Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
পেট্রল বোমা হামলার ভয়াবহতার স্মৃতিচারণ করলেন ভুক্তভোগীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2022, 05:25 pm
Last modified: 06 November, 2022, 06:09 pm

Related News

  • মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন
  • তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে শুধু আহ্বান নয়, নিজেই রাস্তায় নেমেছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বাসযোগ্য করতে সময় দিলেন ২ সপ্তাহ
  • নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

পেট্রল বোমা হামলার ভয়াবহতার স্মৃতিচারণ করলেন ভুক্তভোগীরা

টিবিএস রিপোর্ট
06 November, 2022, 05:25 pm
Last modified: 06 November, 2022, 06:09 pm

২০১৩-১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় পেট্রোল বোমা হামলার শিকার ব্যক্তিরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা ও যন্ত্রণার নিয়ে আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। 

শাহবাগের জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের আয়োজিত 'অগ্নিসন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র' শীর্ষক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা এবং হামলার শিকার জীবিতরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন। 

অনুষ্ঠানটিতে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন পেট্রোল বোমা হামলার তীব্র নিন্দা জানান, সেইসাথে নিহতদের প্রতি গভীর দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, "অগ্নিসংযোগ মানবতার বিরোধী অপরাধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচার চলছে। এমনকি যারা হামলার নির্দেশ দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।" 

অনুষ্ঠানে কিছু ভুক্তভোগীদের বক্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

২০১৩ সালে নিহত ১৭ বছর বয়সী কিশোর নাহিদের মা রেনু বেগম। ঢাকায় আন্দোলন চলাকালীন মাদারীপুর থেকে ঢাকা আসার পথে নিহত হন নাহিদ। 

আমার নাম রেনু বেগম। আমি মাদারীপুরের শিবচর থেকে এসেছি। আমার ছেলে [নাহিদ] ঢাকায় যাচ্ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা হামলায় মৃত্যু হয় তার। 

"নাহিদকে এমনকি ঢামেক হাসপাতালেও নিয়ে যাওয়া যায়নি। মারা যাওয়ার সময় আমি ওকে দেখতেও পারিনি। এমনকি মৃতদেহও দেখতে পারিনি। ঘটনার পর আমি পড়ে গিয়েছিলাম। এখন ঠিকমতো দেখতে ও শুনতে পাই না। আমি এখনো সন্তান হত্যার বিচার পাইনি মাননীয় প্রধানমন্ত্রী। আমার সন্তানের (হত্যার) বিচার চাই। আপনে আমার মা, আমি আপনার সন্তান। আমার সন্তান হত্যার বিচার আপনে করবেন। আমার মায়ের কাছে অনুরোধ করতে পারি।'

পেট্রল বোমা হামলায় আহত ট্রাক ড্রাইভার রফিকুল ইসলাম 

"আমি সাধারণ ট্রাক ড্রাইভার। সন্তানদের খরচের জন্য সেদিন গাড়ি নিয়ে বের হয়েছিলাম। বিএনপি-জামায়াতের চারদিক থেকে ছোড়া পেট্রল বোমার শিকার হই আমি

'মাননীয় প্রধানমন্ত্রী, আমি এর কঠিন থেকে কঠিনতর বিচার চাই,' বলেন তিনি। 

নিহত পুলিশ কনস্টেবল জাকারিয়ার বিধবা স্ত্রী মায়া বেগম।

পিটিয়ে হত্যা করা পুলিশ কনস্টেবল জাকারিয়ার বিধবা স্ত্রী মায়া বেগম।

"আমার স্বামী গোপালগঞ্জে চাকরি করতেন। ডিউটিতে যোগ দিতে জন্য ঢাকার কাঁচপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিএনপি-জামায়াতের লোকজন তাকে হত্যা করে। 

"আমি চাই দায়ীদের শাস্তি হোক। আমার একটি ছেলে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার জন্য এবং আমার চিকিৎসার জন্য সাহায্যের দাবি জানাচ্ছি।"

বিএনপির নৃশসংতার ছবি তোলায় নির্যাতিত হয়েছিলেন ফটোসাংবাদিক আবু সাইদ তামান্না।  

"আমি দূর থেকে ছবি তুলছিলাম। তারা [বিএনপি] নিজেদের মধ্যে পেট্রোল বোমা বিতরণ করছিল। তখন ধাওয়া করে ছুরি দিয়ে হামলা করা হয়। আমার মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। আমাকে দেখতে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু সেই হামলার পর  আমি এখনও সুস্থ হইনি।

"রাজনীতির নামে মানুষজনকে মেরে আহত করবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এর বিচার চাই।"

কোচিং শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছিল শিক্ষার্থী অন্তু বড়ুয়া। এরপর থেকে তার দৃষ্টিশক্তি কমে গেছে। 

"২০১৩ সালের ২৮ শে মার্চ  আমার ওপর পেট্রোল বোমা হামলা হয়েছিল। এ ঘটনায় আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়। আমার প্রশ্ন আমার মতো শিশুদের কী দোষ ছিল? 

"পেট্রোল বোমা নিক্ষেপ কিভাবে রাজনীতির অংশ হতে পারে? আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।"

২০১৪ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ি কোনাপাড়ায় পেট্রোল বোমা হামলার শিকার হন সালাউদ্দিন ভূঁইয়া।

"প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ এখানে দেখে খুব খুশি আমি। ২০১৩ সালে হামলার পর হাসপাতালে থাকাকালীন তিনি আমাকে দেখতে গিয়েছিলেন। আমার দুই ছেলে, মা, বড় সংসার। আগে চেহারা ভালো ছিল, সব জায়গায় চাকরি পেতাম, এখন ঝলসে যাওয়া চেহারা দেখে কেউ চাকরি দেয় না। কাজ করার সামর্থ্য আছে, কিন্তু কেউ কাজ দেয় না।

"বিগত বছরগুলোতে পরিবারের ভরণপোষণ চালানো খুবই কঠিন হয়য়ে উঠেছে। আমার এক ছেলে এবারের এইচএসসি পরীক্ষায দিচ্ছে। দয়া করে আমাদের চাকরি দিন। আমরা বিএনপি-জামায়াতকে ক্ষমতায় চাই না। তারা শুধু পেট্রোল দিয়ে হামলা করতে জানে।"

Related Topics

টপ নিউজ

পেট্রল বোমা / বোমা হামলা / হামলা / বিএনপি / জামায়াত / প্রধানমন্ত্রী / স্মৃতিচারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন
  • তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে শুধু আহ্বান নয়, নিজেই রাস্তায় নেমেছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বাসযোগ্য করতে সময় দিলেন ২ সপ্তাহ
  • নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net