Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
অক্ষয়ের 'বিতর্কিত' পান মশলার বিজ্ঞাপনের জন্য ১৫ কোটি রূপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কার্তিক!

বিনোদন

টিবিএস ডেস্ক   
18 October, 2022, 09:35 am
Last modified: 18 October, 2022, 09:40 am

Related News

  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • ঢাকার রাস্তায় হেঁটে-চলে বেড়াচ্ছে বিজ্ঞাপন, নতুন সেবা ‘হিউম্যান বিলবোর্ড’
  • বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য ইসিকে বলেছি: মঈন খান
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ
  • গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার

অক্ষয়ের 'বিতর্কিত' পান মশলার বিজ্ঞাপনের জন্য ১৫ কোটি রূপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কার্তিক!

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কার্তিক নিজের ভাবমূর্তি সম্পর্কে খুবই সচেতন। তরুণ প্রজন্মের মধ্যে তাকে ঘিরে উন্মাদনা সম্পর্কেও বেশ জানা রয়েছে সুপারস্টারের। তাই পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করে তিনি কোনো রকম ঝুঁকি নিতে চাননি।
টিবিএস ডেস্ক   
18 October, 2022, 09:35 am
Last modified: 18 October, 2022, 09:40 am
কার্তিক আরিয়ান (বামে), অক্ষয় কুমার (ডানে)। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ভক্তদের চাপে ও নানা সমালোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত ওই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন বলিউডের 'খিলাড়ি'। কিন্তু  এবার ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই নতুন একটি খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, পান মশলার বিজ্ঞাপনে অভিনয়ের জন্য অক্ষয়ের আগে প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের তরুণ সুপারস্টার কার্তিক আরিয়ানকে, কিন্তু কার্তিক সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

প্রসঙ্গত, অক্ষয়ের সঙ্গে ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাহরুখ খান ও অজয় দেবগণকেও। কিন্তু প্রথমে বিজ্ঞাপন নির্মাতারা প্রথম সারির কোনো তরুণ অভিনেতাকে চাইছিলেন। সেজন্য তাদের প্রথম পছন্দ ছিলেন কার্তিক। এমনকি এক বিজ্ঞাপনে কাজ করার জন্য কার্তিককে ১৫ কোটি রূপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও করা হয়। কিন্তু তবুও কার্তিক রাজি না হওয়ায় প্রস্তাব যায় অক্ষয়ের কাছে।

তবে এখানেই শেষ নয়। জানা গেছে, এর আগেও নাকি কার্তিককে একটি পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য ৮ থেকে ৯ কোটি রূপির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কার্তিক তাতেও রাজি হননি।

এখন প্রশ্ন হলো, এই মোটা অংকের প্রস্তাব  কেন ফিরিয়ে দিয়েছেন 'ভুলভুলাইয়া ২' ছবির এই অভিনেতা? অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কার্তিক নিজের ভাবমূর্তি সম্পর্কে খুবই সচেতন। তরুণ প্রজন্মের মধ্যে তাকে ঘিরে উন্মাদনা সম্পর্কেও বেশ জানা রয়েছে সুপারস্টারের। তাই পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করে তিনি কোনো রকম ঝুঁকি নিতে চাননি। কার্তিক যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, অক্ষয়ের ঘটনাই তা প্রমাণ করে দিয়েছে।

সূত্র: টাইমস নাও 

Related Topics

টপ নিউজ

কার্তিক আরিয়ান / অক্ষয় কুমার / পান মশলা / বিজ্ঞাপন / বিতর্কিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • ঢাকার রাস্তায় হেঁটে-চলে বেড়াচ্ছে বিজ্ঞাপন, নতুন সেবা ‘হিউম্যান বিলবোর্ড’
  • বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য ইসিকে বলেছি: মঈন খান
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ
  • গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net