আত্মহত্যা, রোগব্যাধিতে বাড়ছে বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার: গবেষণা

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net