Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মাস্টোডনের রমরমা: টুইটার ছেড়ে যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটছেন ব্যবহারকারীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2022, 09:40 pm
Last modified: 08 November, 2022, 11:08 am

Related News

  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

মাস্টোডনের রমরমা: টুইটার ছেড়ে যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটছেন ব্যবহারকারীরা

টুইটার ছেড়ে দলে দলে এই সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কে সাইনআপ করতে ছুটছে মানুষ।
টিবিএস ডেস্ক
06 November, 2022, 09:40 pm
Last modified: 08 November, 2022, 11:08 am
মাস্টোডন ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার। ছবি: অ্যাডোবি স্টক

টুইটার কিনে নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকেই টুইটার ছেড়ে মাস্টোডন নামের ছোট একটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সাইনআপ করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। খবর সিএনএনের।

২০১৬ সালে যাত্রা শুরু হলেও মাস্টোডনের নাম অপরিচিতই ছিল এতদিন। তবে চলতি সপ্তাহ থেকেই তরতর করে বড় হচ্ছে মাস্টোডন। 

টুইটারের স্পষ্ট বিকল্প না থাকতে পারে, তবে মাস্টোডনের ইউজার ইন্টারফেস অনেকটাই টুইটারের মতো। তবে এই প্ল্যাটফর্মটি টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একটিমাত্র কোম্পানি দ্বারা পরিচালিত হয় না; এটি পরিচালনা করে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি।

মাস্টোডন একদিকে যেমন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়, অন্যদিকে এতে নেই কোনো বিজ্ঞাপনের উৎপাতও। 

মাস্টোডনের প্রতিষ্ঠাতা ইউজেন রোচকো। নামটি দেওয়া হয়েছে হেভি মেটাল ব্যান্ড মাস্টোডনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে। এটি চলে ক্রাউডফান্ডিং, অর্থাৎ মানুষের চাঁদায়। 

বৃহস্পতিবার রোচকো এক সাক্ষাৎকারে বলেন, ২৭ অক্টোবর থেকে ওইদিন পর্যন্ত মাস্টোডনের ব্যবহারকারী ২ লাখ ৩০ হাজার বেড়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। অন্যদিকে জুলাইয়ে টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২৩৮ মিলিয়ন।

ছবি: সংগৃহীত

রোচকো মাস্টোডনকে মূলত প্রকল্প হিসেবেই বানিয়েছিলেন। তিনি বলেন, 'হ্যাঁ, এটি টুইটারের মতো বড় নয়, তবে সম্প্রতি নেটওয়ার্কটির রেকর্ড সম্প্রসারণ হয়েছে।'

টুইটার থেকে বেশ কয়েকটি বড় নাম যোগ দিয়েছে মাস্টোডনে। যেমন নভেম্বরের শুরুতেই টুইটার ছেড়ে মাস্টোডনে সাইনআপ করেছেন কমেডিয়ান ক্যাথি গ্রিফিন। অক্টোবরের শেষ দিকে যোগ দিয়েছেন সাংবাদিক মলি জং-ফাস্ট। দুজনেরই টুইটারের বিপুলসংখ্যক অনুসারী ছিল।

মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর ৩০ অক্টোবর মাস্টোডনে যোগ দেন ইউসিএলএর সহযোগী অধ্যাপক সারাহ টি. রবার্টস। তিনি চলতি বছরের শুরুর দিকে টুইটারে স্টাফ গবেষক হিসেবে কাজ করতেন। টুইটারে তার অনুসারী ছিল ২৩ হাজার। মাস্টোডনে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে রবার্টসের অনুসারীর সংখ্যা ১ হাজারে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

টুইটার / মাস্টোডন / সামাজিক যোগাযোগমাধ্যম / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net